Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

১১০ টাকায় তেল বিক্রির ঘোষণা দিয়ে হঠাৎ স্থগিত করলো টিসিবি

আজ সোমবার থেকে খোলাবাজারে ১১০ টাকা লিটার সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য বিক্রি শুরু করার কথা ছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। কিন্তু রোববার সন্ধ্যায় হুট করেই সেই কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। সংস্থাটি বলছে, রাজধানীতেও এখন শুধু ফ্যামিলি কার্ডে পণ্য দেওয়া হবে। খোলাবাজারে ট্রাকে করে আর পণ্য বিক্রি হবে না। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ১৬ মে সোমবার থেকে খোলা ...

Read More »

কৈলাশটিলা থেকে ১.৯০ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে

Gas distribution

সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা সফলভাবে ওয়ার্কওভারের মাধ্যমে আজ শনিবার সকাল ১১টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যাপস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। তিনি জানান,‘এ কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন বা এক কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস ...

Read More »

রোববার থেকে ১১০ টাকায় সয়াবিন বিক্রি করবে টিসিবি

সয়াবিন

নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে সারাদেশের নিম্ন আয়ের পরিবাররের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে তেলসহ অন্যান্য পণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। রোববার ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিন বড় বড় নগরীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে ৩শ টি খোলা ট্র্যাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে-তেল,ডাল,চিনি ও ...

Read More »

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান

প্রাথমিক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সক্রিয় প্রতারক চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ১২ মে মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামি ২০ মে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামি ৩ জুন অনুষ্ঠিত হবে। সকাল ...

Read More »

১৩৮ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী যারা

election

দেশের ১৩৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সভাশেষে শুক্রবার ১৩ মে রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদ আছে ৪ হাজার ৫৭১টি। এর মধ্যে মামলা জটিলতায় আটকে কয়েকটি ছাড়া প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে ...

Read More »

আরেক দফা বাড়ল ১০ পণ্যের দাম

কয়েকদিন ধরে তেল কিনতে নাজেহাল হচ্ছেন ভোক্তা। সঙ্গে নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পেঁয়াজের দাম। শুধু এই দুটি পণ্য নয়, সপ্তাহের ব্যবধানে বাজারে চাল থেকে শুরু করে ডাল, চিনি, আটা-ময়দা, আদা-রসুন, আলু, সব ধরনের মাংস, ডিম ও গুঁড়াদুধসহ ১০ পণ্যের দাম বেড়েছে আরেক দফা। ফলে এসব পণ্য কিনতে ভোক্তার করুণদশা। তারা বলছেন, আয় বাড়ছে না বরং ব্যয় প্রতি সপ্তাহেই ...

Read More »

কুমিল্লায় বেইলী ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ নবীনগর সড়কের কড়ইবাড়িতে একটি বালুবাহী ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙে গেছে। এতে করে কোম্পানীগঞ্জ নবীনগর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়েগেছে। ১৩ মে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরাবাজার থানাধীন কড়ইবাড়ীতে কোম্পানীগঞ্জ নবীনগর সড়কের উপর অবস্থিত বেইলী ব্রিজটি অতিক্রম করছিলো একটি বালু বোঝাই ট্রাক ও একটি সিএনজি ...

Read More »

কুমিল্লা সিটিতে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৩ মে শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, ...

Read More »

ধান-চাল সংগ্রহে সরকারের ১৩ নির্দেশনা

paddy--...

চলতি অর্থবছরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম সফল করতে ১৩টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ১২ মে মন্ত্রণালয় থেকে এ পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়,অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে ইতোমধ্যে ছয় লাখ ৫০ হাজার টন ধান ও ১১ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার উপজেলাওয়ারি বিভাজন মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা ১. ধান সংগ্রহের ...

Read More »

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ

প্রাথমিক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ’-এর লিখিত পরীক্ষার প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কয়েকটি শর্তসাপেক্ষে ৪০ হাজার ৮ শ ৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)-এ পাওয়া যাবে। গত ২২ এপ্রিল দেশের ২২ জেলায় ১৪ জেলার সম্পূর্ণ ...

Read More »