Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক ...

Read More »

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম-আলু-পেঁয়াজ

ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারের এই দাম নির্ধারণের একদিন পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। নতুন দামের নির্দেশনা ব্যবসায়ীরা পেলেও, মানছে না কেউই। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ...

Read More »

রাজধানীতে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশ আজ

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলো।  শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর বিএনপির দুই অংশের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস ...

Read More »

কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে সকাল ৯টা ২৫ মিনিটে।   বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে মার্কেটের ডানদিকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। শুরুতে ফায়ার সার্ভিসের ৭টি ...

Read More »

কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এবার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।  বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার ৪৩ মিনিটে দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন ...

Read More »

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৬ জনের, আর ঢাকার বাইরে ৯ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৯৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১২১ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ...

Read More »

শরীয়তপুরে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

শরীয়তপুরের জাজিরার আলোচিত লিটন বেপারী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন ও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তারিক এজাজ এ রায় দেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মো. আমিনুল ইসলাম হিরণ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবর মাদবর, আওলাদ মাদবর, সুজন মাদবর, মোকাদ্দেস মোল্লা, ...

Read More »

চান্দিনায় উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ৩

কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় দুই পথযাত্রীসহ তিন জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা ...

Read More »

আগস্টে সড়কে ঝরেছে ৩৭৮ প্রাণ

চলতি বছরের আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৩টি। এর মধ্যে নিহত ৩৭৮ জন এবং আহত হয়েছে ৭৯৪ জন। নিহতের মধ্যে নারী ৪৪ জন, শিশু ৫১। ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৬ জন। যা মোট নিহতের ৩৮.৬২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৫.২৩ শতাংশ। দুর্ঘটনায় ৯৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৪.৬০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ ...

Read More »

চলতি বছরে ৩৬১ শিক্ষার্থীর আত্মহত্যা, নারীদের সংখ্যা বেশি

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ৮ মাসে ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে স্কুল শিক্ষার্থী ১৬৯ জন, কলেজ শিক্ষার্থী ৯৬ জন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৬৬ জন এবং মাদরাসা শিক্ষার্থী ৩০ জন। একই সময়ে ১৪৭ জন পুরুষ শিক্ষার্থী ও ২১৪ জন নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ২০২২ সালে এ ৮ মাসে আত্মহত্যার সংখ্যা ছিল ৩৬৪ জন। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে আচল ...

Read More »