Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

ডেঙ্গুতে একদিনে আরও ১৪ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৯৮৯ জনের মৃত্যু হলো।  এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৫ জন। চলতি বছরের এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪০৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ ...

Read More »

পেছাচ্ছে না ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা

উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ। কিন্তু এখনো ইলিশের পেটে ডিম আসেনি দাবি করে নিষেধাজ্ঞার সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জেলে ও ব্যবসায়ীরা। গবেষণার মাধ্যমে পাওয়া তথ্য বিবেচনায় নিয়েই এ সময়সীমা নির্ধারণ হয়েছে। এ কারণে পেছানোর সুযোগ ...

Read More »

১৭ মিনিটের ব্যবধানে চলে গেলেন দুই এমপি

সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে এই দুই সংসদ সদস্য মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং ৩টা ১৯ মিনিটে একেএম ...

Read More »

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা

dengue-vaccine-

বাংলাদেশে প্রথমবারের মতো একটি সম্ভাবনাময় ডেঙ্গু টিকার গবেষণা সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের সঙ্গে আইসিডিডিআর,বির পরিচালিত এই যৌথ গবেষণায় দেখা গেছে ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই উপযোগী এ টিকা। যার নাম দেওয়া হয়েছে ‘টিভি-০০৫’। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআর,বি। ...

Read More »

গতকাল ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু,ভর্তি ২৯৫০

dengu-fever-in-chandpur-hospital

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯৫৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫০ জন। বুধবার ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মুঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ...

Read More »

নির্বাচনে ইসির নির্দেশে কাজ করবে পুলিশ : আইজিপি

police

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ। আর অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন ঘিরে অস্ত্রপ্রদর্শন হচ্ছে, এ নিয়ে পুলিশ কতটা তৎপর জানতে চাইলে আইজিপি বলেন, যখনই কোনো অস্ত্র প্রদর্শন করে আমরা সর্বোচ্চ চেষ্টা ...

Read More »

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯০৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৪৭০ জন ...

Read More »

দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮

Padma river

দেশে নদ-নদীর তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। ওই তালিকায় নদ-নদীর সংখ্যা এক হাজার ৮টি। এ ছাড়া জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে, দেশের দীর্ঘতম নদী পদ্মা। ৩ বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে। রোববার বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ ...

Read More »

ভিসানীতি নিয়ে সরকার নয় বরং চাপে আছে বিএনপি: শিক্ষামন্ত্রী

মার্কিন ভিসানীতি নিয়ে সরকার নয়, বরং চাপে আছে বিএনপি। এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।  শনিবার দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ‘মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন।  শিক্ষামন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। বরং ভিসানীতি নিয়ে বিএনপির নেতাদেরই চাপ অনুভব করার কথা। ...

Read More »

সেক্টর কমান্ডারস ফোরামের জাতীয় সম্মেলন শনিবার

সেক্টর কমান্ডারস ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলন আগামী শনিবার। ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর নৃশংস ‘বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই’–এ স্লোগান সামনে রেখে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন হবে। এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন। সংগঠনের কার্যনির্বাহী সভাপতি মো.নূরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আলোচক হিসেবে থাকছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ...

Read More »