Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

চাঁদপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা

jublig

চাঁদপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা রোববার (২৫মার্চ) বেলা ১২টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান। জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোঃ সালাউদ্দিন বাবর এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক নাছরিন জাহান শেফালী, প্রধান বক্তার বক্তব্য ...

Read More »

খালেদার কারাদণ্ড বাড়াতে দুদকের আপিল আবেদন

Khaleda-Hand-New Year

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এ ব্যাপারে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, নিম্ন আদালতে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা (এফিডেভিট) দাখিল করেছি। আগামী মঙ্গলবার এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। এ মামলায় ...

Read More »

নজরুল ইন, ফখরুল আউট!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ২০ দলীয় জোটের সমন্বয়ক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শরিক দলগুলোর এই সিদ্ধান্ত নেয়। জোটের শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এ তথ্য জানান। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশি ব্যস্ত থাকেন, এ কারণেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ...

Read More »

‘সংসদ থেকেই নির্বাচনী সরকার চাই’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জনগণ সুষ্ঠু নির্বাচন চায়। আমরা চাই দেশবাসী তার ভোট দিতে পারুক। দেশে এখন কোনো নির্বাচন হয় না, তবে এবার সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ইসিকে নির্বাচনকালীন রূপরেখা দিয়েছি। সংসদে যাঁরা আছেন তাঁদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে।’ গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ...

Read More »

প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুর এক নতুন রূপ নেবে : ত্রাণমন্ত্রী

Maya Relief Minsiter

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আগামী পহেলা এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সফর করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর নতুন এক রূপ নিবে। প্রধানমন্ত্রী যাতে চাঁদপুরকে অনেক উঁচুমানে দেখেন সে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে তাঁর আগমন সফল করতে আমরা বহু পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা সবাই মিলে সে পরিকল্পনা বাস্তবায়ন করবো। প্রধানমন্ত্রীর আগমনে ...

Read More »

সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে বিএনপি-জামাত গ্রুপের বিপুল জয়

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল। নির্বাচনে বিএনপি-জামাত গ্রুপের বিপুল জয়। এবারের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে নীল প্যানেল। অন্যদিকে একটি সহসম্পাদকসহ চারটি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা)। নীল প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের ...

Read More »

কারাবন্দি খালেদার পাঁচ গ্রেফতারি পরোয়ানার হদিস নেই

Khaleda-Hand-2-s

বর্তমানে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও মানহানির আরও পাঁচ মামলার গ্রেফতারি পরোয়ানার এখনও কোনো হদিস মিলেনি। পাঁচ মামলার মধ্যে ঢাকায় দুইটি মানহানি, কুমিল্লায় হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি এবং নড়াইলে একটি মানহানির মামলা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর খালেদা জিয়ার গুলশানের ঠিকানায় তা পাঠিয়ে দেয়া হয়েছে।কিন্তু থানা পুলিশ বলছে খালেদা ...

Read More »

’ দুদক রাতকানা বাদুড়ের মতো’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার একটি নিজস্ব প্রতিষ্ঠান। দুদক রাতকানা বাদুড়ের মতো। একে দায়িত্বই দেওয়া হয়েছে বিএনপির নেত্রী ও নেতৃবৃন্দের বিরুদ্ধে খড়্গ চালিয়ে যাওয়ার জন্য।’ আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ...

Read More »

আজ সুপ্রিম কোর্টের নির্বাচন

Highcort

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ (বুধবার)। ভোটগ্রহণ চলবে আগামীকাল বৃহস্পতিবারও। ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। সুপ্রিম কোর্টের আইনজীবী ভবনের শহীদ শফিউর রহমান মিলানায়তনে ভোটগ্রহণের জন্য বুথ তৈরি করা হয়েছে। আইনজীবী সিমিতির এ নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন সরকার সমর্থিত সাদা এবং ...

Read More »

’খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি’

obaydul kader

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি কখনো আদালতের রায় মানে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন ...

Read More »