Home / ট্যাগ মতলব উত্তর

Tag Archives: মতলব উত্তর

মতলবে নিউমোনিয়ার প্রাদুর্ভাব : আড়াই শতাধিক শিশু ভর্তি

মতলব দক্ষিণ ও উত্তরে ব্যাপক নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন ১০ থেকে ১২ জন শিশু ভর্তি হচ্ছে। বর্হিবিভাগেও প্রতিদিন ৮ থেকে ১০ জন শিশুকে নিউমোনিয়ার চিকিৎসা সেবা নিতে দেখা যায়। আবহাওয়া পরিবর্তন, দিনে গরম ও রাতে শীতজনিত কারণে নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব বেড়েছে বলে মনে করেন চিকিৎসকরা। তবে এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার জন্যে ...

Read More »

স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমিতে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম বলেছেন, আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনে জাতি গঠনে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। তাই শিক্ষক ও অভিভাবকদের এ কোমলমতি ছেলে মেয়েদের প্রতি যতœবান হয়ে পাঠদান করতে হবে। মান সম্মত ও ...

Read More »

মতলব উত্তরে হ্যান্ডকাফসহ মোটর বাইক চুরির আসামি পলায়ন, অত:পর…

চাঁদপুরের মতলব উত্তরে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পড়া এক আসামি পালিয়ে যায়। এর দুই ঘণ্টা পর পুলিশ ফের ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামি সুজন উপজেলার আদুরভিটি গ্রামের ওমর আলীর ছেলে। তিনি একটি মোটরসাইকেল চুরি মামলার আসামি। জানা যায়, শুক্রবার রাতে মতলব উত্তর থানার এএসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের ...

Read More »

মতলবের প্রসিদ্ধ ক্ষীর

চাঁদপুরের ইলিশ, কচুয়ার বরই, হাইমচরের পান, ফরিদগঞ্জে আউয়ালের মিষ্টি, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই কমবেশি সব অঞ্চলের মানুষের কাছেই প্রিয় ও সুমিষ্ট খাবার। ‘মতলবের ক্ষীর, বগুড়ার দই; না খেয়ে ক্যামনে রই!’ কথাটি চাঁদপুর অঞ্চলের মানুষের মুখে মুখে। এক প্রসিদ্ধ খাবার ক্ষীর। চাঁদপুরের মতলবে এটি তৈরি হয়। এ ক্ষীরের সুনাম শত বছরের। আজও আছে। প্রসিদ্ধ এ ক্ষীর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল তথা দেশের ...

Read More »

দেশবরেণ্য শিক্ষাবিদ চাঁদপুরের কৃতি সন্তান মরহুম ওয়ালী উল্যাহ পাটওয়ারী

Wali Ullah Patwary

চাঁদপুরের কৃতিমানদের একজন ও মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ৪০ বছরের প্রধান শিক্ষক দেশবরণ্য শিক্ষাবিদ, স্বাধীনতা পদকসহ বিভিন্ন পদকে ভূষিত এ শতাব্দীর শ্রেষ্ঠ শিক্ষক ওয়ালী উল্যাহ পাটওয়ারী। তাঁর মৃত্যুবার্ষিকী অত্যন্ত নিরবে আর অবহেলার মধ্যেই চলে গেল। তাঁর দীর্ঘদিনের কর্মস্থলের স্কুলটির শিক্ষক, ম্যনেজিং কমিটি ও প্রাক্তন ছাত্র সমিতির কেউই খবর রাখলো না । এ ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ...

Read More »

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মতলবে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তরে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)সকাল ১০ ঘটিকায় মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের গণহত্যা,বর্বর,নির্যাতন ও মানবাধিকার লংঘন হওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান মিলাদ হোসেন। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন ...

Read More »

মতলবে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই : অগ্নিদগ্ধে বৃদ্ধা আহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হাসমতি বেগম (৭৫) নামের বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ওই উপজেলার ৬ নং দক্ষিন উপাদী ইউনিয়নের বাকরা গ্রামের মাল গো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহত হাসমতি বেগম ওই বাড়ির মৃত শাহাজাহান মালের স্ত্রী। ...

Read More »

নানা সমস্যায় জর্জরিত মতলব আশ্রয়ন প্রকল্পের ২৬০ পরিবার

motlob asrayon

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর, বেলতলী ও এখলাছপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা নানা সমস্যায় জর্জরিত হয়ে ভারি কষ্টে দিনাতিপাত করছেন। সুপেয় পানির অভাব, শৌচাগারগুলো ব্যবহার অযোগ্য, বেশিরভাগ ঘর জরাজীর্ণ এবং কর্মসংস্থানের অভাবে প্রতিনিয়ত সংগ্রামা করে বেঁচে আছেন তিন আশ্রয়ন প্রকল্পের ২৬০ পরিবারের প্রায় ১ হাজার ১০০ মানুষ। দুর্গাপুর, বেলতলী ও এখলাছপুর আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরের বেশিরভাগ টিনই নষ্ট ...

Read More »

মতলব উত্তরে তেঁতুল গাছের খাইট্যা জমজমাট বিক্রি

আগামী শনিবার (২সেপ্টেম্বর) পবিত্র ঈদ-উল আজহা। মুসলমানদের এ উৎসবে বড় অনুষঙ্গ পশু কোরবানি দেয়া। আর এর জন্য পশু কোরবানি ও গোস্ত কাটতে দা, ছুরি, চাপাতি, খাইট্যাসহ নানা উপকরণ প্রয়োজন। তাই পশু বিক্রির পাশাপাশি এসব উপকরণ বিক্রিও জমে উঠেছে। তেমনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পশুর হাটে গোস্ত কাটার তেঁতুল গাছের খাইট্যা (কাঠের গুঁড়ি) বিক্রি করতে দেখা যায়। এসব কিনতে ...

Read More »

স্বেচ্ছাশ্রমে মেঘনা-ধনাগোদা বেঁড়িবাঁধের আগাছা পরিস্কার অভিযান

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধ ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আগাছা পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ বাংলাবাজার এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ‘পরিচ্ছন্ন বেড়িবাঁধ-রুখবে বন্যার হিংস্র সাধ’ স্লোগান নিয়ে আগাছা পরিস্কার অভিযানের জন্য মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে স্বেচ্ছাশ্রমের এর মাধ্যমে বেড়িবাঁধ পরিচ্ছন্ন কারার জন্য আহবান জানান ...

Read More »