Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

গুলশানে ঘটনায় দু’জন নয় আরো আটক

Sahidul Haq_IGP

গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় এতদিন দুজন আটকের কথা বলা হলেও এখন আরও আটকের কথা জানিয়েছে পুলিশ। জঙ্গিদের অর্থসংস্থান কিভাবে হচ্ছে বা কারা এই হামলার পেছনে রয়েছে; তাদের খুঁজে বের করতেই আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের গুলশানকাণ্ডে আরও আটকের খবর জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। তিনি ...

Read More »

গুলশান ট্রাজেডি : কাজ গুটাচ্ছে উন্নয়ন সহযোগী জাইকা

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ার পর উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা ) বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হচ্ছে জাইকা। সংস্থাটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৫ ...

Read More »

জঙ্গি হামলায় নিহতদের প্রতি জাতির শ্রদ্ধা (ভিডিওসহ)

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শোকাহত দেশি-বিদেশি নাগরিকেরা। সোমবার (০৪ জুলাই) সকাল ১০টা ২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনীতিকসহ বিদেশি নাগরিকেরা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় নিহত দুই বাংলাদেশি ফারাজ আইয়াজ ...

Read More »

সাত নাগরিকের বিষয়ে ক্ষুব্দ জাপানি প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন কাজে গিয়ে জঙ্গি হামলার শিকার হয়ে সাত নাগরিকের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার দেশটির প্রধানমন্ত্রী রোববার এক বিবৃতিতে বলেছেন, ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটা ‘আমায় ভীষণভাবে ক্ষুব্ধ করেছে’। গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ১৭ জন বিদেশি নিহত হন, তার মধ্যে সাতজন জাপানি, যারা ঢাকার ...

Read More »

ভবিষ্যতে লাইভ সম্প্রচারে আরও সতর্ক হবেন : প্রধানমন্ত্রী

Hasina

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনা সরাসরি সম্প্রচার নিয়ে বেসরকারি টেলিভিশনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থে ভবিষ্যতে এ ধরনের লাইভ সম্প্রচারের বিষয়ে আরও সতর্ক হবেন। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর অপারেশনগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখানো ...

Read More »

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করার ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকার এ ভুল তথ্য প্রকাশের ঘটনা জানাজানি হওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটে। এই ঘটনায় আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ...

Read More »

জিজ্ঞাসাবাদে আসামীদের মুখোমুখি বাবুল!

স্ত্রীর হত্যাকারীদের মুখোমুখি করার জন্য বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। কিন্তু পুলিশের তথ্য অনুযায়ী, বাবুলের স্ত্রী মাহমুদা খানম হত্যার অন্যতম দুই সন্দেহভাজন ওয়াসিম ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয় শনিবার চট্টগ্রাম থেকে। আর বাবুল আক্তারকে ঢাকার ডিবি কার্যালয়ে নেওয়া হয় শুক্রবার রাতে। তাহলে মুখোমুখি করা এদিকে মাহমুদা হত্যার অন্যতম সন্দেহভাজন ও পুলিশের সোর্স কামরুল শিকদার ওরফে মুছার ...

Read More »

দেশে ১০ হাজার ৪১৪ সরকারি বাড়ি পরিত্যক্ত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদে জানিয়েছেন, দেশে ১০ হাজার ৪১৪টি পরিত্যক্ত সরকারি বাড়ি রয়েছে। বরিশাল বিভাগের কোনো জেলাতেই পরিত্যাক্ত বাড়ি নেই। ঢাকা শহরে পরিত্যাক্ত বাড়ি রয়েছে ৬ হাজার ৪০৬টি । বিক্রয় তালিকাভুক্ত ৪ হাজার ৭৮২টি। এছাড়া ঢাকার ১২৮টি সরকারি বাড়ি বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারিদের অবৈধ দখলে রয়েছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২৬ জুন এম আব্দুল লতিফের , ...

Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। প্রায় ২০ মিনিট স্থাযী এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেত্রী। এসময় দেশের চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। আজ সোমবার সংসদ ভবনে অধিবেশন কক্ষ সংলগ্ন প্রধানমন্ত্রীর লবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী দলের নেতার সঙ্গে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বিরোধী দলের চিফ হুই্প ...

Read More »

মন্ত্রিসভায় জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা অনুমোদন

montri sova

জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা, ২০১৬ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। প্রণীত নীতিমালা ১৯৯৮ সালের জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা প্রতিস্থাপন করবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেলিযোগাযোগ নীতিমালা-১৯৯৮, জাতীয় আইসিটি নীতিমালা-২০১৫, জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ ...

Read More »