Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

শেষ মুহুর্তে জমে উঠেছে ফরিদগঞ্জের ইউপি নির্বাচন

আর মাত্র ১দিন পরে সোমবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন। শেষ মুহুর্তে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে ইউনিয়নের প্রতিটি এলাকা। মানুষের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। অন্যদিকে এলাকার ভোটাররাও যেন অতীতের হারানো জৌলুস ফিরে পেয়েছেন। এতেই করে এই নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনের প্রচার-প্রচারণা। সরগরম হাট-বাজার থেকে শুরু করে এলাকার ...

Read More »

ফরক্কাবাদ স্কুলে শিক্ষকদের কোচিং বাণিজ্য

সরকারি সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষক চালাচ্ছেন রমরমা কোচিং বাণিজ্য । এসব শিক্ষকরা স্কুলের সমানেই যেন আরেকটি মিনি স্কুল খুলে বসেছে। সরকারি ভাবে কোচিং নিষিদ্ধ করা হলেও কোন নিয়ম নীতিকে তোয়াক্কা না করছেন না তারা। সবার অগোচরে নিরবেই চলছে তাদের রমরমা কোচিং বাণিজ্য। খোজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ ১১ ...

Read More »

বিজয়ের মাসে বিএনপি ঢাকার সমাবেশ সফল হবে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীনতার বিরোধী বিএনপি জামায়াত বিজয়ের মাসে ঢাকায় যে সমাবেশ ঢেকেছে তা কোন ভাবে সফল হবে না। এই বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রূখে দাড়াবে। বিএনপি আজকে মানুষের পায়ে পাড়া দিয়ে গোলযোগ সৃষ্টি করতে চায়। তারা সমাবেশের নামে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাদের ভাবখানা এমন যেন ১০ তারিখের পর সরকাই থাকবে না। ...

Read More »

মতলবের ধনাগোদা নদীতে কচুরিপানা জটে নৌ চলাচল বন্ধ

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ধনাগোদা নদী। এই নদীর আমিরাবাদ লঞ্চঘাট থেকে কালীপুর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে কচুরিপানা। এর মধ্যে তিন কিলোমিটার এলাকাজুড়ে নৌচলাচল বন্ধ হয়ে গেছে। এই কচুরিপানার জটের কারণে নদী পারাপারে ভোগান্তিতে পড়তে হয় দুই উপজেলার বাসিন্দাদের। সরেজমিনে দেখা গেছে, মতলব ধনাগোদার মতলব খেয়াঘাট, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, ...

Read More »

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে লিপন-সুজন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন করে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি আ. স. ম. মাহবুব-উল-আলম লিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হায়দার পারভেজ সুজন। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হাজীগঞ্জ পশ্চিমবাজারস্থ পৌর বাস টার্মিনালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। প্রধান ...

Read More »

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে অটো (ব্যাটারীচালিত বাহন) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৫ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার সময় মতলব মেঘনা-ধনাগোদা আঞ্চলিক মহাসড়কের এনায়েত নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের মহসীন বেপারীর ছেলে সালাউদ্দিন (২২) ও রুস্তম আলীর ছেলে মোহম্মদ আলী (২২)। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ...

Read More »

কচুয়ায় আমন মৌসুমে কম সময়ে অধিক ফলনে খুশি কৃষকরা

চাঁদপুরের কচুয়ায় আমন ধান আগাম কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। অল্প কিছুদিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে। যদিও এরই মধ্যে কোন কোন এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে। এবছর আগাম জাতের আমন ধানের ফলন ভালো হয়েছে। ফলে কৃষকদের মনে আনন্দ বিরাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ...

Read More »

চাঁদপুরে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২০ কিশোর

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে চাঁদপুরের ২০ শিশু-কিশোর।  চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ আলম ব্রাদাসের স্বত্ত্বাধীকারী হাজী আলমগীর মিয়াজীর উদ্যোগে তার নিজ গ্রামের বাড়ির বাইতুল ইমাম জামে মসজিদ এ ব্যাতিক্রমী আয়োজন করা হয়। ২৫ নভেম্বর শুক্রবার জুম্মাহ’র নামাজ শেষে মুসল্লিদের ...

Read More »

চাঁদপুর থেকে ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন

কুমিল্লায় বিএনপির সমাবেশে আগেভাগেই যেতে শুরু করেছেন চাঁদপুরের নেতাকর্মীরা। চাঁদপুর থেকে অন্তত ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম। ২৪ নভেম্বর বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সলিম উল্যা সেলিম বলেন, ‘চাঁদপুরের আট উপজেলায় পাঁচটি সংসদীয় আসন। আসনভিত্তিক চিন্তা করলেও অন্তত ২৫-৩০ হাজার লোক যাবেন কুমিল্লার সমাবেশে। আসনভিত্তিক প্রস্তুতি আছে আমাদের। সবাই ...

Read More »

মতলব দক্ষিণে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ ৫ জন হতাহত

চাঁদপুরের মতলব দক্ষিণে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আসমা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছে। এসময় সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছে। উপজেলার মতলব-গোরীপুর পেন্নাই সড়কের পাঁচঘরিয়া নামক স্থানে সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী উপজেলার কাজিয়ারা গ্রামেরমৃত জয়নাল আবেদীন প্রধানের মেয়ে এবং স্বামী পরিক্ত্যক্তা। নিহত ওই ...

Read More »