Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

প্রতারিত না হয়ে জাল নোটের বিষয়ে আমাদের সচেতন হতে হবে

চাঁদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনতা ব্যাংকের আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের সার্বিক সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার বিকেলে চাঁদপুর শহরের রসুইঘরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। এসময় তিনি বলেন,আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আমরা নকলের ফাঁদে পড়ে প্রতারিত না হয়ে জাল ...

Read More »

চাঁদপুরে ১৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। বুধবার (২১ জুন) সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুরর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরিঘাট ...

Read More »

চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

bnp

শেখ ফরিদ আহমেদ মানিককে সভাপতি এবং অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর জেলা বিএনপির ১৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিম্নে পূর্ণাঙ্গ কমিটি উল্লেখ করা হলো- চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ০১ সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ০২ সহ-সভাপতি মাহমুদ আনোয়ার ...

Read More »

আইএফআইসি ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে চাঁদপুরের ব্যবসায়ীরা উপকৃত হবেন: ডিসি

দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে প্রতিটি প্রান্তের মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখার যাত্রা শুরু হলো। ২০ জুন মঙ্গলবার বেলা ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চাঁদপুর শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আইএফআইসি ব্যাংক ...

Read More »

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন : চাঁদপুরে বরাদ্দ ৫০ লাখ চারা

সারাদেশের ন্যায় চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন চাঁদপুরের যোনাল ম্যানেজার এস এম সোয়েব। চলতি ২০২২-২৩ বছর চাঁদপুরে ৫০ লাখ ফলদ,ঔষধি ও বনজ জাতের এ চারা বিতরণ করে রোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। ২০ জুন চাঁদপুরে ৬ লাখ ৪০ হাজার ৮শ গাছের চারা সাথে সাথেই রোপণের জন্যে বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক চাঁদপুরের যোনাল ম্যানেজার এস এস সোয়েব আজ ...

Read More »

ফরিদগঞ্জে আরিফ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে আমিনুল ইসলাম আরিফকে (২৩) হত্যা করা হয়। চাঁদপুরে হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ জুন) দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহিদা বেগম (৪০), ...

Read More »

চাঁদপুর জেলা মৎস্যজীবি দলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন রবিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মৎস্যজীবি দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এডভোকেট মোঃ সেলিম ভূইয়া। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ ...

Read More »

চাঁদপুরে প্রায় দেড় হাজার মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দিয়েছে সেনাবাহিনী 

চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা সেনাবাহিনীর  গ্রীষ্মকালীন প্রশিক্ষণ উপলক্ষে চক্ষু শিবির এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা পেয়েছেন  প্রায় দেড় হাজার অসহায় ও দুস্থ মানুষ।  সোমবার (১৯ জুন) কুমিল্লা সেনাবাহিনীর ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সেবার আয়োজন করে। কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান,  সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গত ১৪ জুন হতে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ উপলক্ষে ...

Read More »

ঈদের ছুটি বাড়লো একদিন

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে এ ছুটি কার্যকর হচ্ছে। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি। তবে এই ছুটি ২৭ জুন ...

Read More »

চাঁদপুরে ট্রাক করে গাঁজা পাচারকালে গ্রেফতার ৩

চাঁদপুরে ট্রাকে করে গাঁজা পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ জুন রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। শনিবার রাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা এলাকা ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনঃ ফরিদপুর জেলার আব্দুল আলীম মোল্লা (৩২), একই জেলার রুহুল আমিন মোল্লা(৩৪) ও নুর আলম (২৪)। জানা যায়, সদর উপজেলার হানারচর ইউনিয়নের ...

Read More »