Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

রাতের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চাঁদপুর বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ

একরাতের টানা ভারী বর্ষণে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছে ওই এলাকার মানুষজন। সড়কের ওপর হাটু পরিমানের চেয়ে বেশি পানি জমে থাকার কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এছাড়াও চাঁদপুর শহরের পাল পাড়া, ট্রাক রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, বিষ্ণুদী মাদ্রাসা রোডসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় এ রকম ভয়াবহ জলাবদ্ধাতা দেখা দিয়েছে। সরজমিনে ...

Read More »

‘উন্নয়নের ধারাবহীকতা রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই’

চাঁদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আমাদের ভুল করার সুযোগ নেই। দেশে যে উন্নয়ন হয়েছে আমাদের মানুষের কাছে গিয়ে ভোট চাইতে বাধা নেই। যদি আমরা ব্যাক্তিগত ভাবে ভুল করে না থাকি। দেশের উন্নয়ন ধারাবহীকতা রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আমাদের সেই কথা ...

Read More »

মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় চাঁদপুর মডেল থানায় ’মিট দ্যা টিচার্স’ সম্পন্ন

চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে মাদকের ধংসাত্মক প্রভাব ও প্রতিরোধে তরুণ সমাজের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে রচনা প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের সাথে সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় মিট দ্যা টিচার্স সম্পন্ন হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আফজাল হোসেন। তিনি বলেন, যারা মাদক সেবন এবং বিক্রি করে তাদের ...

Read More »

চাঁদপুর জেলা ছাত্রলীগের শোক র‌্যালি পালিত

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ। সোমবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ...

Read More »

চাঁদপুরে ঐতিহ্য হারাচ্ছে তালের নৌকা

সারাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দিনাজপুর ও কুড়িগ্রামে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যা প্রাদুর্ভাবে মারাগেছে অন্তত ২০ জন। চাঁদপুরে বর্ষা এলেই গ্রামাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে শাপলা তোলা, গরুর ঘাস কাটা, এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার কাজে এক সময় ব্যবহৃত হতো তালের নৌকা। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় সে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এ পেশা ছেড়ে ...

Read More »

দেশের বিভিন্ন স্থানে বন্যা : চাঁদপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

সারাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দিনাজপুর ও কুড়িগ্রামে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যা প্রাদুর্ভাবে মারাগেছে অন্তত ২০ জন। এ প্রেক্ষিতে নদী সিকিস্তি জেলা হিসেবে চাঁদপুরে বন্যার আশংকা হিসেবে চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা সোমবার (১৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের বাংলোতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে গত সভার কার্যবিবরণী পাঠ করেন ...

Read More »

ব্র্যান্ডিং নিয়ে অন্য জেলাকে কটাক্ষ করা যাবে না : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘ব্র্যান্ডিং নিয়ে অন্য জেলাকে কটাক্ষ করা যাবে না। ফেসবুকে যদি কেউ অন্য জেলার ব্র্যান্ডিং নিয়ে কটাক্ষ করে তাহলে প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরের বদনাম হবে। আমাদেরকে বুঝতে হবে, অন্য জেলাগুলো তাদের ব্র্যান্ডিং বাস্তবায়ন করতে আমাদের অনুসরণ করে।’ রোববার (১৩ আগস্ট) আইসিটি ডিভিশন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ...

Read More »

চাঁদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চাঁদপুর পুরাণ বাজার পৌর ৪নং ওয়ার্ড পূর্ব জাফরাবাদ গ্রামের রাঢ়ী বাড়িতে রোববার (১৩ আগস্ট) ভোর রাতে মাহমুদা আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ ‘তার স্বামী রুবেল পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।’ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ ওলি ও ওসি তদন্ত মাহবুব মোল্লা। ...

Read More »

চাঁদপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

ষোড়শ সংশোধনী রায় নিয়ে বিএনপি-জামায়াতের তৎপরতা ও রায়ে ‘অযাচিত আপত্তিকর মন্তব্য’করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রোববার (১৩ আগস্ট) দুপুরে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.বিনয় ভূষণ মজুমদার। সাবেক সভাপতি অ্যাড.জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা আইনজীবি ...

Read More »

চাঁদপুরে কোববানির জন্যে মোটা-তাজা হচ্ছে ৩৪ হাজার পশু

চাঁদপুর জেলায় ঈদ-উল আযহাকে সামনে রেখে কোরবানির জন্য ৩৪ হাজার গরু-ছাগলকে মোটা-তাজা করা হচ্ছে। এজন্য বেশিরভাগ পশুকে নিজেদের আবাদ করা প্রাকৃতিক ঘাস খাওয়াচ্ছেন খামারিরা। তবে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিকের ব্যবহার রোধে খামারিদের ওপর কড়া নজরদারি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, জেলার ৮ উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ খামারি রয়েছেন। তাদের অনেকেই চাঁদপুর যুব উন্নয়ন অধিদফতর ...

Read More »