চাঁদপুরে মোটরসাইকেল চোর ও বাসা বাড়িতে দুর্ধষ চুরির ঘটনায় জড়িত চোর চক্রের মুলহোতা সোহেল তালুকদারকে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শিমুল সঙ্গীয় ফোর্সসহ তাকে শহরের বিপনীবাগ এলাকা থেকে আটক করেন। উদ্ধারকৃত সরঞ্জামাদি মধ্যে রয়েছে : একটি নোকিয়া, একটি স্যামস্যাং গ্যালাক্সি, একটি এমআই মডেল টাচ মোবাইল সেট, ...
Read More »চাঁদপুরে কোস্টগার্ডের শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ
বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে শীতার্ত ও জেলেদের মাঝে শীতবস্ত্র এবং জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব সামগ্রি বিতরণ করেন, বাংলাদেশ কোস্টড়গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এসময় বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মঈনুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ...
Read More »কচুয়ায় প্রবাসীর অন্ত:সত্তা স্ত্রী’র রহস্যজনক মৃত্যু
চাঁদপুর কচুয়ায় ডুমুরিয়া গ্রামে শান্তা আক্তার নামের এক অন্ত:সত্তা গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) সকালে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের চাঁদপুরের মর্গে পাঠিয়েছে কচুয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্যে শান্তার শ্বাশুড়ী দেলোয়ারা বেগমকে আটক করেছেন পুলিশ। গৃহবধু শান্তা আক্তার আত্মাহত্যা করেছে, নাকি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এ নিয়ে এলাকায় মানুষের মাঝে নানান গুঞ্জন চলছে। জানা গেছে, ...
Read More »চাঁদপুরে এসএসসি ও সমমানের ৭০ কেন্দ্রে ৩৯ হাজার ৯শ পরীক্ষার্থী অংশ নিচ্ছে
চলতি শিক্ষাবর্ষে চাঁদপুরে এসএসসি ও সমমানের ৭০ টি কেন্দ্রে ৩৯ হাজার ৯শ ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । যা গত বছরের চেয়ে এবার ৩ টি কেন্দ্র ও ৪ হাজার ১ শ’ ৮৭ জন পরীক্ষার্থী বেশি। শনিবার (২ ফেব্রুয়ারি ) ২০১৯ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হচ্ছে ও বেলা ১ টায় শেষ ...
Read More »মঞ্চ কাঁপাতে চাঁদপুরে আসছেন নগর বাউল জেমস
আগামীকাল চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গানের কনসার্ট। সেখানে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল ও রকস্টার জেমস। ওই কনসার্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস, ডিজে সোনিকা, চিরকুর ব্যান্ড ও অন্যান্য সংগীত শিল্পীরা। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে দর্শক মাতাবেন নগর বাউলখ্যাত জেমস। বুধবার চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানজির ...
Read More »চাঁদপুরে বিচি কলার কাঁদিতে দু’মোচা নিয়ে কৌতুহল
চাঁদপুরে বিচি কলার কাঁদিতে দু’মোচা নিয়ে সোস্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে। স্রষ্টার সৃষ্টি বিচিত্র ধরনের বিচি কলার কাঁদি দেখা মিললো চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের পাশে। একটি কাঁদিতে দুটি মোচা (স্থানীয় ভাষায় থোড়) দেখে বয়স্ক লোকজনও বলছেনে তারা ওই এলাকায় এমনটি আর কখনো দেখেননি। শাহতলী বাজারের মতিন মার্কেটের সামনে থাকা বিচিত্র এ দৃশ্য নিয়ে বেশ কয়েকদিন যাবত স্থানীয়দের মাঝে কৌতুহল ...
Read More »চাঁদপুরের সংরক্ষিত আসনে মনোনয়ন কিনলেন ডা.বদরুন নাহার ভূইয়া
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সিনিয়র সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়পত্র ক্রয় করলেন । তিনি গত ১৫ জানুয়ারি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ৩০ হাজার টাকা জমা দিয়ে বোর্ড থেকে মনোনয়ন ক্রয় করছেন। ডা.বদরুন নাহার ভূইয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের চাঁদপুর ও ...
Read More »চাঁদপুর থেকে ২ হাজার ১৬ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার
চলতি মৌসুমে চাঁদপুর থেকে সরকারিভাবে আমন (সিদ্ধ) চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার খাদ্য অধিদপ্তর চাঁদপুর জেলার জন্য ২ হাজার ১৬ মেট্রিক টন আমন চাল সংগ্রহের বরাদ্দ দিয়েছে। এরমধ্যে ৯ মেট্রিক টন চাল মতলব দক্ষিণ উপজেলার জন্য বরাদ্দ দেয়া হয়। বাকি ২ হাজার ৭ মেট্রিক টন চাল সরবরাহ করবে মিলারগণ। জানুয়ারি মাস থেকে শুরু হয় জেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ ...
Read More »চাঁদপুরসহ ২৫ জেলায় নিরাময়কেন্দ্র জেলে পৃথক সেল হচ্ছে
সারা দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া মাদকের বিস্তার রোধ এবং মাদকাসক্তি নিরাময়ে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র না থাকা চাঁদপুরসহ ২৫ জেলায় কেন্দ্র স্থাপন ও কারাগারগুলোতে মাদকাসক্ত বন্দিদের জন্য পৃথক সেল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে এসব আলোচনা ও বিভিন্ন কার্যক্রম হাতে ...
Read More »চাঁদপুরে শ্রেষ্ঠ হলেন ওসি হারুন অর রশিদ
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ২০১৮ সালের নভেম্বর মাসে কর্মদক্ষতায় ও আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণসহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী। দক্ষতা, সততা ও সাহসিকতার জন্য জেলার মাসিক অপরাধ ও কল্যাণ সভায় তিনি সার্বিক বিষয়ে এ পুরস্কার পান। চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির (পিপিএম)-এর হাত থেকে তিনি এ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur