চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে নেশার টাকা না পেয়ে বাবা-মা ও বোনদের মারধরের অভিযোগে মাদকাসক্ত রিপন হোসেন নামের এক যুবককে বুধবার পুলিশে সোপর্দ করেছে বাবা-মা। মা দকাসক্ত রিপন হোসেন তার বাবা-মা ও বোনদের মারধর করায় স্থানীয় লোকজন তাকে আটক করে কচুয়া থানায় সংবাদ দিলে খবর পেয়ে এএসআই এনামুল হক সিদ্দিকী তাকে আটক করে থানায় নিয়ে আসে। মাদকাসক্ত যুবক রিপনের বাবা ...
Read More »কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে বশির উল্ল্যাহ চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার দেবীপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে। স্থানীয়রা জানান, প্রতিবেশী চাচতো ভাই সফিক চৌধুরীর ঘর থেকে স্টিলের আলমারী বের করার কাজে সহযোগিতা করতে গিয়ে বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে জড়িয়ে যায়। এসময় তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া ...
Read More »চাঁদপুর জেলায় ৮৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন ইঞ্জি. শাহাদাত
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে প্রথম ধাপে চাঁদপুর সদর হাসপাতাল, কচুয়া,শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৫টি চাঁদপুর সদর হাসপাতাল, কচুয়া উপজেলায় ১৫টি,শাহরাস্তি উপজেলায় ১০টি ও হাজীগঞ্জ উপজেলায় ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। ২য় ধাপে কচুয়া উপজেলায় ২৫ টি,হাজীগঞ্জ,শাহরাস্তি, ফরিদগঞ্জ, হাইমচর, মতলব ...
Read More »কচুয়ায় রাস্তায় পানিবদ্ধতায় ৮ গ্রামের মানুষের ভোগান্তি
চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা-আইনপুর সড়কে পানিবদ্ধতায় চলাচলে প্রায় ৮ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে মাদ্রাসা,স্কুল কলেজ শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিসহ প্রায় ৮ গ্রামের মানুষের যাতায়াত অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগ পড়েছেন এলাকাবাসী। দুদিকে বাড়ি ভরাট থাকায়,রাস্তায় একটু বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে জলাবদ্ধতায় পরিণত হয়। ফলে সাধারণ মানুষ ও ওই গ্রামের মুসিল্লরা চলাচল করতে পারছেন না। হাটু ...
Read More »দুপুরে টিকাদান কর্মসূচিতে সহযোগিতা, রাতে মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সজিব পাটোয়ারী (২৪) আর বেঁছে নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে সে মা, ১ ভাই ও ১ বোনসহ বহু সহপাঠী রেখে যান। সে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেছেন। ৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সে মাঝিগাছা গ্রামের মরহুম রুহুল আমিন পাটোয়ারীর ছেলে। তার ...
Read More »কচুয়ায় দু’শতাধিক পরিবার পেল পুলিশের মানবিক সহায়তা
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কচুয়া উপজেলায় ২ শতাধিক অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ৭ আগস্ট শনিবার বিকেল ৪টায় কচুয়া থানা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এই মানবিক সহায়তা তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো.মিলন মাহমুদ পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা, ত্রাণ সহায়তা দেয়া নয়। কিন্তু ...
Read More »কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন হতাহত
চাঁদপুরের কচুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩জন আহত হয়েছেন। ৬ আগস্ট শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার সাচার এলাকায় ঘটে। নিহতরা হলেন, গাড়ি চালক মাজহারুল হক ও শিশু শাকিল হোসেন। নিহত চালক মাজহারুল হক লক্ষীপুর জেলার রাধাপুর এলাকার আবুল হকের ছেলে ও চন্দ্রগঞ্জ থানার সীরামপুর এলাকার জামাল হোসেনের ছেলে। এসময় গাড়িতে থাকা আরো ৩জন যাত্রী গুরুতর আহত ...
Read More »কচুয়ায় ৮ জুয়াড়ি আটক
চাঁদপুরের কচুয়ায় উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে এস.আই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশ নগদ ৫ হাজার ৭শ টাকা ও এক ব্যান্ডেল তাস জব্দ করা হয়। আটককৃত জুয়াড়িরা হলেন, সাহারপাড়া গ্রামের কামাল হোসেন,সোহাগ মিয়া, ...
Read More »কচুয়ায় পারিবারিক কলহের জের ধরে অটোচালকের মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় পারিবারিক কলহের জের ধরে অভিমান করে সেভেন আপের সাথে ইঁদুরের কীটনাশক খেয়ে নুরুল ইসলাম নামের এক অটোচালক আত্মহত্যা করেছে। সে উপজেলার মহিদ্দিরবাগ গ্রামের মৃত. মনু মিয়া মেকারের ছেলে। সরেজমিনে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল ইসলাম তার পুরাতন অটো রিকশা বিক্রি করে নতুন অটোরিকশা ক্রয়ের বিষয়ে স্ত্রীর সাথে পারিবারিক কলহ হয়। পরে রাগে অভিমানে দেবীপুর বাজারে গিয়ে ইঁদুরের বোম ...
Read More »কচুয়ায় যুবতীকে মারধরের ভিডিও ভাইরাল, আটক ৩
চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে মোবাইল চুরির মিথ্যা অপবাদে এক অসহায় যুবতীকে অমানবিক ভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবতীর মারধরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় চরম ক্ষোভ এবং উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে কচুয়া থানা পুলিশ ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরা হলেন, একই গ্রামের অভিযুক্ত শাহজালাল হোসেন, সফিকুল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur