Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

কচুয়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলা : গ্রেফতার ২

চাঁদপুরের কচুয়ার সাচারে স্কুল ছাত্রী অপহরণ ঘটনার মামলায় বুধবার(৯ আগস্ট) সন্ধ্যায় সাচার এলাকা থেকে অভিযুক্ত বিল্লাল হোসেন(৩০)ও হারুন অর রশিদ (৫৫) নামের দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (১০ আগস্ট) জেল হাজতে প্রেরণ করেছে কচুয়া থানা পুলিশ। অভিযোগ সূত্রে জান গেছে,রবিবার (৬ আগস্ট) উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার সময় তাকে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসরা গ্রামের ...

Read More »

কচুয়ায় কাব অভিযান ও কাব কার্নিভার অনুষ্ঠান সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭৮নং পূর্ব সাহেদাপুর ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কাব অভিযান ও কাব কার্নিভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি উপজেলার পূর্ব সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান সহ দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জিসান আহমেদ নান্নু, কচুয়া : আপডেট, ...

Read More »

৩৫ বছরেও স্থায়ী ভবন পায়নি সাচার পুলিশ ক্যাম্প : খুঁড়িয়ে চলছে কার্যক্রম

Sachar Police camp

জনবল, ভবন, গ্যাস সংযোগ, থাকার রুম, ডাইনিং রুম, জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার পুলিশ ক্যাম্প। একটু বৃষ্টি আসলেই ইনচার্জের কক্ষ ও প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যায় পানিতে। দীর্ঘ ৩৫ বছরেও একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণ না হওয়ায় খুড়িয়ে খুড়িয়ে চলছে কার্যক্রম। ক্যাম্পে গিয়ে দেখা গেছে ১৯৮১-৮২ সালের কোন এক সময় কচুয়া উপজেলার উত্তর জনপদের সাধারণ মানুষের নিরাপত্তার ...

Read More »

কচুয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সচিব মোঃ গোলাম হোসেনের উদ্যোগে শুক্রবার (৪ আগস্ট) বিকেলে কচুয়ার হাসিমপুর মিয়া বাড়িতে ফুটবল প্রেমী খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। যুবকদের বিপদগামীতার হাত থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে গড়ে তুলতে উপজেলার প্রতিটি ওয়ার্ডে যুবকদের মাঝে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১শ ৫০টি ফুটবল বিতরণ করেন। তিনি বলেন, যুবকরাই জাতির ...

Read More »

কচুয়ায় ৩ দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

চাঁদপুরের কচুয়ায় মঙ্গলবার (১ আগস্ট) সকালে ৩ দিন ব্যাপি ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই’দেশি ফলের গাছ লাগাই’এ স্লোগানে ফলদবৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ,ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান ...

Read More »

কচুয়ার মনপুরা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী ইউসুফের যোগদান

gazi Yousuf

চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা ফাযিল মাদ্রাসার নতুন অধ্যক্ষ হিসেবে গাজী ইউসুফ যোগদান করেছেন। গত মঙ্গলবার (২৫ জুলাই) লিখিত ও ভাইবা নিয়োগ পরীক্ষায় ৪জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি কচুয়া উপজেলার কাদলা ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ পদে দীর্ঘ দিন সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক ও তার ...

Read More »

কচুয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল আউয়াল ও কাব শিক্ষক জামাল নির্বাচিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮৩নং পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল ২০১৭ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও ৭৮নং পূর্বসাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জামাল হোসেন ২০১৭ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠকাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষার গুনগত মানোন্নয়ন, কর্মক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখায় মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের কার্যালয়ে তাদের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসাবে ...

Read More »

সংস্কারের পর বছর না যেতেই কচুয়া-সাচার-ঢাকা সড়কে বিশাল ধস

কচুয়া-সাচার-ঢাকা সড়কের দোয়াটি এলাকায় স্থানে স্থানে ভেঙ্গে রাস্তা সংস্কারের বছর না যেতেই ধ্বসে পড়ছে পুকুরে। এ যেন দেখার কেউ নেই। এতে ব্যস্ততম এ সড়কটিতে যে কোন সময় প্রাণহানিসহ যে কোন বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ প্রায় বছর খানেক পূর্বে কচুয়ার বাঁচাইয়া থেকে বারৈয়ারা পর্যন্ত নতুন রাস্তা সংস্কার করে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। রাস্তাটি তরিগরি ও ...

Read More »

কচুয়ায় এইচএসসি ও আলিমে শতকরা ৮৫ ভাগ পাস : এ’ প্লাস ২৪

রোববার সারা দেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ কলেজ থেকে ১ হাজার ৬ শত ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৩ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১ হাজার ৪শত ৩৪ জন। পাশের হার শতকরা ৮৫ ভাগ। ড.মনসুর উদ্দিন মহিলা কলেজ ১০৬ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৫ জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করে ৬ষ্ঠ বারের ...

Read More »

কচুয়ায় এনবিআর সাবেক চেয়ারম্যানের গাড়িবহরে ছাত্রলীগের হামলা : আহত ৭

চাঁদপুরের কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের কর্মী সমর্থকদের গাড়ি বহরে ছাত্রলীগের হামলায় ২৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে ও ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। কচুয়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আহমেদ সুজন জানান, ‘তিনিসহ প্রায় সহ¯্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী মোঃ গোলাম হোসেনের সাথে ...

Read More »