করোনা ভাইরাসের আরও একটি নতুন সাবভ্যারিয়েন্ট ‘জেএন.১’এর সন্ধান পেয়েছেন বিষেজ্ঞরা। এই নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই ভ্যারিয়েন্ট দ্রুততার সঙ্গে ক্রমবর্ধমান গতিতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তবে এতে জনস্বাস্থ্যে ঝুঁকির পরিমাণ কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ...
Read More »কুয়েতের আমির মারা গেছেন
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মৃত্যুর খবর জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদন মতে, শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেখ নাওয়াফের মৃত্যু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক রাজকীয় ফরমানে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে আমরা শোকাহত। শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নেন। ...
Read More »আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরাইল: বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের নির্বিচার হামলা শুরুর পর ইসরাইলের নেতৃত্বের বিষয়ে এটিই জো বাইডেনের সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। হামলা শুরুর পর থেকে ইসরাইলের ...
Read More »ফিলিস্তিন নিয়ে জাতিসংঘে ১২ ডিসেম্বর পুনরায় আলোচনা শুরু
ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন ১২ ডিসেম্বর পুনরায় শুরু হবে। সাধারণ পরিষদের প্রেস সার্ভিসের সভাপতি এ কথা জানান। প্রেস সার্ভিস জানায়, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এইচই মি. ডেনিস ফ্রান্সিস সদস্য রাষ্ট্রগুলোকে জানিয়েছেন, তিনি ১২ ডিসেম্বর মঙ্গলবার সাধারণ পরিষদের দশম ইমার্জেন্সি স্পেশাল সেশন-এর ৪৫তম পূর্ণাঙ্গ অধিবেশন আহ্বান করবেন।’ খবর বার্তা সংস্থা তাস’র। মিশর ও মৌরিতানিয়ার অনুরোধে বৈঠকটি শুরু ...
Read More »গাজায় নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজার: স্বাস্থ্য মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে,গাজা উপত্যকায় ইসরায়েলী আগ্রাসনের কারণে প্রায় ১৮ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক আহত হয়েছে। ২২ নভেম্বর হামাস ও ইসরায়েল একটি চুক্তির আওতায় চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এতে মধ্যস্থতা করে মিসর ও কাতার। নভেম্বর ২৪ থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে তা আরো বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী গাজায় আটক জিম্মি ...
Read More »গাজা যুদ্ধ আরো ২ মাস স্থায়ী হতে পারে
গাজায় যুদ্ধ আরো দু’মাস স্থায়ী হতে পারে বলে ইসরাইলি কর্মকর্তারা ইসরাইলের সম্প্রচার কর্তৃপক্ষকে বলেছেন। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সূত্র জানায়, এ সময়ের শেষে যুদ্ধবিরতি হবে এমনটি নয়। ইসরাইলি বাহিনীর স্পট কার্যকলাপ গাজায় চলমান থাকবেG তারা যোগ করেছে, এ সময়ের মধ্যে বাকি বন্দীদের মুক্তির জন্য অতিরিক্ত চুক্তি প্রচারের চেষ্টা করা হবে। এদিকে, ...
Read More »গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অবর্ণনীয় : মার্কিন ভাইস প্রেসিডেন্ট
গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অবর্ণনীয় বলে মন্তব্য করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন,‘ ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। তবে তাকে অবশ্যই আন্তর্জাতিক ও মানবিক আইনকে সম্মান দেখাতে হবে। গাজায় অনেক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সেসব হত্যার ছবি ও ভিডিওগুলো সত্যি অমানবিক। সেখানে বেসামরিক নাগরিকদের দুর্ভোগের মাত্রা অবর্ণনীয়।’ রোববার ৩ ডিসেম্বর মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে ...
Read More »গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি
কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনির গাজা উপত্যকায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে এ চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েলের মধ্যে কিছু বন্দিবিনিময়ের কথা রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতি শুরুর সময় জানিয়েছিল কাতার। সেই সময় অনুযায়ীই বিরতি শুরু হয়েছে। যদিও যুদ্ধবিরতিকে সামনে রেখে গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। পাওয়া গেছে হতাহতের ...
Read More »গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু
গত সাত সপ্তাহের যুদ্ধে হাজারো মানুষ প্রাণ হারানোর পর হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে। হামাসের হাতে জিম্মি ইসরায়েলি ও ভিনদেশি নাগরিকদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার শর্তে এ যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের আক্রমণের মধ্য দিয়ে যে সংঘাতের শুরু ...
Read More »হামাস-ইসরায়েলের সমঝোতায় যে শর্ত থাকছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধের দেড় মাস পেরোনোর পর এই প্রথম সমঝোতায় পৌঁছানোর পরিবেশ সৃষ্টি হয়েছে দু’পক্ষের মধ্যে। হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসরমাইল হানিয়ে জানিয়েছেন, দু-পক্ষই একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। কী কী শর্ত অন্তর্ভুক্ত হতে পারে সম্ভাব্য সেই সমঝোতায়, তা এখনও চুড়ান্ত না হলেও হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল রিশক এ সম্পর্কিত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur