আগামি ৫ বছরে বৃত্তি প্রদান ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে বাংলাদেশের জন্য ১১ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা বরাদ্দ করেছে নেদারল্যান্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের সঙ্গে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির নাফিকের গ্লোবাল ডেভেলপমেন্ট ম্যানেজার ভিক্টর রুতগার্স। নাফিক নেদারল্যান্ডে পড়াশুনা করার জন্য বৃত্তি প্রদান এবং বিভিন্ন দেশে একাডেমিক ক্ষেত্রে ...
Read More »বিশ্বে প্রতি ৫ সেকেন্ডে ১ শিশুর মৃত্যু : জাতিসংঘ
ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের জনসংখ্যা বিভাগ ও বিশ্ব ব্যাংক গ্রুপ প্রকাশিত শিশু মৃত্যুর নতুন হিসাব অনুযায়ী, ২০১৭ সালে ১৫ বছরের কম বয়সী প্রায় ৬৩ লাখ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি ৫ সেকেন্ডে মারা গেছে একজন শিশু। বেশিরভাগ ক্ষেত্রেই এসব মৃত্যু হয়েছে প্রতিরোধযোগ্য কারণে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, এ শিশুদের একটি বড় অংশের মৃত্যু হয়েছে তাদের ...
Read More »প্রধানমন্ত্রী গেন্নাদি সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জর্জিয়ার বিচ্ছিন্ন আবখাজিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী গেন্নাদি জাগুলিয়া। শনিবার নিহত হন তিনি। দেশটির স্থানীয় সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি। আবখাজিয়ার কেবিনেটের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পশুও ও সুখুমি অঞ্চলের মধ্যকার এক সড়ক দুর্ঘটনায় মারা যান গেন্নাদি জাগুলিয়া (৭০)। স্থানীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ...
Read More »অনবরত ধূমপান করছিলেন ইউএস-বাংলার পাইলট!
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে মার্চে দুর্ঘটনায় পড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটের পাইলট আবিদ সুলতান ককপিটে অনবরত ধূমপান করছিলেন। দুর্ঘটনা নিয়ে নেপাল সরকারের একটি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার দাবি করে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। দুর্ঘটনায় পাইলট সুলতানও নিহত হয়েছিলেন। নেপালের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এক ঘণ্টার ওই ফ্লাইটে সুলতান ক্রমাগত ধূমপান করেছিলেন। তবে তিনি তার ধূমপানের অভ্যাস থাকার তথ্য ...
Read More »রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশকেই উদ্যোগী হতে হবে : সুচি
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ বাংলাদেশকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি৷ তবে কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দিতে রাজী হননি তিনি৷ সিঙ্গাপুরে দেয়া এক বক্তৃতায় সুচি বলেন, ‘‘যারা ফিরতে চায়, তাদের ফেরাতে বাংলাদেশকেই ব্যবস্থা নিতে হবে৷ আমরা শুধু তাদেরকে সীমান্তে স্বাগত জানাতে পারি৷” মিয়ানমারে ফেরত যেতে আগ্রহী রোহিঙ্গাদের ...
Read More »জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল জয়ী কফি আনান (৮০) আর নেই। অসুস্থ হয়ে পড়ার পর শনিবার (১৮ আগস্ট ) সকালে সুইজারল্যাণ্ডে তার মৃত্যু হয় বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি টুইটারে লিখেছে, ‘ আমরা আজ একজন মহান মানুষ, নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারালাম ’ । ১৯৩৮ সালে ঘানায় জন্মগ্রহণ করেন কফি আনান । তিনি জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন । ...
Read More »‘প্রধানমন্ত্রী ভবনে থাকব না, পাকিস্তান চলবে মদিনা আদর্শে’
পাকিস্তানের একাদশ সাধারণ নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল (পিটিআই) ।বৃহস্পতিবার ইসলামাবাদে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, ‘২২ বছর সংগ্রামের পর পাকিস্তান নিয়ে আমার স্বপ্নপূরণ হতে চলায় আল্লাহকে ধন্যবাদ। এতদিন যে প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচনে এসেছিলাম, তা আমি এখন পূরণ করার সুযোগ পেয়েছি।’ পাকিস্তানের সামা টিভি জানায়, দরিদ্র ও এতিমদের জন্য ...
Read More »পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে ইমরান খান
পাকিস্তানের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক ইমরান খান। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে জড়িত হয়েছেন। তবে এবার প্রধানমন্ত্রী হওয়ার পথে তার সাফল্য হাতের নাগালে চলে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এগিয়ে রয়েছে ১১৩ আসনে। দ্বিতীয় অবস্থানে থাকা নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এগিয়ে রয়েছে ৬৪ আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩ আসনে। ইমরান খানের ...
Read More »চাঁদপুরে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-সম্পাদকের পদত্যাগ
চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন রণি পাটওয়ারী ও সাধারণ সম্পাদক জি এম শফিকুল ইসলাম সফু পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৪ জুলাই) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষারিত পদত্যাগপত্র চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর কাছে প্রদান করা হয়। এছাড়া পদত্যাগ পত্রের অনুলিপি চাঁদপুর জেলা ...
Read More »দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা ফ্রান্সের ঘরে
৪-২ ব্যবধানে জিতে ফ্রান্স ৪৮ বছর পর বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় জয় নিশ্চত করল। ঘরে তুলল নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। এর আগে সর্বশেষ ১৯৭০ বিশ্বকাপ ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। বিশ্বকাপের বড় জয়টা অবশ্য ৫-২ গোলের। ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ওই ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়াম অবশ্য এতো এতো বিস্ময় নিয়ে বসে ছিল। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur