Home / ট্যাগ অপরাধ

Tag Archives: অপরাধ

কচুয়ায় ভাতিজার প্রকাশ্যে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন

saheb-ali

চাঁদপুরের কচুয়ায় ভাতিজার প্রকাশ্যে ছুরিকাঘাতে রবিবার (২ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের ফোরকানিয়া মাদরাসায় খুনের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিলাস্থান গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র সাহেব আলী ওরফে শাহ আলম (৬৮) স্থানীয় মসজিদের ইমাম। ঘটনার পর স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে একই গ্রামের ক্বারী শাহ জাহানের পুত্র রনি (২০) নামের বখাটে যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ ...

Read More »

মতলব দক্ষিণে ফাঁস দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

Sucide

‘পরিবারের সাথে অভিমান’ করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী গ্রামে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় গৃহবধূর ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ উপজেলার উদ্দমদী গ্রামের অটোরিক্সাচালক আল আমিনের স্ত্রী জান্নাতী আক্তার (২২)। এলাকাবাসী জানায়, ‘তার স্বামী আল-আমিন ও তার শ্বাশুড়ীর সাথে সন্ধ্যায় ঝগড়া হয়। পরে সে রাগে ক্ষোভে অভিমান করে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সাথে গামছা পেচিয়ে ...

Read More »

নির্যাতিত শিশু গৃহকর্মী জান্নাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ

গাজীপুরের জয়দেবপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পত্তি কর্তৃক নির্মম নির্যাতনের শিকার চাঁদপুরের নয় বছরের শিশু জান্নাতকে শনিবার (১ অক্টোবর ) সকালে চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার পুলিশি নিরাপত্তায় এ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করেন। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, দজান্নাতকে চাঁদপুর সদর হাসপাতালে রেখে ১৫ দিন ধরে দিন চিকিৎসা দিয়ে অনেকটা সুস্থ করে তুললেও তার মাথার ...

Read More »

হাইমচরে অপহৃতা স্কুলছাত্রী চাঁদপুর লঞ্চঘাট থেকে ২১ দিন পর উদ্ধার

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলীয়া গ্রামের মো. মোস্তফা কামালের মেয়ে চান্দ্রা ইয়াকুব আলি স্মারক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী অপহরণের ২১দিন পর উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ। হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মিয়ার নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর লঞ্চঘাট থেকে আঁখি আক্তারের উদ্ধার করে। থানা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টম্বর হাইমচর উপজেলার ভিঙ্গুলীয়া গ্রামের মো. ...

Read More »

শিশু সন্তানকে গলাটিপে হত্যার দায়ে মায়ের ফাঁসি

রংপুরে নিজ শিশুকে হত্যা করার দায়ে রাহেলা খাতুন (৩০) নামের এক নারীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রাহেলা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ১৩ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পূর্বপাড়া গ্রামে রাহেলার বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করা ...

Read More »

চাঁদপুরে ‘জাল নোট’ দিয়ে কবিরাজ পরিবারকে ‘ফাঁসানোর’ দায়ে আটক ৩

চাঁদপুরে সদর উপজেলার সফরমালী এলাকার শেকা কবিরাজকে ৩০ হাজার টাকার জাল নোট দিয়ে ফাঁসানো ও মাদকেরর দায়ে সাংবাদিক পরিচয়দানকারী যুবককে তার মা ও বোনসহ আটক করেছে চাঁদপুর জেলা গোযেন্দা পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে রোববার (২৪ সেপ্টেম্বর) গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক খন্দকার ইসমাইল ও তার সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছেন ‘দুর্নীতির সন্ধানে’ পত্রিকার কার্ডধারী সাংবাদিক মুরাদ হোসেন মুসা, তার ...

Read More »

চাঁদপুরে জাল টাকার নোটসহ একই পরিবারের আটক ৪

চাঁদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের সফরমালী থেকে শেকা কবিরাজ ও তার পরিবারের তিন সদস্যকে বুধবার (২১ সেপ্টেম্বর) ৩০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নিদের্শে উপ-পরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইল ও তার সঙ্গীয় ফোর্স স্থানীয় শেকা কবিরাজের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার টাকার জালনোট উদ্ধার করে। এ সময় ...

Read More »

১১ হাজার ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক- ভিডিও

কুমিল্লার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকা থেকে ১১হাজার পিস ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ বাচ্চু মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ টায় এসব আটক করা হয়। দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানায়, ‘মহাসড়কের ময়নামতি এলাকায় চলাচলরত যানবাহনে মাদক উদ্ধারের বিশেষ অভিযানে চলছিল। এসয় সন্দেহ হলে ময়মনসিং গামী রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় বহন ...

Read More »

মতলবে বিয়ের আসরে ‘চাঁদা দাবির’ প্রতিবাদ করায় হামলা

মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে বিয়ের আসরে ‘চাঁদা দাবির’ প্রতিবাদ করায় পিতা ও পুত্রের ওপর ‘হামলার’ খবর পাওয়া গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপাদী গ্রামের লেদু ফকিরের মাজারে উত্তর পার্শ্বে একটি চা দোকানের নিকট এ হামলার ঘটনা ঘটে। এতে সুজন ফকির (১৮) ও তার পিতা মানিক ফকির (৪২) আহত হয়েছে। এরমধ্যে সুজন ফকিরকে রক্তাক্ত যখম অবস্থায় মতলব ...

Read More »

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় শাহরাস্তিতে ব্যবসায়ী আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মোঃ মাইন উদ্দিন (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় আয়নাতলী বাজার থেকে তাকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলা আয়নাতলী বাজারের মাইন উদ্দিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মো. মাইন উদ্দিন তার ব্যক্তিগত ‘ফেসবুক আইডিতে’ প্রধানমন্ত্রী ‘বিকৃত ছবি’ পোস্ট করে। এরপর ফেইসবুকে উক্ত ছবি দেখতে ...

Read More »