দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধার আওতায় আছেন অন্তত ১২ কোটি মানুষ। আগামী বছরের মধ্যে ১ লাখ ১০ হাজার গ্রামীণ প্রতিষ্ঠান অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে এ সুবিধার আওতায় আসবে।এই পরিষেবা দেওয়া হবে ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানেও। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দুই দিনব্যাপী ‘চতুর্থ ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ...
Read More »নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই : শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ জরুরি
শিক্ষার মান বৃদ্ধির উদ্দেশ্যেই শিক্ষাক্রম বা শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হয়। তবে শিক্ষার্থীদের নতুন পদ্ধতিতে অভ্যস্ত করার জন্য যেসব শিক্ষকের প্রয়োজন হয়, তাদেরও নতুন পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা থাকা চাই। এবার নতুন বছরের শুরুতেই প্রথম,ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে যে পাঠ্যবই পড়ানো শুরু হবে,তা রচিত হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। পর্যায়ক্রমে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত এ শিক্ষাক্রমের বাস্তবায়ন হবে। নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে মূল্যায়ন ও ...
Read More »এক যুগ পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় বসল শিক্ষার্থীরা
এ পরীক্ষার মাধ্যমে এবার সারাদেশে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণে বৃত্তি পাবে। শুক্রবার সকাল ১০ টায় দেশজুড়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু হয় । চলে বেলা ১২টা পর্যন্ত। দু’ঘণ্টার পরীক্ষায় শিক্ষার্থীদের বাংলা,ইংরেজি,গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ২০ % ...
Read More »কেনা প্রশ্নে পরীক্ষা নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান
সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক,বার্ষিক,প্রাক নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার জন্য সমিতির কেনা প্রশ্ন ব্যবহার করতে পারবে না কোনও শিক্ষাপ্রতিষ্ঠান। নিজ নিজ প্রতিষ্ঠান প্রশ্নপত্র তৈরি করে সেই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। অন্যদিকে বিদ্যালয় পরিদর্শনের সময় কোনও পরিদর্শককে সম্মান জানাতে বা সংবর্ধনা দিতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির ...
Read More »২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে : এইচএসসি জুনে
আগামি ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর দু’মাস পর এইচএসসি পরীক্ষা ...
Read More »নতুন বছরের প্রথম দিন বই পৌঁছে যাবে : এনসিটিবি
২০২৩ সালের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে সারাদেশের সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.ফরহাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে আমাদের মাধ্যমিকের ৭০ % এবং প্রাথমিকের ৫০ % পাঠ্য পুস্তক প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুতকৃত পাঠ্যপুস্তকের প্রায় ৮০ % বই মাঠপর্যায়ে পৌছানো সম্পন্ন হয়েছে। তিনি বলেন,‘ প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে বই পৌছে ...
Read More »প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ‘নোট-গাইড’কাজে আসবে না : গণশিক্ষা সচিব
পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ। তিনি বলেন, “আপাতত এ পরীক্ষা বন্ধের কোনও সিদ্ধান্ত নেই। আর এ পরীক্ষায় ‘নোট-গাইড’ কাজে আসবে না।” সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)’ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন সচিব। সচিবের কার্যালয়ে ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য এবং সাধারণ ...
Read More »প্রাথমিকে শিক্ষক পদায়নের তারিখ ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষককে পদায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামি ২২ জানুয়ারি নিয়োগ ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। জানতে চাইলে সচিব বলেন,‘৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামি বছর আবার সহকারী ...
Read More »৬৮৩৯০ পদে বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ,মাদ্রাসা,কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার ২১ ডিসেম্বর রাতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদ্রাসা,ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ জনকে নিয়োগ দিতে পদভিত্তিক তালিকা ...
Read More »ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়
বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চারজন উপ-সচিবের নেতৃত্বে ৪ টি মনিটরিং কমিটির সদস্যবৃন্দ সরকারি,বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল এন্ড কলেজে ২০২৩ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি,ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথভাবে গ্রহণ করছে কিনা-তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করছেন। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur