Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

মেডিকেল ভর্তির ফল প্রকাশ, পাস ৩৫.৩৪ শতাংশ

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ...

Read More »

এইচএসসি পরীক্ষা জুলাইয়ে

এ বছরের এইচএসসি পরীক্ষা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। তবে পরীক্ষা শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার এই কথা জানিয়েছেন। সাধারণ সময়ে এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। ...

Read More »

তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখাবো। আরেকটি পরিকল্পনা চালু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ছয় থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন-এগুলো শেখানো হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। মন্ত্রী আরও বলেন, আমরা চাই প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সব শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেনো ভাষা, আইসিটি, ...

Read More »

স্মার্ট বাংলাদেশ গড়তে লাগবে স্মার্ট শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী

Dipu-Mon

স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট শিক্ষা এবং স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এই স্মার্ট শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তিতে যেমন দক্ষ হবে, তেমনি সৃজনশীলতা ও মানবিকতার সমন্বয়ে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবার (১ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়াম উদ্বোধন ও নবীনবরণ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান ...

Read More »

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। দেশে এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রতিমন্ত্রী জানান, এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৩ হাজার এবং ৪৯ হাজার ৩৮৩  শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd ও মন্ত্রণালয়ের ওয়েবসাইট ...

Read More »

সব ক্লাস রুম ডিজিটাল করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সব ক্লাস রুমকে ডিজিটাল ক্লাস রুম করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের এসিআই মিলনায়তনে ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেইন বিস্তার’ নামক দুটি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলতে পারে। ...

Read More »

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ

Dhaka-University

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে। আবেদন কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করবেন। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের ...

Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের ফল প্রকাশ

NU

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান। Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ’র খবর পড়তে ফলো করুন আতাউর রহমান বলেন, ‘সারা দেশে এ পরীক্ষায় ৭০ হাজার ৩১৬ শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় পাসের হার ৪০ দশমিক ...

Read More »

চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ssc

চলতি বছরের ৩০ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আবুল বাশার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হয়ে ২৩ মে পর্যন্ত ...

Read More »

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) –এর পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৩ মে পর্যন্ত। সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড রুটিন প্রকাশ করে। প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুরুর দিন ...

Read More »