মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে হলে ব্যাংকের শাখায় শাখায় ডলার লেনদেন বাড়াতে হবে। সেই পথেই হাঁটছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ১ হাজার ২শ অনুমোদিত ডিলার বা এডি শাখা ও ২৩৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবস্থা রয়েছে। এখন ব্যাংকগুলোর শাখার মাধ্যমে সারাদেশে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হবে। তবে ব্যাংকগুলো তাদের কোন কোন শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন করবে ...
Read More »কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম
সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে চালের। এর মধ্যে মোট চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা, আর চিকন চালের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। বন্যার প্রভাব ও ডলারের মূল্য বৃদ্ধির পর এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ব্যবাসায়ীরা চালের দাম বাড়িয়েছেন। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ মিলাররাই চাল মজুদ করে সংকট সৃষ্টি করছেন। আর তাতেই ...
Read More »একশ টাকা মূল্যমান প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত
একশ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত রোববার এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে,৬ লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বর ০৫০২৯০৫। অপরদিকে ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৬৮৪৮০১ এবং ১ লাখ টাকা ...
Read More »১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা
জুলাই মাসে দাম কিছুটা বৃদ্ধির পর চলতি আগস্ট মাসে কিছুটা কমেছে এলপিজির দাম। প্রতি কেজিতে কমলো ৩ টাকা। এ হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা। একইভাবে দাম কমেছে অটোগ্যাসেরও। মঙ্গলবার ২ আগস্ট অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল,সচিব খলিলুর ...
Read More »১৪ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স
গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে জুলাই মাসে। এ মাসে প্রবাসীরা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সা) হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১৯ হাজার ৮৫৬ কোটি টাকা। এর আগে গত এপ্রিল মাসে ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের বেশি রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ...
Read More »চড়া দামে কাঁচা মরিচ, কমেছে ইলিশের দাম
দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ঈদের আগে হঠাৎ দাম বেড়ে যাওয়া কাঁচা মরিচ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ টাকা। তবে কিছুটা কমেছে ইলিশের দাম, সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। এদিকে, কাঁচা মরিচের মতো চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। সপ্তাহের ব্যবধানে সবজির দামে খুব ...
Read More »নিম্ন ও মধ্যবিত্তরা ফ্ল্যাট কিনতে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন
পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা নিম্ন ও মধ্যবিত্তদের পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। এ ঋণের সুদহার ৫ শতাংশ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ পরিশোধে ১৮ মাস গ্রেস পিরিয়ডসহ ১০ বছর সময় পাওয়া যাবে। অর্থাৎ ঋণের কিস্তি দেড় বছর পর থেকে দেয়া শুরু করবেন গ্রাহকরা। রবিবার ২৪ জুলাই কেন্দ্রিয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি ...
Read More »৩৮০ প্রতিষ্ঠানকে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি
৩৮০টি প্রতিষ্ঠানের অনুকূলে ১০ লাখ মে.টন চাল বেসরকারিভাবে আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বুধবার পর্যন্ত বেসরকারি আমদানি করা চাল দেশে এসেছে ৩,৬৫০ মে. টন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার পর্যন্ত এলসি খোলা হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৩৬০ মে.টনের। আইপি ইস্যু করা হয়েছে ৪ লাখ ১০ হাজার মে. টনের। ২১ জুলাই ২০২২ ...
Read More »নতুন গভর্নরের দায়িত্ব নিলেন আব্দুর রউফ
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুর রউফ তালুকদার। তাকে ১২তম গভর্নর হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে ডেপুটি গভর্নররা নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টায় আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আসেন। এ সময় ব্যাংকের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়। নতুন গভর্নরের যোগদান উপলক্ষে ...
Read More »এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ : কেন্দ্রিয় ব্যাংক
আসন্ন ঈদের ছুটিতে গ্রাহকের নির্বিঘ্নে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ৭ জুলাই বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur