চাঁদপুরে করোনার উপসর্গে আরো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কচুয়ায় ২ জন এবং হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও হাইমচরে ১ জন করে মারা গেছেন।তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলার লাল মিয়া দরবার শরীফের খাদেম হাজী নুনু মিয়া (৬৫) করোনার উপসর্গ নিয়ে দুপুরে ওই দরবার শরীফে মারা যান। তিনি পৌরসভার ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে ...
Read More »চাঁদপুরে আরো ৩০ জনসহ করোনা শনাক্ত অর্ধ সহস্রাধিক ছাড়ালো
চাঁদপুরে আরো ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত ২জন। নতুন শনাক্তসহ চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধ সহস্রাধিক ছাড়ালো । চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে ১৭ জুন বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে মতলব আইসিডিডিআরবি’র ৬জন, চাঁদপুর সদরের ১৯জন, ফরিদগঞ্জের ৪জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। এর মধ্যে ফরিদগঞ্জের মৃত আজিজ মোল্লা (৬৫) ও চাঁদপুর সদরের ...
Read More »প্রকৌশলী দেলোয়ার হোসেনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
চাঁদপুরে মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১৬ জুন মঙ্গলবার প্রকৌশলী দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, দেলোয়ার হোসেন ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি বলেন, দেলোয়ার ভাই আমার খুব প্রিয় একজন মানুষ ...
Read More »চাঁদপুর জেলায় পুলিশ স্বাস্থ্যকর্মীসহ আরো ১৫ জনের করোনা শনাক্ত
চাঁদপুর জেলায় পুলিশ স্বাস্থ্যকর্মীসহ আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসে ১০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি করোনা পজেটিভ, ১টি নেগেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালের আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৯জনের মধ্যে হাইমচরের ১ জন (পুলিশ), ফরিদগঞ্জের ৩জন, শাহরাস্তির ১জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ২ জন রয়েছেন। এর মধ্যে মতলব উত্তরে ...
Read More »চাঁদপুরে মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন আর নেই
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় মু্ক্তিযোদ্ধা,মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট লেখক ও লোক গবেষক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন আর বেঁচে নেই। ১৬ জুন মঙ্গলবার দিনগত রাতে তিনি শহরের মাদ্রাসারোড নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তবে তিনি রাতে ঘুমানোর আগ পর্যন্ত কোন ধরণের অসুস্থ্যতা ছিলেন না বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ...
Read More »করোনায় ছুটিতে এসে অর্থনৈতিক সংকটে চাঁদপুরের প্রবাসীরা
ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদপুর জেলার প্রায় ২ লাখ ৫০ হাজার শ্রমজীবী বৈধ উপায়ে নিজ নিজ কর্মস্থলে কাজ করে বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। তাদের উপার্জনকৃত বৈদেশিক মুদ্রা প্রতি মাসেই স্বজনদের কাছে ব্যাংক ও অন্যান্য এজেন্সির মাধ্যমে প্রেরণ করেন। ব্যাংকিং মাধ্যম ছাড়াও বিভিন্ন উপায়ে পরিসংখ্যান বিহীন আরো রেমিট্যান্স আসে প্রবাসে কর্মরত এই যোদ্ধাদের নিকট হতে। বিশ্বজুড়ে চলমান করোনার ...
Read More »চাঁদপুর শহরে ১১ নং ওয়ার্ড লকডাউন
চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ গুণরাজদি এলাকার আবদুর রশিদ সড়কটি আজ সোমবার লকডাউন করা হয়। এই সড়কে ৪/৫টি ভবনে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যেই ২ জন মৃত্যুবরণ করেছেন। লকডাউন করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, জেলা প্রশাসনের নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারবৃন্দ,সাংবাদিকগণ ও ঐ এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল ...
Read More »চাঁদপুরে নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত
চাঁদপুর জেলায় নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ালো ৪৬৪জনে। আর মৃত ৪জন বেড়ে যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮জন। সোমবার ১৫ জুন সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, হাইমচরে ৮জন, হাজীগঞ্জে ৯জন, শাহরাস্তিতে ১৫জন, ফরিদগঞ্জে ৫জন, মতলব দক্ষিণে ৪, মতলব ...
Read More »করোনা আক্রান্ত ছিলেন সাবেক ফুটবলার ও কোচ নুরুল হক মানিক
ফুটবল অঙ্গনে যেন মৃত্যুর মিছিল চলছে। কদিন আগেই পরপারে চলে যান সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল। পরপরই এই পৃথিবীকে বিদায় জানান আরেক সাবেক জাতীয় ফুটবলার এসএম সালাউদ্দিন। ১৪ জুন রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন একসময় মিডফিল্ড মাতানো এ তারকা নুরুল হক মানিক । করোনাভাইরাসই কেড়ে নিয়েছে সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের কোচ নুরুল হক মানিকের জীবন। ...
Read More »রেড জোনিং নয় চাঁদপুরে আক্রান্ত বাসা-বাড়িকে কঠোর নজরদারিতে আনা হবে
চাঁদপুর জেলা করোনা বিষয়ক প্রতিরোধ কমিটির মুলতবি সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বরাবরের ন্যায় জুম অ্যাপস্-এর মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল অংশ নেন। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় চাঁদপুর জেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাসহ জেলার পরিস্থিতি নিয়ে আলোচনা করা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur