চাঁদপুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, আমাদের সন্তানদের ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হয়ে গড়ে তোলা খুব বেশি জরুরি। তারা ভালো মানুষ হিসেবে ...
Read More »চাঁদপুরে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১জানুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। বক্তব্যে তিনি বলেন, এ ছাত্রদল বেগম জিয়ার ছাত্রদল। ...
Read More »দেশের থাই-পাঙ্গাশ রফতানির উদ্যোগ নিচ্ছে সরকার : ড. আশ্রাফ
চাঁদপুর নদী গবেষণা কেন্দ্রর ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আশ্রাফুল আলম বলেছেন,‘দেশে উৎপাদিত থাই-পাঙ্গাশ বিদেশে রফতানির উদ্যোগ নিচ্ছে সরকার। চাঁদপুরের বিভিন্ন হাট-বাজারে বিলুপ্তপ্রায় বা দেশীয় মাছের সমারোহ বা সয়লাব। ময়মনসিংহ থেকে দিন-রাত শত শত ট্রাক ভর্তি থাই-পাঙ্গশ চাঁদপুরসহ দেশের সব জায়গায়তেই ভোর হলেই আমরা বাজারে দেখতে পাই পাঙ্গাশ। সাধারণ মানুষের চাহিদা বেশি অথচ এর দাম কম।’ তিনি ৩১ ডিসেম্বর দুপুরে তাঁর কার্যলয়ে ...
Read More »চাঁদপুরে শীতের তীব্রতায় বাড়ছে শিশু রোগী
চাঁদপুরে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় জেলার মতলবে আইসিডিডিআরবি হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মতলবে ২৬০ এবং চাঁদপুরে ৫৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ গুরুতর রোগে আক্রান্ত শিশুদের চাঁদপুরের বিভিন্ন উপজেলা, পাশের জেলা ছাড়াও ...
Read More »চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২৬৬৭
চাঁদপুরে ৪০টি রিপোর্টের মধ্যে ৬ জনের করোনা শনাক্ত ও করোনামুক্ত হয়েছে ৫জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৬৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২৫৪৩জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৯জন। করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন, হাজীগঞ্জের ২জন, শাহরাস্তির ২জন ও হাইমচরের ১জন রয়েছেন। একই দিনে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে কে। করোনামুক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ...
Read More »চাঁদপুরে এবার আমন ধান-চাল ক্রয় হয় নি
চলতি ২০২০-২১ অর্থবছরের আমন মৌসুমে চাঁদপুর জেলার চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা থেকে ১৪৪ মেট্রিক টন ধান সরকারিভাবে ক্রয় করার নির্দেশ দেয়া হয়ে ছিল। কিন্ত প্রতি বছরের ন্যায় চলতি আমন মৌসুমে মিলারগণ চুক্তি করতে না আসায় চাঁদপুরে আমন ধান ও চাল ক্রয় হয় নি । জেলা খাদ্য নিয়ন্ত্রক,চাঁদপুরের অফিস থেকে ৩১ ডিসেম্বর দেয়া এ তথ্য জানা গেছে । জানা গেছে ...
Read More »চাঁদপুর ফটো জার্নালিস্টের কার্যকরি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে সংগঠনে অস্থায়ী কার্যালয় ক্যাফে কর্ণারের ৪র্থ তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় অন্যান্যনের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি অভিজিত রায়, সহ-সভাপতি শাওন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম ...
Read More »নতুন বছর হোক সকলের জীবন আনন্দময় ও মঙ্গলময়
২০২১ খ্রিস্টবর্ষ তথা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের প্রথম দিন থেকে শান্তিময় বিশ্ব কামনা করেছেন। তিনি বলেন, ২০২১ মুজিব জন্মশতবর্ষ তথা মুজিব বর্ষ। একই সাথে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই ঐতিহাসিক এই সালটির প্রথমদিন থেকে বাংলাদেশসহ সারা বিশ্ব যেনো করোনা ভাইরাস থেকে মুক্তি পায়। সকল অন্যায়, ...
Read More »চাঁদপুরে দিনে দুপুরে সংবাদকর্মীর মোটর সাইকেল চুরি
চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকা থেকে দিনে দুপুরে সুজন আহমেদ নামে এক সংবাদকর্মীর একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয় সংলগ্নে এ চুরি ঘটনা ঘটে। জানাযায়, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার ও গ্লোবাল টিভি এবং দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সুজন আহমেদ সকালে সংবাদ সংগ্রহের কাজে ওই এলাকায় যান। ...
Read More »চাঁদপুরে মাধ্যমিক-প্রাথমিক ৫৩ লাখ কপি বিতরণ শুরু হচ্ছে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে বিনামূল্যের বই উৎসব উদ্বোধন করেন। চাঁদপুরে মাধ্যমিক- প্রাথমিক স্তরের ৫৩ লাখ কপি বিতরণ শুরু হচ্ছে ১ জানুয়ারি ২০২১ আগামিকাল শুক্রবার । এর মধ্যে মাধ্যমিক স্তরের ৩৯ লাখ এবং প্রাথমিক স্তরের ১৪ লাখ কপি। চাঁদপুরের ৮ উপজেলায় সব মাধ্যমিক স্কুল, ভকেশনাল,ইংরেজি ভার্সন ,মাদ্রাসা ও এবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষের জন্যে শিক্ষা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur