ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন চাঁদপুরের সুমি। দুই ছেলে ও দুই মেয়েসহ মা সুস্থ আছেন। হাসপাতাল থেকেও তাদের ওপর রাখা হচ্ছে বাড়তি নজরদারি। তবে নবজাতকদের ভবিষ্যত নিয়ে চিন্তা ভর করছে পরিবারটির ওপর। ঢামেক সূত্র জানিয়েছে গত ১৯ নভেম্বর দিবাগত রাতে সুমিকে হাসপাতালে নিয়ে আসার পর অধ্যাপক ডা. ফাতেমা রহমানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এরপর ২২ নভেম্বর ...
Read More »টিকা ব্যতীত পরীক্ষার্থীগণ এইচএসসি পরীক্ষা দিতে পারবে না : ডিসি
আসন্ন ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এইচ এসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা মেনে চলার জন্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,‘সরকারি নিদের্শনায় টিকা ব্যতীত কোনো পরীক্ষার্থী এইচএসসি,মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষায় অঙশগ্রহণ করতে পারবেনা। তাদের টিকা গ্রহণে সকল ব্যবস্থা ইতোমধ্যেই নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা ...
Read More »সুস্থ সমাজ গড়তে হলে সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রয়োজন : জেলা প্রসাশক
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চললে আমরা সুস্থ একটি সমাজ গড়তে পারবো। আমরা একটি সুস্থ সমাজ চাই। সুস্থ সমাজ গড়তে হলে সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রয়োজন। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়ধ্বনি সংগীত বিদ্যালয়ের আয়োজনে জয়ধ্বনি সম্মাননা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, করোনাকালীন ...
Read More »চাঁদপুর জেলা প্রশাসক বরাবর বিএনপি’র স্মারকলিপি প্রদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২৪ নভেম্বর বুধবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট সলিম উল্যা সেলিমের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর কার্যালয়ে এসে তার সাথে দেখা করেন ...
Read More »প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর যুবলীগের প্রস্তুুতি সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পৌর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বুধবার বিকেল ৪টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারীর পরিচালনায় ...
Read More »নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: জেলা প্রশাসক
চাঁদপুর সাহিত্য একাডেমির আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বুধবার বিকেলে শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে উৎসব উপলক্ষে বাউল ও লোক গান, কবিতা আবৃত্তি, সাহিত্য আসর ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ...
Read More »আইজিপি কাপ কাবাডিতে ফরিদগঞ্জ উপজেলা দল বিজয়ী
চাঁদপুরে অনুর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতা-২০২১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে হাইমচর উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা দল। ১৪-১৫ পয়েন্টে হাইমচর উপজেলাকে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল বিজয়ী হয়। টুর্নামেন্টে চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮টি দল ...
Read More »চাঁদপুরে ১২ লাখ ৭৯ হাজার টিকা দেয়া হয়েছে
কোভিড-১৯ মহামারীর কারণে চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি হতে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমটি সরকারি নির্দেশ মতে পরিচালিত হয়ে আসছে। শুরু থেকেই ২৩ নভেম্বর পর্যন্ত পর্যন্ত ২ টায় পাওয়া তথ্য মতে-চাঁদপুরে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ১২ লাখ ৭৯ হাজার ১৪৬ জন নর-নারীকে এ পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। ...
Read More »চাঁদপুরে মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু
চাঁদপুরে আজ থেকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। একই সঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা হচ্ছে । ৩০ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা শেষ হচ্ছে। মাউশির মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ...
Read More »চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো শান্ত (১৭) ও আশিক (১৭)। এলাকাবাসী জানিয়েছে, এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে সম্প্রতি। গতকাল রাতে সদর উপজেলার হাফানিয়া এলাকার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সাজ্জাত (১৭) ও নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur