মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মাহসা ইউনিভার্সিটি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল-২০২৩ নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন চাঁদপুরের এস এম ফাইয়াজ আলম। প্রায় সাত হাজার শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ‘হেড অব ইন্টারন্যাশনাল ব্যুরো’ পদে জয়লাভ করেন বিশ্ববিদ্যালয়টির আইটি বিভাগে অধ্যয়নরত এই বাংলাদেশী শিক্ষার্থী। ১৫ মে সোমবার বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটি বিল্ডিংয়ে স্পাইন লেভেলের ২য় তলায় স্টুডেন্টস সেন্ট্রাল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির হেড অব স্টুডেন্ট সেন্ট্রাল ...
Read More »হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার ২০২৩-২৫ সালের জন্য পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে ১২ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ এবং ৮১সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে রতন চন্দ্র দাসকে সভাপতি, প্রফেসর ডা. সুবোধ চক্রবর্তীকে নির্বাহী সভাপতি এবং রঞ্জিত রায় চৌধিরীকে সাধারণ সম্পাদক করা হয়। ১৮ মে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ...
Read More »চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষা দেওয়া হলো না দু শিক্ষার্থীর, আহত ৪
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেওয়া হলো না। তারা পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, দাখিল পরীক্ষার্থী খাদিজা আক্তার (১৬) ও সুমাইয়া আক্তার (১৬)। ১৭ মে বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনায় ঘটে। একই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন মিজি ও ...
Read More »দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারকে বারবার দরকার : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসে। শেখ হাসিনা সরকারের আমলে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ...
Read More »শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করতে হবে
চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ এর সভাপতির বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি ...
Read More »৫ মাস ধরে বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র
নানা জটিলতায় প্রায় পাঁচ মাস ধরে চাঁদপুরের ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রয়েছে। ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ওই বছরের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। প্রথমদিকে ১৫০ মেগাওয়াট ...
Read More »চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি
ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ার পর দেশে বেড়েছে ঝড়-বৃষ্টির প্রবণতা। চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মিলছে না সূর্যের দেখা। বুধবার (১৭ মে) সকাল থেকে চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা,চাঁদপুর, ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ...
Read More »চাঁদপুরে নিলামে বিক্রি হলো ৫২ নৌকা
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ৫২টি জেলের নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালিত হয়। এতে বিক্রির ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো.মিজানুর রহমান। এর আগে ...
Read More »চাঁদপুরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক স্কুল ক্যাম্পেইন
চাঁদপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে মঙ্গলবার চাঁদপুর শহরের দু’টি বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপশার) এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্লোবাল এফেয়ার্স অফ কানাডার সহযোগীতায় দু’টি ক্যাম্পেইনে ২শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিকেলে চাঁদপুর শহরের ...
Read More »লোডশেডিং ও গ্যাস সংকটে ভোগান্তিতে চাঁদপুরবাসী
চাঁদপুর শহরে পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে বিপাকে পড়েছেন গৃহিণীরা। এ কারণে রান্না করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। ফলে ভোগান্তি এখন ঘরে ঘরে। গত দুদিন ধরে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় এই ভোগান্তি চলছে। এই অবস্থা আরো তীব্রতর হওয়ায় বিভিন্ন ব্যবস্থা রান্না করছেন মানুষ। তবে তিতাস কর্তৃপক্ষ বলছে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ কম থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটা অচিরেই কেটে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur