Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি

শাহরাস্তি

শাহরাস্তিতে পানিতে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে এক বাক প্রতিবন্ধী শিশুর (১১) মৃত্যু হয়েছে। ২১ মার্চ সোমবার বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার কুদুটি গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক ফসিউল ইসলামের বাক প্রতিবন্ধী কন্যা সায়মা (১১) মামার বাড়িতে থাকতো। সোমবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে সে বাসা থেকে বের হয়। তাকে না ...

Read More »

শাহরাস্তিতে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি বাছির মিয়া (৩৫) নামে জনৈক ব্যক্তিকে আটক করা হয়। ২১ মার্চ সোমবার ভোরে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে একটি ব্যাগ ভর্তি ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় যাত্রীবেশী মাদক কারবারি কুমিল্লা ...

Read More »

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৭

accident

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক সড়ক দূর্ঘটনায় এক রিকশা চালক নিহত ও ৬ মোটরসাইকেল আরোহীসহ ৭ জন আহত হয়েছে। নিহতের নাম মোঃ মনির হোসেন। সে উপজেলার টামটা গ্রামের মৃতঃ আঃ মতিনের পুত্র। শুক্রবার বিকেলে পৌরসভার কাজিরকামতা ও ছিখটিয়া গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার কাজিরকামতা আল আমিন হাফেজিয়া মাদরাসার ...

Read More »

শাহরাস্তিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

চাঁদপুরের শাহরাস্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সাড়ে ৯টায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তক অর্পণ করা হয়েছে। আলোচনা ...

Read More »

শাহরাস্তিতে বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা

মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করেছে শাহরাস্তি উপজেলা তাঁতীলীগ। ১৭ মার্চ বিকেলে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন মোল্লা এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার-ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এম আনোয়ার বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কিত আলোচনা করেন। এতে উভয় ...

Read More »

শাহরাস্তিতে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

চাঁদপুরের শাহরাস্তিতে ১ হাজার ৬ শ’ বোতল ফেনসিডিল আটকের ২ দিনের মাথায় ১ শ’ ৫০’ বোতল ফেনসিডিলসহ আরও ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৫ মার্চ মঙ্গলবার সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক (এস আই) মোঃ ...

Read More »

শাহরাস্তিতে ১৬শ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১

চাঁদপুরের শাহরাস্তিতে ১৬ শ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,১৩ মার্চ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত  পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম, সঙ্গীয় অফিসার এস আই (নিঃ) মোঃ মহিউদ্দিন, এস আই (নিঃ) সৈকত দাশ গুপ্ত, এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন, এস ...

Read More »

চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের শাহরাস্তিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” এবং বর্তমান সরকারের সাফল্য সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ শনিবার সকাল ১০টায় চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্তের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবুল বাশার পাটোয়ারী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য ...

Read More »

শাহরাস্তিতে বন্ধুর কাছে এসে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের শাহরাস্তিতে বন্ধুর কাছে এসে আত্মহত্যা করেছে বাল্যবন্ধু চট্টগ্রামের মোখতার হোসেন। ব্যবসায়িক ও পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি পৌর এলাকার উত্তর ঠাকুর বাজারে অবস্থিত নাজাতুল উম্মাহ ইসলামীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দ্বীন মোহাম্মদের বন্ধু ও সহপাঠী চট্টগ্রামের পাচলাইশ এলাকার ওয়ালা মোহাম্মদ এর ছেলে মোঃ মোখতার হোসেন শুক্রবার সন্ধ্যায় তার বন্ধু ...

Read More »

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গইট দোয়াভাঙ্গা এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির ...

Read More »