Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর

মতলব উত্তর

জাসদের সভাপতির মাতৃবিয়োগে চাঁদপুর জেলা জাসদের শোক

Death

চাঁদপুর জেলা জাসদের সভাপতি ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যাপক মো.হাসান আলী  সিকদারের মা সাহিদা খাতুন  বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর ) মতলব উত্তরের বজরা গ্রামের নিজ বাড়িতে সকাল ৯ টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিক কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ( ইন্না … … রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর স্বামীর নাম ছিল মৃত মোহাম্মদ আলী সিকদার । তিনি ৫ ছেলে ও ২ কন্যা  ...

Read More »

মতলব উত্তর সিদ্দিকা বেগম বালিকা উবি বৃক্ষরোপণ কর্মসুচি

জাতীয় শোক দিবসে শহীদদের স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ ও ঔষধি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ আগস্ট) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা ও আশে পাশে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম কয়েকটি ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...

Read More »

মতলবে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঈদ-পুনর্মিলন

ভারতের কাশ্মীরের মুসলমানদের ওপর ভারতের আগ্রসানের তীব্র নিন্দা জানিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর কার্যকরি কমিটির বর্ষপূর্তি ও ঈদ পুণর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার ছেংগারচর ইমাম ময়দান নূরীয়া মাদ্রাসা প্রাঙ্গনে সুন্নী পীর মাশায়েখ ও ওলামাদের সমন্বয়ে এ মিলন মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ...

Read More »

মতলবে পৌনে ৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বাজার থেকে ১৮ লাখ ৬২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড। বুধবার ২১ আগস্ট) দুপুর একটায় অভিযান চালিয়ে মতলব বাজারের তিনটি গুদামঘর থেকে এ সব জাল জব্দ এবং ৪ জনকে আটক করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কোস্টগার্ড, প্রশাসন ও মৎস্য অফিস বুধবার দুপুরে বাজারের কাঠবাজার সংলগ্ন এলাকার প্রণয় চন্দ্র, মিঠু দেবনাথ ...

Read More »

বেপোরোয়া গতির মোটর সাইকেল উল্টে দু’যুবক আহত

Motor-saikel

চাঁদপুরে বেপোরোয়া গতীর মোটর সাইকেল উল্টে হাবিব (১৭) ও মেহেদী (১৭) নামে দু’যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হাবিব সদর উপজেলার রামপুর ইউনিয়নের বড় সুন্দর গ্রামের আব্দুল আজিজ সরকারের ছেলে এবং মেহেদী সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকার খায়ের সরকারের ছেলে। স্থানীয়রা জানান, হাবিব এবং মেহেদী চাঁদপুর শহর থেকে মোটর ...

Read More »

চাঁদপুরের মতলবে আখের বাম্পার ফলন

চাঁদপুর জেলার মতলব উত্তরে এবার আখের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখেও হাসি ফুটেছে। মতলব উত্তর উপজেলায় সবচেয়ে বেশি আখ আবাদ হয়েছে। আখের ফলনও ভালো। ইতোমধ্যে শুরু হয়েছে আখ খুচরা ও পাইকারি বিক্রি। আগামি এক মাসের মধ্যে অধিকাংশ জমির আখ বিক্রি হয়ে যাবে। চাঁদপুর জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলার আখ লক্ষ্যমাত্রা ছিল ৬৭৫ হেক্টর। ...

Read More »

মতলবে বাইকের ধাক্কায় মারা পড়লো পথচারী : চালকসহ আহত ২

Motoc cycle accident

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলন্ত বাইকের ধাক্কায় সুধীর চন্দ্র দাস (৭০) নামে এক পথচারী মারা গেছে। উপজেলার সটাকী-ষাটনল বেরীবাঁধ সড়কের উপর রোববার বিকালে এ ঘটনা ঘটে। এতে বাইক আরোহী ফতুয়াকান্দি গ্রামের আমিন উদ্দিনের ছেলে আরমান (১৫) ও একই গ্রামের আবু সুফিয়ানের ছেলে নাজমুল (২৩) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জানা গেছে, ...

Read More »

ঈদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর মতলবের মেঘনা পাড়

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর পাড় এখন ঈদ আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত। পবিত্র ঈদুল আযহার লম্বা ছুটিতে পর্যটকরা এখন মতলবের মেঘনা পাড়ে। বেশিরভাগ এসেছেন সপরিবারে। অনেকে আবার বন্ধু-বান্ধব নিয়ে দল বেঁধে। তারা ঘুরে বেড়াচ্ছেন মতলব উত্তর উপজেলার মোহনপুর,এখলাছপুর,আমিরাবাদ এবং ষাটনলমেঘনা পাড়েরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দেখছেন নৈসর্গিক সৌন্দর্যগুলো দেখতে। সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকের প্রাণখোলা হাসি-আনন্দে মাতোয়ারা। অনেকে ঘুরে বেড়াচ্ছেন নদীর ...

Read More »

ডেঙ্গুতে মতলব উত্তরে শিশুর মৃত্যু

dengu-fever-in-chandpur-hospital

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার এক শিশুর মৃত্যু হয়েছে। মদিনা আক্তার নামে ওই শিশু মঙ্গলবার (৬ আগস্ট ) সকালে রাজধানী ঢাকার ধানমন্ডি বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তথ্য নিশ্চিতত করে উপজলো নির্বাহী র্কমর্কতা শারমিন আক্তার জানান,শিশু মদিনা আক্তার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী। এর আগে শনিবার গ্রামের বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে চাঁদপুর সরকারি ...

Read More »

মতলবের ওসি’র উদ্যোগে স্বেচ্ছাশ্রেমে ৪ কি.মি.রাস্তা মেরামত

আইন-শৃংখলা নিয়েই পুলিশের কারবার। আর যে কাজই হোকনা কেন পুলিশের কাছে গেলে টাকা লাগে সাধারণ মানুষের এমন ধারণা পাল্টে দিচ্ছেন মতলব উত্তর থানার ওসি মিজানুর রহমান। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছেন তিনি। কথা হলে তিনি এমনটাই জানান। সোমবার (২৯ জুলাই) মতলব উত্তর উপজেলা সদর ঘনিয়ারপাড়-ঢাকামুখী কালিপুর গুরুত্বপূর্ণ রাস্তার জীবগাঁও থেকে পাঁচগাছিয়া পর্যন্ত এলাকায় পাকা রাস্তায় বেশ ক’টি ...

Read More »