Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার ৩০ মে বিকেল ৪টায় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ও কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের নির্দেশে শহীদ প্রেসিডেন্ট ...

Read More »

কোরবানির জন্য হাজী মোজাম্মেলের দুই শতাধিক গরু-মহিষ প্রস্তুত

জনপ্রতিনিধি হিসেবে রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। কাটিয়েছেন এক দীর্ঘ প্রবাস জীবনও। তবে ছোটবেলা থেকেই পশুপালনের প্রতি ছিল গভীর টান। সেই শখ থেকেই মাত্র চার বছর আগে গড়ে তোলেন ‘মোস্তাকিম ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো’— যার প্রতিষ্ঠাতা ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ গ্রামের বাসিন্দা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন। খামারটি এখন রূপ নিয়েছে বিশাল এক সফল উদ্যোগে। আসন্ন ...

Read More »

মামলার সাক্ষী নিজেরাই জানে না ঘটনা কি

জমি থেকে মাটি কাটার সময়ে ভেক্যুর আঘাতে আহত হয়ে পা ভেঙ্গে যায়, বুকের পাজরে আঘাত প্রাপ্ত হন তিনি। তাতেই কার্যসিদ্ধি, অর্থনৈতিক লেনদেনের ঘটনা নিয়ে বিরোধকে পুঁজি করে সেই আঘাতকে হামলা পূর্বক আহত করার ঘটনায় রূপান্তরিত করে আদালতে মামলা দায়ের হয়। বিজ্ঞ আদালত দায়েরকৃত অভিযোগটি নথিভুক্ত করে থানা পুলিশকে তদন্ত করতে নিদের্শনা দেন। থানার তদন্তকারী কর্মকর্তাও বাদীর দেয়া লিখিত অভিযোগের আলোকে ...

Read More »

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জের বাসস্ট্যান্ডের ভাইভাই সুপার মার্কেটের পশ্চিম পার্শ্বে পাটওয়ারী অটো হাউসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানে থাকা নগদ টাকা, অটোরিক্সারর ব্যাটারি ও টায়ারসহ মোট তিন লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকান মালিক দাবি করেছেন। মঙ্গলবার ২৭ মে গভীর রাতে বড় ট্রাক নিয়ে প্রায় ১০ জন মুখোশপড়ে এ চুরির ঘটনা ঘটিয়েছে। পাটওয়ারী অটো হাউসের সত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ...

Read More »

ভূমি আইন সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন

ভূমি মেলা -২০২৫ উপলক্ষ্যে ফরিদগঞ্জের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমি বিষয়ক সচেতনতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বিকেলে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম -দশম শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক সচেতনতা আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিস। এসময় উপজেলা ভূমি সার্ভেয়ার আবুবকর সিদ্দিক শিক্ষার্থীদের সাথে ভূমির বিভিন্ন বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন। শিক্ষার্থীরা ...

Read More »

মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে সচেতন হতে হবে

ফরিদগঞ্জে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে লক্ষ্য সচেতন মূলক মাদক ও সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইনে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ মে বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের রূস্তমপুর পোলের গোড়া এলাকায় সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইনে ও আলোচনা সভায় সেবা ফাউন্ডেশনের সভাপতির ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক আল-আমিন মারুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখেন, ফরিদগঞ্জ থানার অফিসার ...

Read More »

ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করায় প্রতিবাদ

ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ রাজনৈতিক সংগঠন আখ্যায়িত করায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা। বুধবার (২১ মে) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার দাস পাড়ায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রদীপ কুমার ...

Read More »

ফরিদগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে দুই রাজনৈতিক নেতা আটক হয়েছেন। তারা হলেন—রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউনুস ও রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতা কামাল হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে ২০২৫) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক আরিফ হোসেন সরকার, আমজাদ হোসেন এবং সহকারী উপপরিদর্শক জুমায়েত ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। অভিযান ...

Read More »

ফরিদগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ফরিদগঞ্জে যৌথবাহিনীর হাতে ১২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। রোববার ১৮ মে সকালে ফরিদগঞ্জ পৌরসভার সদরস্থ উত্তর কাছিয়াড়া গ্রামের কালাম মিজি বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকারবারি আব্দুর রহমান (২৮)কে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান মিজি বাড়ির কালাম মিজির ছেলে। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের চিহ্নিত মাদক ...

Read More »

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিয়ে কথিত মামা চম্পট

চাঁদপুরের ফরিদগঞ্জে মামা পরিচয়ে কাতার প্রবাসী নজরুল ইসলাম সোহাগের বাসায় যাতায়ার করতো একই এলাকার সাইফুল ইসলাম নিশান। এরপর সময় সুযোগ বুঝে দুই সন্তানের জননী ভাগনী জায়েদা আক্তার নিশিকে নিয়ে চম্পট দিয়েছে কথিত মামা সাইফুল ইসলাম নিশান। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের নদোনা গ্রামের আমির বাড়িতে। জানা যায়, কাতার প্রবাসী নজরুল ইসলাম সোহাগ ...

Read More »