Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট কামরুল গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পনেরটি মাদক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি কামরুল হাসানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোররাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নেতৃত্বে এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও সঙ্গীয় ফোর্স ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতলি এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান (৪০) কে ১০৩ পিস ইয়াবাসহ আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ...

Read More »

ফরিদগঞ্জে অর্থ আত্মসাতের মামলায় আসামি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই মো. আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় প্রতারণা মামলার চিহ্নিত আসামি মো. সাদ্দাম তালুকদার (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম তালুকদার ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামের তালুকদার বাড়ি (মাইজের বাড়ি)-এর ...

Read More »

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের কামরুল নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কামরুল হাসান (৩৪) নামের এক বাংলাদেশি। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থারত ষোলদানা এলাকার প্রবাসী মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার কামরুল হাসান ফুড ডেলিভারি করতে যাচ্ছিলেন। ...

Read More »

ফরিদগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন ও বৃক্ষ বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সংগঠন “বাতিঘর মানবকল্যাণ সংস্থা”-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মনতলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ ...

Read More »

ফরিদগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

চাঁদপুরের ফরিদগঞ্জে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরকীয়ার ঘটনাকে আড়াল করতে সাধারণ মানুষকে জড়িয়ে চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগীর স্ত্রী। এই ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্ত্রী সেলিনা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী মো. মানিক একজন সাধারণ কাঠমিস্ত্রি। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পূর্বপরিচয়ের সূত্র ...

Read More »

পেশা হারালে ইতিহাস হারাবে : ইউএনও

বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ...

Read More »

ফরিদগঞ্জ পৌরসভায় সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, স্থানীয়দের ক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর সড়কে পানির মধ্যেই সিমেন্ট বালি দিয়ে বসানো হচ্ছে ইটের গাঁথুনি। এ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন স্থানীয়রা । স্থানীয়দের দাবি, সরকারি অর্থ ব্যয়ে সড়ক নির্মাণ হলেও কাজ হচ্ছে নিম্নমানের, যা টেকসই হওয়ার আগেই ভেঙে পড়বে। এ যেন চোখ থাকিতেই অন্ধ। পৌর প্রকৌশলী বলছেন কাজের স্থানে পৌর কর্তৃপক্ষের লোকজন আছে। তার মানে পৌরসভার লোকজনের ...

Read More »

ফরিদগঞ্জে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, ফের গ্রেফতার ৪

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ ফারুক হোসেন (৩৬) নামের এক চোর ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ফারুকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের মানরী এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রবিবার (২৪ আগস্ট) সকালে হ্যান্ডকাফসহ পলাতক ফারুককে পুনরায় গ্রেফতার করা হয়। ওই দিনই গ্রেফতারকৃত চারজনকে ...

Read More »

বিএনপির জয় নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রা শেষে ফরিদগঞ্জ পৌরসভার সামনে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে ...

Read More »

নতুন সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ সাহিত্য সংসদ’ এর যাত্রা শুরু

ফরিদগঞ্জে যাত্রা শুরু করলো নতুন সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ সাহিত্য সংসদ’। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় সাহিত্যকর্মীদের এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। সভায় সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংবাদকর্মী ও সাহিত্য-সাংস্কৃতিক কর্মী শামীম হাসান-কে আহ্বায়ক এবং সাহিত্যকর্মী মোস্তাফিজুর রহমান-কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা ...

Read More »