ফরিদগঞ্জে ধান কাটার বিষয় নিয়ে কথাকাটির ঘটনাকেন্দ্র করে হামলার ঘটনায় দুই জন আহত হয়েছেন। উপজেলার উত্তর চরবড়ালি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত রফিকুল ইসলাম (৪০) নামে একজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলামের সাথে পাশ^বর্তী বাড়ির মনির হোসেনদের সাথে ধান কাটার বিষয় ...
Read More »ফরিদগঞ্জে সিদ্দিকুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী তার নিজ গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে দিন ব্যাপী বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ড উদ্বোধন ও সভা সেমিনারে ব্যাস্থ সময় পার করেছেন। এই দিন তিনি সকদিরামপুর এলাকায় মুজিববর্ষের উপহার গৃহহীনদের ২ টা ঘর পরিবারের মাঝে হস্তান্তর, গরীবদের মাঝে কম্বল বিতরণ ও উপ- সচিব হাবিবুর রহমানের উদ্যোগে নিজেদের পরিবারের ৫০ শতক ভূমিতে ...
Read More »কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সদস্যর উদ্যোগে কম্বল বিতরণ
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মহিউদ্দিন খোকার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫শ’পিচ কম্বল বিতরণ করা হয়। ১৯ ডিসেম্বর শনিবার ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা উচ্চ বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড ভিক্তিক কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরন অনুষ্ঠানে জেলা যুবলীগের সদস্য মো. জসিম উদ্দিনের সঞ্চলনায় ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাও. শরাফতউল্ল্যার ...
Read More »ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর আলোচনা সভা
ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদারের উদ্যোগে নেতা কর্মীদের সাথে বিজয়ের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ইসলামপুর রাস্তার মাথায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন মিজি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ...
Read More »ফরিদগঞ্জে ধর্ষণের দায়ে পল্লী বিদ্যুতের শ্রমিক আটক
চাঁদপুর ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে এক কিশোরী(১৬)কে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (২৫) নামে এক পল্লী বিদ্যুতের ঠিকাদারের শ্রমিককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ১৬ ডিসেম্বর বুধবার বিকালে কিশোরীটির পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত মিজানুর রহমান পঞ্চগড় জেলার সদর উপজেলার গোয়ালঝাড় গ্রামের ইউছুফ গাজীর ছেলে। থানায় মামলা সূত্রে ...
Read More »ফরিদগঞ্জে বিয়ের আশ্বাসে অপহরণের পর ধর্ষণ, যুবক আটক
চাঁদপুর ফরিদগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে কৌশলে অপহরণ করে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ১৬ ডিসেম্বর বুধবার বিকালে ওই কিশোরীর পিতা থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, কয়েক মাস পূর্বে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী মিজানুর রহমান ফরিদগঞ্জ পৌর এলাকার সাফুয়া এলাকায় কাজ করার সময় পরিচয় ...
Read More »ফরিদগঞ্জে বিজয় দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে । ১৬ ডিসেম্বর বুধবার প্রত্যুষে উপজেলা সদরস্থ কেন্দ্রিয় শহিদ মিনারের অবস্থিত শহিদ স্মৃতি স্তম্ভে মুহম্মদ শফিকুর রহমান এমপির পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়া শহিদ মিনারে ...
Read More »ফরিদগঞ্জ পৌর মেয়রের উঠান বৈঠক
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহ্ফুজুল হকের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী আজিম পাটওয়ারী বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাজান কন্ট্রাকটরের সভাপত্বিতে, কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়মীলীগের সধারন সম্পাদক মেয়র মাহ্ফুজুল হক। এসময় প্রধান অথিতি বলেন, আমি সব ...
Read More »ফরিদগঞ্জে মেয়র প্রার্থীর শিক্ষা উপকরন বিতরণ
প্রধানমস্ত্রী শেখ হাসিনার শতভাগ শিক্ষিত জাতি ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরণ করেছেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন। ১৪ ডিসেম্বর সোমবার ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন। ...
Read More »ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
চাঁদপুর ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্ল্যা তপদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির উজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুষ ছোবহান লিটন ও উপজেলা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur