Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

দুর্যোগ প্রশমন দিবসে ফরিদগঞ্জে র‌্যালি ও সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. ...

Read More »

ফরিদগঞ্জে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও বেসরকারি শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে উপজেলার সব এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এ কর্মবিরতি পালন করেন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। জানা গেছে, ফরিদগঞ্জের ৪৭টি হাই স্কুল, ৭টি কলেজ এবং ৫৪টি ...

Read More »

ফরিদগঞ্জে বিদায়ী ইউএনও কে প্রেসক্লাবের সংবর্ধনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জে যোগদানের পর থেকেই ...

Read More »

নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে: লায়ন হারুনুর রশিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার, পাড়া ও মহল্লায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও ...

Read More »

ফরিদগঞ্জে এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (১১ অক্টোবর) বিকেলে বৃষ্টিতে ভিজে এ বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে ...

Read More »

ফরিদগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবকের হাতে ইংরেজি অক্ষরের জয়গান

ফরিদগঞ্জের গাজীপুর-কড়ৈতলীর ব্যস্ত সড়কের পাশে প্রতিদিনই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ে। ধুলোমাখা রাস্তার ধারে এক যুবক বসে মনোযোগ দিয়ে ইংরেজি অক্ষর আঁকছেন। পাশে নেই শিক্ষক, নেই বইয়ের পাতা শুধু একটি কুঁচকানো কাগজ আর ভাঙা কলম। তবু তার চোখে স্বপ্ন, হাতে অদম্য চেষ্টা। মানসিক প্রতিবন্ধী হয়েও নিজের জেদ ও একাগ্রতায় ইংরেজি লেখা রপ্ত করেছেন তিনি। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত রাস্তার ...

Read More »

ফরিদগঞ্জ পৌরসভা প্রশাসককে বিদায় সংবর্ধনা

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৯ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বকালীন সময়ে সুলতানা রাজিয়া নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ...

Read More »

ফরিদগঞ্জে এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০০৮ ও ২০১৮ সালে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য কারিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ দাবিতে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডের হাজী ...

Read More »

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হককে (৪২) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম। ওসি মোহাম্মদ শাহ আলম জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে ডিবি রমনা বিভাগের একটি টিম রাজধানীর হাতিরপুল এলাকা ...

Read More »

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেলের শেষ ভাগে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকার তালুকদার বাড়ির পেছনের কৃষিজমিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহত সুজন ...

Read More »