Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজি

চাঁদপুরের ফরিদগঞ্জে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দরিদ্র নারীদের জন্য বরাদ্দ ভিডব্লিউডি (VWD) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ মিয়াজির বিরুদ্ধে। অভিযোগ করেছেন একই ইউনিয়নের সাহাপুর গ্রামের হতদরিদ্র নারী আয়েশা আক্তার। তিনি দাবি করেন, তাঁর নামে তিন মাসের চাল তোলেন ওই সভাপতি। আয়েশা আক্তার বলেন, “ইউনিয়ন ...

Read More »

রূপসায় গনসংযোগে দাঁড়িপাল্লার প্রার্থী বিল্লাল হোসাইন মিয়াজি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। ৯ নভেম্বর (রবিবার) ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। দিনব্যাপী এ জনসংযোগ কর্মসূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, গ্রাম ও বাজার পরিদর্শন করেন এবং স্থানীয় জনগনের খোঁজখবর নেন। সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে ...

Read More »

দলের এই মনোনয়ন আমার নয় ফরিদগঞ্জের লক্ষ নেতাকর্মীর: লায়ন হারুনুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচেন চাঁদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো.হারুনুর রশিদ বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপি এদেশের আপামোর জনগণের জন্য ভাবে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের কথা ভেবেই গত দেড় যুগ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিদারুণ ...

Read More »

ফরিদগঞ্জে এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) উপজেলা বিএনপির আহবায়ক এমএ হান্নানকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদকারীরা রাস্তায় কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ...

Read More »

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানার যৌথ অভিযানে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১২৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা নগদসহ মাদক কারবারি মজিব বেপারী (৫০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ...

Read More »

আপনারা ভোট দেবেন মার্কা দেখে, আমাকে দেখে নয়: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “আপনারা ভোট দেবেন মার্কা দেখে, আমাকে দেখে নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে দেখে ভোট দেবেন।” শনিবার (৮ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ...

Read More »

দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, “আজ বিএনপি ও এ দেশের আপামর জনসাধারণের জন্য একটি বিশেষ দিন। এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন যাত্রাপথে নিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল।” তিনি আরও বলেন, “বছর ঘুরে আবারো সেই দিন ফিরে এসেছে। আজকের এই জনসমুদ্র প্রমাণ ...

Read More »

ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব: মোতাহার হোসেন পাটওয়ারী

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাজারস্থ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের তৃতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। সভা পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ মামুন। বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “জাতির এক কঠিন সময়ে ...

Read More »

ফরিদগঞ্জে সম্পত্তি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ সন্তোষপুর এলাকায় পারিবারিক সম্পত্তি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ সন্তোষপুর হায়দার আলী বেপারী বাড়ির অভিমুখে গাছ কেটে সড়ক প্রশস্ত করার কাজ চলছে। অভিযোগকারী আলাউদ্দিন বেপারী বলেন, “আমার ভাই গিয়াস উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন রাশেদ, রাসেল হোসেন, টুটুল ...

Read More »

বিএনপি জনগণের দল বলেই মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, এক ব্যাগ রক্তের বিনিময়ে একটি প্রাণ বাঁচানো সম্ভব। একজন সুস্থ মানুষ নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারে। তাই নিজের রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য জরুরি। তিনি বলেন, “রাজনীতিতে আসার আগেই আমি লায়নস ক্লাবের গভর্নর হিসেবে ...

Read More »