Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি থানার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মো. আতিক হোসেন, মো. মাহমুদুল হাসান, মো. তানজিল হোসেন, মো. মাহবুবে রাব্বানী, মো. রিয়াদ ও মো. রাকিব ভুঁইয়া। বক্তারা বলেন, “ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ...

Read More »

একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই: এমপি প্রার্থী

“বাংলাদেশকে সত্যিকার অর্থে সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তির রাষ্ট্রে রূপান্তর করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের নেতৃত্বের বিকল্প নেই”— এমন মন্তব্য করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “এ দেশ মজলুম মানুষের। তাদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।” শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় ফরিদগঞ্জের রুপসা ...

Read More »

ফরিদগঞ্জে মাছ কিনতে গিয়ে সড়কে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায় করে মাছ কিনতে বাজারে যাওয়ার পথে মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক কাভার্ড ভ্যানচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দু’জন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আরিফ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি ...

Read More »

ফরিদগঞ্জে ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই আমজাদ আলী চৌধুরী ও এএসআই জুমায়েত সঙ্গীয় ফোর্সসহ রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব গাব্দের গাঁও এলাকার বশির দীঘির পাড়ে বিশেষ ...

Read More »

‘ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে’

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক’ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কাচাঁদপুর গ্রামের বিভিন্ন বাড়িতে সরাসরি গিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ...

Read More »

ফরিদগঞ্জে কৃষিজমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমির উর্বর টপসয়েল কাটার অভিযোগে নুর হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট ...

Read More »

‘দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান’

ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট বাজার বালুর মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচনের ...

Read More »

ফরিদগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই বিষঘাতী ইটভাটা!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বছরের পর বছর ধরে প্রকাশ্যে আইন লঙ্ঘন করেই চলছে একটি অবৈধ ইটভাটা—যার কালো ধোঁয়ায় বিষিয়ে উঠছে চারপাশ, আক্রান্ত হচ্ছে মানুষ, ধ্বংস হচ্ছে কৃষি জমি। প্রশাসনের নীরব উপস্থিতিতে ‘MCB মাহাবুব চেয়ারম্যান ব্রিকস ফিল্ড’ আজ যেন আইন–আদালতের ঊর্ধ্বে অবস্থান করছে। গাজীপুর বাজার থেকে মাত্র ৫০–৬০ গজ দূরে এই অবৈধ ইটভাটা পরিবেশ আইন, ইটভাটা আইন এবং সরকারি নির্দেশনাকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি ...

Read More »

এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে বিক্ষোভ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন ও দলীয় চূড়ান্ত মনোনয়নের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় মিছিলকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত মনোনয়ন ...

Read More »

ভবন নির্মাণে ফরিদগঞ্জে জমি বিরোধে উত্তেজনা

চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা ও থানায় দেওয়া মুচলেকা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইর চর এলাকায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, লড়াইর চর মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০২৩ সালে সাবেক ইউপি সদস্য ও বিরামপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান ‘লেদু মিয়া’র ...

Read More »