Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রাম এবং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, খাজুরিয়া গ্রামের শফিউল্লা মোল্লার ছেলে বিটু মোল্লা (৪০) এবং গাব্দেরগাঁও গ্রামের বাবুল বেপারীর স্ত্রী সেলিনা বেগম (৫০)। স্থানীয় ও ...

Read More »

চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে: এমএ হান্নান

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়ার কাছ থেকে এম এ হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ...

Read More »

ফরিদগঞ্জে দুই যুবলীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার কালির বাজার এলাকা থেকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম তুহিন রায়হান (৪৮) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা মো. সুমন খান (৪০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এসএম তুহিন ...

Read More »

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে নিয়ে উধাও, শিক্ষক শোকজ

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে সহকারী এক শিক্ষক উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসাকে কেন্দ্র করে ঘটে। অভিযুক্ত শিক্ষক হলেন তালহা খান। তিনি ওই মাদ্রাসায় আরবি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে শোকজ নোটিশ প্রদান করেছে এবং বিষয়টি তদন্তের আওতায় ...

Read More »

ফরিদগঞ্জে ওলামা লীগের সভাপতি আটক

ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জের আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান খন্দকার (৫৫)–কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ মাওলানা মিজানুর রহমানের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ফরিদগঞ্জ  বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।  বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকালে তাকে চাঁদপুর আদালতে হাজির করা ...

Read More »

বিজয় দিবসে ফরিদগঞ্জে বিএনপির র‌্যালি

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‌্যালিটি বের হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম ...

Read More »

বিজয় দিবসে ফরিদগঞ্জে বিএনপি নেতার শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদগঞ্জ বিএনপির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদরের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহার হোসেন পাটওয়ারী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও ...

Read More »

প্রতীক বরাদ্দের পর মাঠে দুই সভাপতি প্রার্থী

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে সভাপতি পদে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নেমেছেন দুই প্রার্থী। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বিআরডিবি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম সভাপতি পদের দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় সভাপতি পদপ্রার্থী আব্দুল খালেক পাটওয়ারীকে চেয়ার প্রতীক এবং জাহাঙ্গীর ...

Read More »

প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টায় দুই নারী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পারুল বেগম জানান, তিনি ও তার স্বামী দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ কলাবাগান এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন ...

Read More »

ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সংঘটিত হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জের আল-মদিনা হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি ...

Read More »