ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাহিদ হাসান বিপুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিল্পপতি ও দানবীর আলহাজ্ব এম এ হান্নান এর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ্ বিন ...
Read More »ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির আয়োজনে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খাজুরিয়া ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এসএসসি ব্যাচ–১৯ দল। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য অবস্থায় থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ...
Read More »ফরিদগঞ্জে মাষ্টার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখিয়ে এক মাষ্টার পরিবারের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া যায়। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার শাহাদাত হোসেন সরেজমিন তদন্তে গেলে এর সত্যতা উঠে আসে। ঘটনার বিবরণে জানা যায়, সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা মাষ্টার বাড়ীর মৃত ফজলুল হকের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম মাষ্টার, তার স্ত্রী ছায়েরা ...
Read More »ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যা সন্তান রেখে সানিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সানিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষ বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ...
Read More »ফরিদগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবতিকে ফাঁদে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন আহমেদের নির্দেশে এসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রনাতলি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৩০)–কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার রনাতলি এলাকার হাছান আলী বেপারী বাড়ির ছেলামত বেপারীর ছেলে। ...
Read More »ফরিদগঞ্জে মোতাহার হোসেন পাটওয়ারীর মনোনয়ন সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মাহমুদের কাছ থেকে মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় ...
Read More »মনোনয়ন সংগ্রহ করেছেন ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেতু কুমার বড়ুয়ার কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম ...
Read More »ফরিদগঞ্জে মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন
দু’জাহানে কামিয়াবি অর্জনের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তুমপুর আইডিয়াল নুরানী ও হিফজুল কোরআন মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্ছুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুর রব। বদিউজ্জামালপুর মাদ্রাসার ...
Read More »ফরিদগঞ্জবাসী চাইলে নির্বাচন করবো: এম এ হান্নান
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মানুষ চাইলে আমি চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো—এমন মন্তব্য করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এম এ হান্নান। তিনি বলেন, “দল ও এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা থাকলে আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।” বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ...
Read More »ফরিদগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়া
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জুলাই সম্মিলিত ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur