Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

বুধবার বাদ আছর ফরিদগঞ্জে গায়েবানা জানাজা

বিএনপি চেয়ারপার্সসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ শোকাভিভূত। তাঁর রুহের মাগফেরাত কামনায় বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা অফিসের সামনে বালির মাঠে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ফরিদগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বস্তরের জনগণকে গায়েবানা জানাযায় শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব ...

Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে লায়ন হারুনুর রশিদের গভীর শোক

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। এক শোকবার্তায় তিনি বলেন, “গণতন্ত্রের মানসকন্যা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ...

Read More »

মার্কা দিতে না পারলে দুঃখ নেই, প্রতিযোগিতার সুযোগ দিন: এমএ হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এমএ হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের চোখে পানি দেখা যায়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা ...

Read More »

ফরিদগঞ্জে বিএনপির দুই বিদ্রোহীসহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী সংসদ সদস্য পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা পৃথকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সংশ্লিষ্ট দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী ...

Read More »

চাঁদপুর-৪ মোমবাতি প্রার্থী আব্দুল মালেকের মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেক তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। তাঁর নির্বাচনী প্রতীক মোমবাতি। মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ...

Read More »

এম এ হান্নানকে বহিস্কার করা হয়নি: জেলা বিএনপি সম্পাদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এম এ হান্নানকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত পত্রে বহিষ্কার করা হচ্ছে মর্মে বিভিন্ন অনলাইন মিডিয়া স্থানীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। তবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। কে বা কারা হীন উদ্দেশ্যে ...

Read More »

ফরিদগঞ্জের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা

চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আষ্টা মধ্যবাজারে আয়োজিত এ সভায় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং শাহিন পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ...

Read More »

ফরিদগঞ্জে নির্বাচনি যানবাহন হুকুম দখল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ‘আস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, ১৯৮৮’-এর ৩ ধারার আওতায় ফরিদগঞ্জে নির্বাচনী ডিউটিতে ব্যবহারের জন্য মাইক্রোবাস ও নোহা মাইক্রোবাস চালকসহ হুকুম দখল করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের টিএনটি মোড়ে বিশেষ হুকুম ...

Read More »

ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপিসহ সব ওয়ার্ড কমিটি স্থগিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ...

Read More »

ফরিদগঞ্জ পৌরসভা নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার লক্ষ্যে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নিরপেক্ষ সংগঠন হিসেবে “ফরিদগঞ্জ পৌরসভা নাগরিক ফোরাম” গঠন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে শিক্ষানুরাগী ও ...

Read More »