বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৫০ লাখ। ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজারের বেশি। শনিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এমন তথ্য জানা গেছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ...
Read More »ইতালির রোমে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন
ইতালির রোমে শুরু হচ্ছে সমৃদ্ধশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া দু’দিনের এ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ জোটভুক্ত দেশগুলোর নেতারা রোমে এসে পৌঁছেছেন। জো বাইডেন ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে ...
Read More »ওয়েলিংটন ম্যাগাজিনে পুলিশ কর্মকর্তা শামসুন্নাহার-আবুল বাশার
নিউজিল্যান্ডের সুপরিচিত সাময়িকী ‘দ্য ওয়েলিংটন ম্যাগাজিনে’ বাংলাদেশের নারী পুলিশ কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শামসুন্নাহারকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে এই কর্মকর্তাকে সবচেয়ে বিশ্বাসযোগ্য ও রুচিশীল কর্মকর্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। শামসুন্নাহারের পাশাপাশি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আরেক পুলিশ কর্মকর্তা-ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের শাহবাগ থানার টহল পুলিশ পরিদর্শক শেখ আবুল বাশারের। দ্য ওয়েলিংটন ম্যাগাজিনে আবুল বাশার সম্পর্কে বলা ...
Read More »বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ৮ হাজার প্রাণহানি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও সাড়ে আট হাজার জন। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ২৩৩ জন। এ নিয়ে বিশ্বে এ ভাইরাসে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪৯ লাখ ৯৬ হাজার ৩৩৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৯১৯ জনে। ...
Read More »রেড ক্রিসেন্টকে ২ লাখ টিকা দিলো চায়না রেড ক্রস
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে উপহার হিসেবে সিনোফার্মের ২ লাখ ডোজ করোনা টিকা দিয়েছে চায়না রেড ক্রস। মঙ্গলবার ২৬ অক্টোবর বিকেল ৪টার দিকে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার এ চালান গ্রহণ করেন। এর আগে সোমবার রাতে রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মকর্তা জানান, ...
Read More »চীনে আবারও লকডাউন
চীনের ১১ প্রদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির উত্তরাঞ্চলে ইনার মঙ্গোলিয়ায় নতুন করে লকডাউন ঘোষণা করছে। প্রাণঘাতী এ ভাইরাসের হাত থেকে বাঁচতে আবার গৃহবন্দি করা হয়েছে চীনের ইজিন কাউন্টিতে। সেখানে করোনার ডেল্টা স্ট্রেইনের প্রভাবে বেড়েছে সংক্রমণ। খবর সিএনএনের। চীনের ১১ প্রদেশে গত সপ্তাহে ১০০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর দেশটির স্বাস্থ্য বিভাগ নতুন করে লকডাউনের প্রস্তাব দেয়। দেশটির জাতীয় ...
Read More »বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সিঙ্গাপুরের
বাংলাদেশসহ এশিয়ার ছয়টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর। আগামী বুধবার (২৭ অক্টোবর) থেকেই এসব দেশের নাগরিকরা ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটিতে প্রবেশ করতে পারবেন। খবর দ্য স্ট্রেইট টাইমসের। শনিবার (২৩ অক্টোবর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরা দ্বীপটি ভ্রমণ অথবা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ...
Read More »করোনায় আরও সাড়ে ৮ হাজারের বেশি মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও আট হাজার ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৬ হাজার ১১৩ জন। সুস্থ হয়েছেন চার লাখ ১৮ হাজার ৫৫৬ জন। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ...
Read More »যুক্তরাষ্ট্র ৫-১১ বছরের তিন কোটি শিশুকে টিকা দেবে
যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছরের প্রায় তিন কোটি শিশুকে শিগগিরই টিকা দেয়ার পরিকল্পনা করছে। শিশু বিশেষজ্ঞের কার্যালয় এবং স্থানীয় ফার্মেসিতে এ ভ্যাকসিন পাওয়া যাবে। এমনকি শিশুদের স্কুলেও এটি পাওয়া যেতে পারে। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি। প্রতিবেদনে বলা হয়,সহসাই ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার টিকার অনুমোদন ...
Read More »বাংলাদেশকে যুক্তরাষ্ট্র আরও ২৫ মিলিয়ন ডলার দেবে
কোভিড-১৯ সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ,পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের অনুদানের টিকার অতিরিক্ত নতুন এ আর্থিক সহায়তা দেশব্যাপি টিকা কার্যক্রম ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur