মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও ...
Read More »মালয়েশিয়া সাড়ে ৫ লাখ ভ্যাকসিন দিচ্ছে
বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের ৫ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন দেবে মালয়েশিয়া। এশিয়ার আরেক দেশ লাওসকেও দু’লাখ ৮৩ হাজার ৪শ ডোজ টিকা দেবে কুয়ালালামপুর। বাংলাদেশ ৬ ডিসেম্বরই এ সরবরাহ পাবে। আর লাওস পাবে ৮ ডিসেম্বর। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন বলেছেন,৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার মাত্র ...
Read More »সু চির ৪ বছরের কারাদণ্ড
মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) তার প্রথম মামলার রায় ঘোষণা করা হলো। তার বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে। খবর বিবিসির। জনসাধারণকে উস্কে দেওয়ার এবং কোভিড নিয়ম ভঙ্গ ...
Read More »ঢাকায় দু’ দিনব্যাপি‘বিশ্ব শান্তি সম্মেলন’শুরু
শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে দু’দিনের বিশ্ব শান্তি সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর তিনটি ভেন্যুতে এ সম্মেলন হবে। এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৯০ জন অতিথি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্মেলনে শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ,বিজ্ঞানী, ...
Read More »৩৮ দেশে ছড়িয়েছে ওমিক্রন, মৃত্যু নেই
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল শুক্রবার এমনটি জানানো হয়েছে। তবে এই ধরনে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জন্য যেন সব দেশ প্রস্তুত থাকে। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ...
Read More »ওমিক্রন ঢেউ সামলাতে সব দেশকে প্রস্তুত থাকার আহবান
নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঢেউ সামলানোর জন্য বিশ্বের সব দেশ প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এ ব্যাপারে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক ড. তাকেশি কাসাই বলেন, বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যে খবর এই মুহূর্তে ...
Read More »অভিবাসীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ
বিশ্বে ক্রমাগতভাবে বাড়ছে অভিবাসীর সংখ্যা। পৃথিবীর বিভিন্ন দেশে এখন ২৮ কোটি ১০ লাখ অভিবাসী রয়েছে। এর মধ্যে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭৪ লাখ। অভিবাসী সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২’-এ এ তথ্য উঠে এসেছে। বুধবার এ প্রতিবেদনটি প্রকাশ করে আইওএম। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আইওএমের বাংলাদেশ ...
Read More »বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৫২ লাখ
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৪৯ হাজার ৪০ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ৫৫৭ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ২ হাজার ৮৭২ জনে। ...
Read More »ভারতে ২ জনের ওমিক্রন শনাক্ত
যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ওই দুইজন যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাদের চিহ্নিত ও পরীক্ষা করা হচ্ছে। ...
Read More »প্রথম ওমিক্রন শনাক্ত সৌদিতে
এবার সৌদি আরবেও পাওয়া গেলো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। বুধবার (১ ডিসেম্বর) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর আফ্রিকাফেরত এক ব্যক্তির শরীরে করোনার নয়া ধরন শনাক্ত করেছে তারা। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এটিই প্রথম ওমিক্রন শনাক্তের ঘটনা। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এসপিএ’কে জানিয়েছেন, উত্তর আফ্রিকা থেকে ফেরা এক লোকের শরীরে ওমিক্রন করোনাভাইরাস পাওয়া গেছে। ওই ব্যক্তি ও তার সংস্পর্শে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur