মালয়েশিয়ায় আবারো শুরু হয়েছে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া। এতে সেখানে থাকা দু’ লক্ষাধিক অনথিভুক্ত বাংলাদেশী শ্রমিক বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল,৩১ ডিসেম্বর শেষ হওয়া ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম’ নতুন করে শুরু হবে ২৭ জানুয়ারি থেকে, যা চলবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ পরিকল্পনার মূল লক্ষ্য দেশটিতে বিভিন্নখাতে কাজ করা অবৈধ শ্রমিকদের যেন তাদের ...
Read More »৪৮ ঘণ্টার ব্যবধানে ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৯
লস অ্যাঞ্জেলসে হামলার ৪৮ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে আবারও বন্দুক হামলায় আরও অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবারের (২১ জানুয়ারি) ওই হামলায় ১১ জন নিহত হয়েছিল। সর্বশেষ হামলার ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীও রয়েছেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩টি আলাদা স্থানে পর পর এসব হামলার ঘটনা ঘটেছে। সান ফ্রান্সিসকোর দক্ষিণে, উত্তর ...
Read More »সুইডেনের বিরুদ্ধে গোটা বিশ্বে নিন্দার ঝড়
সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী কাজের অনুমোদন দেওয়ায় রোববার সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কুয়েত, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং পাকিস্তান কঠোর সুইডিশ সরকারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। খবর ডেইলি সাবাহর। সুইডেন সরকারের কাছ থেকে দেশটির উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি ...
Read More »কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চার বাংলাদেশি। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় ১৩ জানুয়ারি শুক্রবার ভোর ৫টায় কাতারের আল শামাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জে। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, অপর নিহত মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। নিহত তিনজনের মরদেহ রাখা হয়েছে স্থানীয় দোহা হামাদ হাসপাতালের ...
Read More »যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষার ঝড়ে মৃত্যু বেড়ে ৬০
২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রচণ্ড ঠাণ্ডা ও তীব্র তুষার ঝড়ের কারণে উত্তর আমেরিকার দুইটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন মিডিয়া সংস্থা ন্যাশনাল পাবলিক রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে নিউইয়র্কের বাফেলোর অবস্থা সবচেয়ে খারাপ। সোমবার (২৬ ডিসেম্বর) বাফেলো ও বাকি ইরি কাউন্টিতে একটি ঠাণ্ডা স্ন্যাপ এবং তুষার ঝড়ে ...
Read More »করোনায় একদিনে সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে জাপান
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৬৩৯ জন। আগের দিন মারা গেছেন ৭৯১ জন ও সংক্রমিত হন ৩ লাখ ৯৩ হাজার ৯২০ জন। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, ...
Read More »করোনা আক্রান্ত ৬৫ কোটি ৫৫ লাখ ছাড়াল
করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৬৬ লাখ ৬৪ হাজার চার শ’ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, আজ বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বেলা ১১ টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ১৬০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৬৪ হাজার ৪৭৮ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৩ কোটি দু’লাখ ৫০ ...
Read More »ইতালিতে ৭ বাংলাদেশির মৃত্যু
ইতালিতে গত ১১ দিনের ব্যবধানে বিভিন্ন কারণে সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। জানা গেছে, গত ২৬ নভেম্বর মো. সাইফুল ইসলাম নামে এক যুবক রোমের অদূরে সিভিতা ভেক্কিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। গত ৫ ডিসেম্বর রেদুয়ানুর রহমান নামে বাংলাদেশিকে মৃত অবস্থায় রাস্তায় পাওয়া যায়, তার বাড়ি ঢাকা। পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। একই দিনে কাতানিয়া সিসিলিতে ...
Read More »জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত ৭১ লাখ বাংলাদেশি : ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ বছর জলবায়ু পরিবর্তনের কারণে ৭১ লাখেরও বেশি বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। যা ২০৫০ সালের মধ্যে ১ কোটি ৩৩ লাখে পৌঁছাতে পারে। সংস্থাটি বলছে,এখন বিশ্বব্যাপি ২৮ কোটি ১০ লাখ আন্তর্জাতিক অভিবাসী এবং কয়েক মিলিয়ন ব্যক্তি রাষ্ট্রহীন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার ঢাকায় শরণার্থী এবং অভিবাসী স্বাস্থ্য সম্পর্কিত বার্ষিক গ্লোবাল স্কুল শুরু করেছে ডব্লিউএইচও। ...
Read More »মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। দেশটির রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় তিনি শপথ নিয়েছেন। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় পায়। অন্যদিকে মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পায় ৭৩ আসন। কোনো দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur