Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আইএসবিরোধী সাইবার লড়াইয়ে জর্দান সুন্দরী

আইএসবিরোধী লড়াইয়ে নেমেছেন মিস জর্দান খেতাব বিজয়ী লারা আবদাল্লাত। ৩৩ বছর বয়সী এই নারী ২০১০ সালে মিস জর্দান হয়েছিলেন। এ ছাড়া ২০১১ সালে মিস আরব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন লারা। এখন সেই লারা অন্য এক প্রতিযোগিতায় নেমেছেন। যুক্ত হয়েছেন ‘ঘোস্ট সিকিউরিটি’ নামে অনলাইন হ্যাকারদের একটি গ্রুপে। হ্যাকরদের এ গ্রুপটি আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এবং সিআইএর সঙ্গে কাজ করে। গোয়েন্দা সংস্থাগুলো ...

Read More »

সহপাঠীকে ধর্ষণ করে ভিডিও শেয়ার : চার স্কুলছাত্র গ্রেপ্তার

সহপাঠীকে ধর্ষণের অভিযোগে ভারতের মুম্বাইয়ে চার স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে এবং তারা গণধর্ষণের ওই ঘটনা ভিডিও করে হোয়াটসঅ্যাপেও ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তরা এবং ধর্ষণের শিকার হওয়া শিক্ষার্থী একই এলাকায় থাকে এবং একসঙ্গে লেখাপড়া করার জন্য তারা প্রায়ই একে অন্যের বাড়িতে যাতায়াত করত। মুম্বাইয়ের মালাড পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শশাঙ্ক সান্ধর ...

Read More »

সৌদিতে একসঙ্গে ৫০ জনের মৃত্যুদণ্ড

সৌদি আরব সরকার একই দিনে অর্ধশতাধিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে বলে খবর এসেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা এই সৌদি নাগরিকদের মধ্যে দেশটির শিয়া নেতা শেখ আল নিমরের ভাতিজা আলী আল-নিমরও রয়েছেন। ২০১১-১২ সালে সৌদি রাজতন্ত্র উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সৌদি সংবাদপত্র ওকাজের ...

Read More »

মশার জিন বদলে ম্যালেরিয়া রোধের পন্থা আবিষ্কার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞানীরা মশার দেহকোষে এমন পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন যাতে তা মানুষের দেহে ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। খবর বিবিসির। এই বিজ্ঞানীরা পরীক্ষাগারে মশার ডিএনএতে ম্যালেরিয়ারোধী একটি জিন প্রতিস্থাপন করতে পেরেছেন। বলা হচ্ছে, ডিএনএ বদলে দেওয়া মশার পরবর্তী প্রজন্ম আর ম্যালেরিয়ার জীবাণু বহন করবে না। অবশ্য এই পদ্ধতি এখনো শুধু পরীক্ষাগারের মধ্যে সীমাবদ্ধ, মাঠপর্যায়ে এটা পরীক্ষা করে দেখা হয়নি। ...

Read More »

মাটির নিচে পাওয়া গেল মানুষাকৃতির প্রাণী

ভিনগ্রহের প্রাণী বিষয়ে মানুষের আগ্রহের সীমা নেই। আর মানুষের এই চাহিদার খোরাক জোটাতেই কি না পাশ্চাত্যের সংবাদমাধ্যমগুলোতে একটি আকর্ষণীয় খবর থাকে ভিনগ্রহের প্রাণী সংক্রান্ত। গণমাধ্যমের অগ্রযাত্রার জোয়ারে ভারতের গণমাধ্যমেও ইদানীং ভিনগ্রহের প্রাণীর সন্ধান হামেশাই পাওয়া যাচ্ছে। গত বুধবার থেকে ভারতীয় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে এমনই একটি ‘ভিনগ্রহের প্রাণীর’ ছবি ও খবর দেখা যাচ্ছে। ছবিটির উৎস দেশটির রাজস্থান রাজ্যের যোধপুর এলাকার ...

Read More »

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা সন্তোষজনক: যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সন্তোষজনক ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে বাংলাদেশ সম্পর্কে এ মন্তব্য করেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা গিলবার্ট মর্টন। তিনি বলেন, সন্ত্রাসবাদ নিরসনে রাজনৈতিক সদিচ্ছা এবং দেশীয় ও বহুজাতিক সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে লড়াই করতে সরকারের কঠিন অবস্থানের কারণে বাংলাদেশ সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে উঠতে পারেনি। বাংলাদেশে ...

Read More »

বিনিয়োগ বাড়াতে অর্থমন্ত্রীর সৌদি আরব সফর

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন। গত২৪ নভেম্বর রাতে রিয়াদে রিয়াদ চেম্বার অব কমার্স এন্ড ইন্টাস্ট্রিজ (আরসিসিআই)-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানসুর এ আল-সারথির সঙ্গে একটি উচ্চাপর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের অর্থমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম রেজা, মন্ত্রীর একান্ত সচিব জাকারিয়া হক, ...

Read More »

এবার ফেসবুক ফ্রি করে দিল ভারতের ইন্টারনেট

ভারতে সরকারি ও বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করা সুযোগ দিয়েছিল মোবাইল অপারেটর রিলায়েন্স। এখন থেকে সারা ভারতে সব নেটওয়ার্ক থেকেই এই সেবা পাওয়ার সুযোগ করে দিলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ২৩ নভেম্বরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্টাটাসে এই তথ্য জানান। জুকারবার্গ তার স্ট্যাটাসে লিখেন, ‘ভারতে রিলায়েন্স গ্রাহকরা বিনামূল্যে সরকারি ও বেসরকারি সেবাদাতা ...

Read More »

ব্লু ড্রাগন : সাগরতলের আশ্চর্য প্রাণি

ছবিটা দেখলে নয়ন জুড়িয়ে যাবে। আহা কি সুন্দর, মনকাড়া এর গায়ের রঙ! নীলাভ-শাদা, ফুটিঅলা আর পাপড়িছড়ানো। প্রথম দেখায় একে মনে হবে দুর্লভ কোনো ফুল। না, ফুল নয়, এটা এক সামুদ্রিক মাছ। মূলত জেলিমাছ খেয়েই এরা বাঁচে। এটাই ওদের প্রধান খাদ্য। ঢেউয়ের ধাক্কায় অস্ট্রেলিয়া উপকূলে এসে পড়েছে মাছটি। তাতেই পড়ে গেছে হৈ-চৈ। এমন মাছ কস্মিনকালেও দেখেনি কেউ। তবে জীববিজ্ঞানীদের কাছে এটি ...

Read More »

অস্ত্রোপচারে আসল চেহারা ফিরে পেলেন অগ্নিনির্বাপনকর্মী

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মুখমণ্ডল প্রতিস্থাপনে এ যাবতকালের সবচেয়ে বড় ধরনের এক সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে চেহারা ফিরে পেয়েছেন স্বেচ্ছাসেবী এক অগ্নিনির্বাপনকর্মী। গোটা মাথার চামড়া, কান, এমনকি চোখের পাতাও অস্ত্রোপচারের মধ্য দিয়ে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। প্লাস্টিক সার্জন এডোয়ার্ডো রডরিগুয়েজের নেতৃত্বে একদল চিকিৎসক ২৬ ঘণ্টাব্যাপী এ জটিল অস্ত্রোপচার করে চেহারা ফিরিয়ে আনেন ৪১ বছর বয়সী অগ্নিনির্বাপণকর্মী প্যাট্রিক হার্ডিসনের। একটি বাড়িতে ...

Read More »