চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। অজানা এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তবে উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যাও। আজ রোববার ৫ জুলাই এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপি করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। তাদের দেয়া ...
Read More »৩১ আগস্ট পর্যন্ত বিমানের সিঙ্গাপুর-মালয়েশিয়া ফ্লাইট স্থগিত
আগামী ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৪ জুলাই শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে নোটিশ সেকশনে এ তথ্য দেয়া হয়েছে। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওয়েবসাইটে ফ্লাইট বন্ধের কারণ বলা না হলেও ধারণা করা হচ্ছে,করোনাভাইরাসের কারণে উদ্ভূত ...
Read More »নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
লকডাউনের নিয়ম ভঙ্গ করে সমালোচনার মুখে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। নিয়মের বাইরে গিয়ে নিজের পরিবারকে নিয়ে সমুদ্র সৈকতে গিয়েছিলেন এই মন্ত্রী। খবর বিবিসির। বৃহস্পতিবার ডেভিড ক্লার্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সাম্প্রতিক সময়ে অনেক শক্তিশালী দেশও যখন করোনার কাছে বিপর্যস্ত হয়ে পড়েছে তখন কঠোর বিধি-নিষেধের কারণে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। করোনায় আক্রান্ত ...
Read More »নাতিকে গুলি থেকে বাঁচিয়ে নিজে মরলেন বশির
গুলিতে ঝাঁঝরা বৃদ্ধের নিথর দেহ পড়ে ছিল রাস্তায়। ছোট্ট শিশু তার বুকের উপরে বসে অঝোরে কেঁদেছে। রক্তে মেখে যাওয়া দাদুর দেহ আর তার নাতির কান্নার ছবি ইন্টারনেটে ঘুরছে। ভাইরাল হয়ে গেছে নাতির ভিডিও। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতকামীদের সংঘর্ষের খবরটা সে কারণে অন্যসব দিনের চেয়ে আলাদা হয়ে ঝাঁকিয়ে দিয়েছে সারা ভারতকে। পুলিশ বলছে, ৬৫ বছরের বশির আহমেদ খান ভারতীয় বাহিনীর ...
Read More »৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে বিমানের ফ্লাইট চলবে
দীর্ঘদিন পর আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ৬ ও ৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার ...
Read More »এ মাসেই ক্লিনিক্যাল ট্রায়ালে ভারতের প্রথম করোনা টিকা কোভাক্সিন
ভারতে তৈরি প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা কোভাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এ মাসেই শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল। আইসিএমআর-এর সঙ্গে যৌথ প্রচেষ্টায় এ ভ্যাকসিন তৈরি করেছে হায়দ্রাবাদের ভারত বায়োটেক। এরই মধ্যে টিকাটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে জানিয়ে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রাণঘাতী করোনা মোকাবেলায় বিশ্বব্যাপি ১৪০ টিরও বেশি ভ্যাকসিন নিয়ে কাজ ...
Read More »করোনা ট্রেসিং অ্যাপ ছাড়া প্রবেশ করা যাবে না মসজিদে
দীর্ঘ লকডাউনের পর বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় পুনরায় চালু হচ্ছে মসজিদ। তবে মসজিদে প্রবেশের বিষয়ে মুসল্লিদের জন্য ‘কঠোর নির্দেশিকা’ প্রণয়ন করেছে সরকার। সেখানে বলা হয়েছে, মুসল্লিদের অবশ্যই সরকারি করোনা ট্রেসিং অ্যাপ ডাউনলোড করতে হবে। অসুস্থ ও বয়স্ক নাগরিক এবং ১২ বছরের কম বয়সী বাচ্চাদের মসজিদে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আমিরাতের এই অ্যাপ দেশটির স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল ...
Read More »চীনে আরেক ভাইরাসের সন্ধান : যা হতে পারে মহামারি
চীনের গবেষকরা নতুন ধরনের সোয়াইন ফ্লুর সন্ধান পেয়েছেন। এ ভাইরাসও মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। এ নিয়ে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে এক নিবন্ধ প্রকাশিত হয়। এএফপির খবরে জানা যায়, ২০০৯ সালে মহামারির প্রার্দুভাবের জন্য দায়ী এইচওয়ানএনওয়ান প্রজাতি থেকে জি–ফোর নামের এই ভাইরাস এসেছে। চীনের বিশ্ববিদ্যালয় ও রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের বিজ্ঞানীরা এই সমীক্ষার ...
Read More »ভারতের ভ্যাকসিন মানব শরীরে ট্রায়ালের জন্য ছাড়পত্র পেল
ভারতের প্রথম সাম্ভব্য করোনা টিকা মানবশরীরে ট্রায়ালের জন্য অনুমতি পেল। কোভ্যাকসিন নামের টিকাটি ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেয়েছে, যা জুলাই মাস থেকেই দু’দফায় এর পরীক্ষা শুরু হবে। হায়দরাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ) যৌথ প্রচেষ্টায় কোভ্যাকিসন তৈরি করেছে। আগামি দিন ১ জুলাই করোনা প্রতিরোধে কোভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ব্যাপারে আশাবাদী দেশটির বিজ্ঞানীরা। ...
Read More »অক্সফোর্ড ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগে তৃতীয় ধাপে
প্রথম দু’টি ধাপে সফল হওয়ার পর মানবদেহে তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিনের। যদিও এ ভ্যাকসিনের ফলাফল নিয়ে এখনও কোনও দাবি করেনি অক্সফোর্ডের গবেষক দলটি। তবে ইতিমধ্যেই বিশ্বের অন্তত ১০টি সংস্থার সঙ্গে তাদের তৈরি ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু করার চুক্তি স্বাক্ষর হয়েছে। সর্বশেষ ১০তম চুক্তিটি হয়েছে ব্রাজিলের সঙ্গে। ব্রাজিলে স্থানীয় ভাবে এই ভ্যাকসিন তৈরি হবে। ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur