Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড

corona

বিশ্বজুড়ে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৩৭ হাজার ৭৪৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ১২ জুলাই। সেদিন মোট দুই লাখ ৩০ হাজার ৩৭০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ...

Read More »

করোনার‘নিরাপদ’ ভ্যাকসিন প্রস্তুত : রাশিয়া

corona-vaccine-...

বিশ্বজুড়ে করোনার প্রকোপ থামাতে দেশে দেশে বিভিন্ন সংস্থা ভ্যাকসিন তৈরির গবেষণা চালাচ্ছে। দিনরাত এক করে কাজ করছেন বিজ্ঞানীরা। অনেক ভ্যাকসিনই ক্লিনিকাল ট্রায়ালের অপেক্ষায়। এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,করোনাভাইরাসের ‘নিরাপদ’ ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। তারা জানিয়েছে, ভ্যাকসিনের এ গবেষণায় দেশের ১৮ জন স্বেচ্ছাসেবক সামিল হয়েছিলেন। চলছে ক্লিনিকাল পরীক্ষা। সেটাও শেষ হয়ে যাবে এ মাসের মধ্যে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, ...

Read More »

গঙ্গায় ছুড়ে ফেলা হচ্ছে করোনা রোগীদের লাশ

মৃতদের তথ্য গোপন করতে ভারতে করোনায় আক্রান্ত রোগীদের লাশ গঙ্গায় ফেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ছবি ভাইরাল হয়েছে বলে জানিয়েছে এই সময়। ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, আগামী ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিহারে ফের পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে রাজ্যে কোভিড রোগীদের লাশ নিয়ে চূড়ান্ত অমানবিকতার অভিযোগ উঠেছে। করোনায় মৃতদের তথ্য গোপন ...

Read More »

আমিরাতে ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণা বাতিল

সংযুক্ত আরব আমিরাত সরকারের ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণা বাতিল করা হয়েছে। আগের ঘোষণায় যাদের ভিসা চলতি বছরের মার্চের ১ তারিখের পর শেষ হয়েছিল তাদের ভিসার মেয়াদ ডিসেম্বর ৩১ পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১০ জুলাই আমিরাতের মন্ত্রিসভা আগের সব ঘোষণা বাদ দিয়ে ভিসা নবায়নের নতুন নিয়ম ও তারিখ ঘোষণা করেছে। যাদের ভিসা এ বছরের মার্চ ও এপ্রিলে শেষ হয়েছে তারা ১২ জুলাই ...

Read More »

নিউইয়র্কে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি তরুণ ফাহিম খুন

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ (৩৪) নিউইয়র্কের ম্যানহাটনে খুন হয়েছেন। নিউইয়র্ক পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার বিকেলে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা জানান, ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি। ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ বলছে, ফাহিম সালেহ’র খুনিদের চিহ্নিত ...

Read More »

যুক্তরাষ্ট্রে একদিনে ৬১ হাজারের বেশি আক্রান্ত

corona

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণই নেই। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত বাড়ছেই। দেশটিতে একদিনেই আরও ৬১ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর সিএনএন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৪ লাখ ২৪ হাজার ৩০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ৪৩২ জন। ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ...

Read More »

সৌদিতে বাংলাদেশী বিমানকে ১ কোটি টাকা জরিমানা

সৌদি আরব সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিটি এয়ারক্রাফটের ভেতরে জীবাণুনাশক স্প্রে করতে হবে। তাদের সেই বিধি না মেনে সৌদি বিমান বন্দরে যাওয়ার অপরাধে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রায় ১ কোটি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের স্বাস্থ্যবিধি ভেঙে দেশটির বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদির বিমান অফিস সূত্রে জাগো নিউজকে জরিমানার বিষয়টি নিশ্চিত করা ...

Read More »

ইতালিতে ফের ছড়াচ্ছে করোনা : বেশিরভাগই বাংলাদেশি

corona

করোনাভাইরাস মহামারির প্রথম ধাক্কা কাটতে না কাটতেই ইতালিতে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আর এর জন্য প্রবাসীদের, বিশেষ করে বাংলাদেশি সম্প্রদায়কে দায়ী করছে স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা। নতুন সংক্রমণ রোধে আরও বেশি কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছেন তারা। রোববার ইতালীয় পত্রিকা ‘ইল মেসেজারো’ এক প্রতিবেদনে বলছে, ইতালির সীমান্ত বন্ধের সিদ্ধান্ত কাজ করছে না। বিদেশ থেকে আগতদের মাধ্যমে সেখানে করোনার বিস্তার ক্রমেই ...

Read More »

আক্রান্তেে সব রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ হু হু করে বেড়েই চলেছে। আক্রান্ত ও মৃত্যুতে অনেক আগেই অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে দেশটি। এবার আক্রান্তে নিজেদের আগের সব রেকর্ডও ছাড়িয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।  ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে নতুন করে একদিনেই আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৭৮৭ এবং মারা গেছে ৮৪৯ জন। গত কয়েকদিন ধরেই টানা ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। এদিকে, রয়টার্সের এক ...

Read More »

আয়া সোফিয়া ২৪ জুলাই খুলে দেয়া হচ্ছে

AYA-SUFIA-..

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আগামি ২৪ জুলাই থেকে এটি নামাজের জন্য উন্মুক্ত করা বলে তিনি জানিয়েছেন। শুক্রবার ১০ জুলাই এক বক্তব্যে তিনি এটি জানান। প্রেসিডেন্ট এরদোগান বলেছেন,‘ অন্যান্য সকল মসজিদের মতো তুরস্কের আয়া সোফিয়ার দরজা সব তুর্কি নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে। আমরা জুলাই ২৪ তারিখে প্রার্থনার জন্য আয়া ...

Read More »