যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের স্থায়ী বসবাসের জন্য ডোনাল্ড ট্রাম্পে যে জটিলতা সৃষ্টি করেছিলেন তা কেটে গেছে। ফলে এখন থেকে দেশটিতে গ্রিন কার্ডের জন্য আবারও আবেদন করতে পারবেন অভিবাসীরা। ২৪ ফেব্রুয়ারি বুধবার এক ঘোষণায় গ্রিন কার্ড বিষয়ে জারি করা ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘বৈধ অভিবাসীদের জন্য দরজা বন্ধ করে দেয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সুবিধাজনক নয়। ...
Read More »সৌদি বাদশাহর সঙ্গে যে কথা হল বাইডেনের
দীর্ঘ অপেক্ষার পর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশকে সামনে রেখে তাদের মধ্যে এ কথা হয়েছে। প্রতিবেদনটিতে এই হত্যাকাণ্ডে আরব দেশটির প্রভাবশালী যুবরাজের যোগসাজশের উল্লেখ রয়েছে বলে মনে করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। সপ্তাহ পাঁচেক আগে শপথ নেওয়ার পর ...
Read More »সপ্তাহে দু’দিন চলবে ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেন
আগামি ২৬ মার্চ ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। বুধবার ২৪ ফেব্রুয়ারি দু’দেশের রেল কর্মকর্তাদের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। এটি হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তৃতীয় রেল সেবা।প্রতি সোম ও বৃহস্পতিবার ট্রেনটি যাতায়াত করবে। ভারতের রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) রবীন্দ্র কুমার ভার্মা সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও তা ...
Read More »করোনায় মৃত্যু ২৫ লাখ ছাড়াল
করোনা মহামারির এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যেই এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে লাখ লাখ মানুষ। আক্রান্তের সংখ্যাও কয়েক কোটি। মাসের পর মাস সারাবিশ্বে তাণ্ডব চালিয়ে এখনও ক্ষান্ত হচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাস। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন। করোনা সংক্রমণে মারা গেছে এখন ...
Read More »ভ্যাকসিন কিনতে ৯৪ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন বা ৯৪ কোটি ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি এ আশ্বাস দেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস সাংবাদিকদের সাক্ষাতের বিষয়ে জানান। সাক্ষাতে করোনা মহামারি দূর ...
Read More »ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২
ইকুয়েডরে পৃথক তিনটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ডজনখানেক মানুষ আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গুয়াইয়াকিল, কুয়েনকা এবং লাতাকুনগা কারাগারে বন্দি থাকা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুক এবং ছুরি হামলায় বন্দিরা নিহত হয়েছেন। ইকুয়েডরের কারা সংস্থার পরিচালক এডমুনডো মনকায়ো বলেন, ...
Read More »কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশি ১০১৮ শ্রমিকের মৃত্যু
কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে গত ১০ বছরে বাংলাদেশি ১০১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ হাজার ৫০০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসব দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা। মৃত্যুর বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জনের পর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ...
Read More »মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের দু’সদস্যের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেট কন্ট্রোল দফতর এ নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় আরও পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ১ ফেব্রুয়ারি (সোমবার) ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ...
Read More »যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখের মাইলফলক ছাড়াল
করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ মহামারিতে মৃত্যু ছাড়াল পাঁচ লাখ। দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের পাশাপাশি ঘটেছে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ভাইরাসটির কারণে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১২ হাজার ৫৯০ জনের। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩০৭ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। আক্রান্তের হিসেবে দ্বিতীয় ...
Read More »করোনায় আক্রান্ত ১১ কোটি ১৯ লাখ
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৪ লাখ ৭৭ হাজার ৮১৫ জন। আর ৮ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৩৬১ জন সুস্থ হয়েছেন। ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডওমিটারের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur