Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

নিউজিল্যান্ডে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। বর্তমানে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষাকেন্দ্র জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সম্ভাব্য সুনামির সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে সুনামির তরঙ্গ দেখা দিতে পারে। নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপ, গিসবর্নের বাসিন্দারা জানিয়েছেন তারা হালকা থেকে মাঝারি কাঁপুনি অনুভব করেছেন। ...

Read More »

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশকে অভিনন্দন জানালেন

UNO United-Nation Organization - Jati Songo

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় এক ভিডিও বার্তায় তিনি এ অভিনন্দন জানান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার ৪ মার্চ তার ফেসবুক পেজে ভিডিও বার্তাটি পোস্ট করেন। জাতিসংঘ মহাসচিব ভিডিও বার্তাটি ইংরেজি ভাষায় দিলেও নিচ দিয়ে বাংলা সাব টাইটেল করা। জাতিসংঘের মহাসচিব ...

Read More »

যুবরাজপন্থিদের অ্যাকাউন্ট স্থগিত করল টুইটার

স্প্যাম তৎপরতায় জড়িত কয়েক হাজার অ্যাকাউন্টের তদন্ত ও সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে খুদে ব্লগ টুইটার। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছর দুয়েক আগে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গুপ্তচররা হত্যা করলে বিশ্বজুড়ে তোলপাড়া শুরু হয়। টুইটারের মুখপাত্র সারাহ হার্টে বলেন, প্রায় সাড়ে তিন হাজার অ্যাকাউন্ট স্থগিত ...

Read More »

মিয়ানমারে ফের গুলি, নিহত ৩৮

মিয়ানমারে গণতন্ত্রকামী জনতার ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। গতকাল বুধবার দেশটির একাধিক শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। গতকাল রাতে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার এ তথ্য নিশ্চিত করেছেন। গত মাসে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এক দিনের হিসাবে গতকালই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গত মঙ্গলবার মিয়ানমারের ...

Read More »

মেয়ের মাথা কেটে থানার পথে বাবা

রাস্তা দিয়ে স্বাভাবিক চলনে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। হাতে নিজের মেয়ের কাটা মাথা। বুধবার দুপুরে যোগীরাজ্য উত্তরপ্রদেশের হারদোই জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা জানান, এক যুবকের সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে ১৭ বছরের কন্যার মাথা কেটে হাতে নিয়ে থানার দিকে যাচ্ছিলেন সরভেশ কুমার। লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরে পান্দেতারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর ...

Read More »

তাজমহলে বোমাতঙ্ক, পর্যটকদের বের করে দরজায় তালা

তাজমহলে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে বোমাতঙ্কে পর্যটকদের বের করে আনা হয়েছে।অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজমহলে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল।বন্ধ করে দেওয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ। খবর আনন্দবাজারের। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার মধ্যে তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর ...

Read More »

জমজম কূপের প্রধান প্রকৌশলীর ইন্তেকাল

জমজম কূপের সাবেক প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক (৮০) গত ১ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার মৃত্যুতে সৌদি আরব গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। খবর আরব নিউজের। প্রকৌশলী ড. ইয়াহইয়া হামজা কোশক সৌদি আরবের প্রকৌশলীদের জনক হিসেবে পরিচিত। জমজম কূপের উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী অনেক উন্নয়নকাজের জনক ড. কোশক। তিনিই প্রথম জমজমের উন্নয়ন ও সম্প্রসারণে কূপে ...

Read More »

বোরকা নিষিদ্ধে গণভোট সুইজারল্যালন্ডে

জনসমাগমের স্থলে পুরো মুখ ঢাকা নিষিদ্ধ করতে গণভোটের আয়োজন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। আগামী ৭ মার্চ মুখ ঢাকা নিষিদ্ধে গণভোট অনুষ্ঠিত হবে। নিষেধাজ্ঞা আইনের ফলে মুসলিম নারীরা পোশাক পরিধানে ব্যক্তিগত স্বাধীনতা হারাতে পারে। সুইজারল্যান্ডে বসবাসরত হিজাব ও নিকাব বা বোরকা পরা সংখ্যালঘু মুসলিম নারীদের উদ্দেশ্য করে এমন আইন করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। তবে সরকারি ঘোষণায় বলা হয়েছে, ‘জনসম্মুখে কেউ ...

Read More »

বিনা খরচে চাঁদে যেতে আমন্ত্রণ এ জাপানির

জাপানের বিলিওনেয়ার ইয়ুসাকু মায়জাওয়া (৪৫) স্পেস এক্সের একটি ফ্লাইটে চাঁদে যাবেন। তবে একা যেতে চান না তিনি। চাঁদে তার ভ্রমণসঙ্গী হতে তিনি আরও ৮ জনকে আমন্ত্রণ জানিয়েছেন। বিবিসি অনলাইন আজ বুধবার এ খবর প্রকাশ করেছে। ইয়ুসাকু মায়জাওয়া টুইটারে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, আমি চাই সব ক্ষেত্রের মানুষ আমার সঙ্গে যোগ দিক। তিনি আবেদনপত্র জমা দিতে একটি লিঙ্কও শেয়ার করেছেন। যারা ...

Read More »

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার সাত জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ১৪টি কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যারা রাসায়নিক উৎপাদনের সঙ্গে জড়িত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এখন ইউরোপীয় ইউনিয়ন থেকেও রাশিয়ার ওপর ...

Read More »