Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বাদুড় হয়ে মানবদেহে ছড়িয়েছে করোনা: হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরীক্ষাগার থেকে নয়, বরং বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্টে উঠে এসেছে। সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর বরাত দিয়ে আনন্দবাজার এ কথা জানিয়েছে। এপি জানায়, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সংক্রান্ত একটি প্রাথমিক রিপোর্ট এসেছে। সম্প্রতি চীনে গিয়ে একটি গবেষণা চালিয়েছে বৈশ্বিক সংস্থাটি। এই গবেষণায় চীনা সরকারও ...

Read More »

এবার মক্কা মসজিদুল হারামে তারাবীহ ১০ রাকাত, ইতেকাফ বন্ধ

hajj

করোনাকালে রমজানে হারামাইন শরীফাইনের জন্য পরিকল্পনা ২৮ মার্চ রোববার সৌদি আরবের পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ বছরের রমজানের পরিকল্পনা ঘোষণা করেন। ১. হারামাইন শরিফাইনে তারাবীহ নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত। ২. ইবাদতকারীদের মক্কা মসজিদুল হারামে আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তল, ছাদ এবং উঠোনে ইবাদতের অনুমতি দেওয়া হবে। ৩. এসকল ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ ...

Read More »

মিসরের কায়রোতে ভবনধস: নিহত ১৮

মিসরের কায়রোতে শনিবার ১০তলা একটি ভবন ধসে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এর আগের দিন দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহতের শোক কাটিয়ে না ওঠতেই শনিবার ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটল। খবর আরব নিউজের। গেসর সুয়েজ জেলায় ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তারা আরও জানান, এ ...

Read More »

বিশ্বজুড়ে নিন্দা : ভয়াবহ রক্তাক্ত দিন দেখল মিয়ানমার

সবচেয়ে ভয়াবহ রক্তাক্ত দিন দেখল মিয়ানমার। শনিবার নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিতে ১১৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র এ ঘটনাকে ‘ভয়ানক’ বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বিভিন্ন সূত্র অনুযায়ী, শনিবার মিয়ানমারে ১০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে বোঝা যাচ্ছে, জান্তা সরকার ...

Read More »

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

bumi kompo

জাপানে স্থানীয় সময় রোববার ৯টা ২৭ মিনিটে চিবা প্রিফেকচারে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। তবে ওই ভূমিকম্পের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ।খবর জাপান টাইমসের। কয়েক সপ্তাহ আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ...

Read More »

জাতিসংঘের ৭৬তম অধিবেশন নিয়ে সংশয়

UNO United-Nation Organization - Jati Songo

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে এই অধিবেশন আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা। বিশ্ব নেতাদের বৃহত্তম এই আয়োজনটি এবার ভার্চুয়ালি নাকি সরাসরি অনুষ্ঠিত হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ কর্তৃপক্ষ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ব্রেনডেন ভার্মা এক ই-মেইল বার্তায় জানান, এখনও ...

Read More »

মাওলানা তারেক জামিল পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

বিশ্বখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিল পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তান দিবসে দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভী মাওলানা তারিক জামিলকে এ সম্মাননা প্রদান করেন। ধর্মীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় মাওলানা তারিক জামিল রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে। গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসে মাওলানা তারিক জামিলসহ ১৮৪ জন ব্যক্তিত্বকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সিভিল ...

Read More »

শেখ হাসিনাসহ ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দিনের এই সম্মেলন এপ্রিলের ২২ এবং ২৩ তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার হবে বিভিন্ন টেলিভিশনে। এ বিষয়ে শুক্রবার হোয়াইট হাউজের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন।’ সম্মেলনে আমন্ত্রণ পাওয়া নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ...

Read More »

বাংলাদেশ-ভারত বিশ্বকে পথ দেখাবে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘বাংলাদেশ ও ভারত একংবিশ শতকে অনেক অগ্রগতি লাভ করবে। দু’দেশ বিশ্বকে শান্তি ও ভালোবাসার পথ দেখাবে।’ শনিবার ২৭ মার্চ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। ওড়াকান্দি ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত সুধী সমাবেশে মোদি বলেন,‘শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দয়ায় আজ এ পবিত্র ভূমিতে আসতে পেরেছি। আমি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ...

Read More »

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ: নিহত ৫০

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। এমন এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে, যখন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং জনগণ ও গণতন্ত্রের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতীর উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, গণতন্ত্রের সুরক্ষায় মিয়ানমার সেনাবাহিনী পুরো জাতির সঙ্গে হাতে হাত ...

Read More »