হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তারা। আজ বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি পালনের কথা রয়েছে। ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের’ পদত্যাগের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়ক। মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ...
Read More »ঢাকায় এক দফা দাবিতে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আন্দোলন
এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৫ অক্টোবর রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্হান কর্মসূচি পালন করে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। কর্মসূচিতে প্রথমবারের মতো জোট ভূক্ত হয়ে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি মিছিল সহকারে সকাল ১১ টায় অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্হিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা ও এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ...
Read More »কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। এই বোর্ডে গতবার পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ...
Read More »আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার ১৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান,সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো.মোহিতুল হক এনাম চৌধুরীকে উক্ত ...
Read More »শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবু সাঈদ
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সোমবার এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরীক্ষায় আবু সাঈদের পরীক্ষার রোল নম্বর ছিল-২০১২৫৬২৯৭। ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ...
Read More »কুমিল্লায় প্রেমিকা গাল-মন্দ করায় গলা কেটে দিলো প্রেমিক
প্রেমিকা মোবাইল ফোনে কথা বলার সময় প্রেমিককে গাল-মন্দ করায় প্রেমিকাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে প্রেমিক যুবক। প্রেমিকের হাতে গুরুতর আহত প্রেমিকা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৪ অক্টোবর রোববার মধ্যরাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভাগলপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলাকারী প্রেমিক তৌহিদুর রহমান ওরফে তানিস উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের জাকির ...
Read More »দেশে চাল উৎপাদন ৪ কোটি মে.টন ছাড়িয়েছে
প্রথমবারের মতো এক অর্থবছরে চার কোটি টনের বেশি চাল উৎপাদন করেছে বাংলাদেশ। কৃষকরা ধীরে ধীরে দেশীয় জাত থেকে সরে এসে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান চাষ বাড়ানোর কারণে এটি সম্ভব হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুসারে,২০২৩-২৪ অর্থবছরে কৃষকরা চার কোটি ছয় লাখ টন চাল পেয়েছেন। আগের অর্থবছরের তুলনায় চার দশমিক এক শতাংশ বেশি। ...
Read More »ডেঙ্গু রোগী ভর্তি ৪২ হাজার ছাড়াল
দেশে এক মাস আগে বর্ষা মৌসুম শেষ হলেও এখনো চলছে ডেঙ্গুর উৎপাত। এডিস মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬০ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৭০ জনে। এ ছাড়া ২৪ ...
Read More »হটলাইন ও ওয়েবসাইট চালু করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত নিহতদের বিভিন্ন তথ্য সংগ্রহে জন্য হটলাইন নম্বর চালু করেছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। একইসঙ্গে ফাউন্ডেশন সম্পর্কে বিভিন্ন তথ্য জনগণকে জানানোর সুবিধার্থে ওয়েবসাইটও চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর হট লাইন নম্বর হচ্ছে – ১৬০০০। এতে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে এ নম্বরটি বন্ধ থাকবে। ...
Read More »প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেয়া হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে,বিসর্জনের উদ্দেশ্যে ঢাকার ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকাল ৪টায়। এর আগে ঢাকার ২৫২টি পূজামণ্ডপের অধিকাংশ এসে জমা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur