শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না। তবে শিক্ষার্থীদের অবশ্যই মূল্যায়নের ব্যবস্থা থাকবে। শিক্ষাক্রম চালুর পর মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে। রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা আগামী বছর হবে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ...
Read More »প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ১৪ নভেম্বর রোববার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী ...
Read More »স্কুলে ভর্তি লটারিতে, আবেদন ২৫ নভেম্বর থেকে
সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। এবার স্কুলভর্তিতে সারাদেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে। ১১ নভেম্বর বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণির স্কুলভর্তি সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ...
Read More »গঠিত হচ্ছে প্রাথমিক শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আদলে সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রাথমিক শিক্ষা বোর্ড গঠন করবে সরকার। এ বোর্ডের অধীনে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন ব্যবস্থাপনা ও পরিচালনা, জাতীয়ভাবে শিক্ষার্থী মূল্যায়ন,পরিবীক্ষণ,গবেষণা ও সার্বিক মূল্যায়ন ব্যবস্থাপনার গুণগত মানোন্নয়ন করা হবে। এ লক্ষ্য পূরণে‘প্রাথমিক শিক্ষা বোর্ড আইন,২০২১ এর খসড়া তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ইবতেদায়ি মাদ্রাসা এর বাইরে থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ...
Read More »জেএসসি-জেডিসি পরীক্ষাও হচ্ছে না
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হবে না। এ স্তরের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। মঙ্গলবার (৯ নভেম্বর) আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ...
Read More »ঢাবির ‘খ’ ইউনিটে দ্বিতীয় চাঁদপুরের সামিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে প্রথম হয়েছেন বরিশালের দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসাছাত্র মো. জাকারিয়া। তার মোট নম্বর ১০০ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০ দশমিক ৫০)। দ্বিতীয় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী সামিয়া আক্তার। তার মোট নম্বর ৯৫ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ...
Read More »৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ
সরকারি চাকরির প্রত্যাশায় ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার ২৯ অক্টোবর সকাল ১০ টায় পরীক্ষায় বসেছেন তারা । শেষ হবে বেলা ১২টায়। বাংলা,ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিকসহ বিভিন্ন বিষয়ের ওপর ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীদের। সরকারি কর্ম ...
Read More »এসএসসিতে ঝরে পড়লো পৌনে তিন লাখ শিক্ষার্থী
আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে নিয়মিত হিসেবে অংশ নিচ্ছেন ১৬ লাখ লাখ ৭০ হাজার ৩৮০ জন। অনিয়মিত হিসেবে অংশ নিচ্ছেন ৫ লাখ ৫৬ হাজার ৭৩৩ জন। তবে, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিয়মিত শিক্ষার্থী হিসেবে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিলেন ১৯ লাখ ...
Read More »এসএসসি পরীক্ষায় ফেসবুক-টুইটারে কড়া নজরদারি থাকবে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি করা হবে। কোনো আইডিতে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনী মনিটরিং করবে। বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ...
Read More »ফেব্রুয়ারিতে হচ্ছে না ২০২২ সালের এসএসসি পরীক্ষা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে- তা পরে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur