Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

আজ মহান শিক্ষা দিবস

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) মহান শিক্ষা দিবস। তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। নাম না জানা সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা হয় শিক্ষা ...

Read More »

সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা বাস্তবায়ন না হলে ‘অটো প্রমোশন’

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আগামি ১ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরুর টার্গেট করে ৩৯ দিনের সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) এ পাঠ পরিকল্পনা প্রকাশ করে।এতে দেখা গেছে, স্কুল খোলা সম্ভব হলে ১ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বরের পর্যন্ত চলবে পঞ্চম শ্রেণির কার্যক্রম। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,সংক্ষিপ্ত এ পাঠ পরিকল্পনা বাস্তবায়ন করা না গেলে শ্রেণি মূল্যায়নেরও সুযোগ থাকবে না। ...

Read More »

শিক্ষা শিশুর মৌলিক অধিকার

education law

শিশু এক অপার বিস্ময়। সেই বিস্ময়ের জগৎ নিয়ে গবেষণা-ভাবনা, পর্যালোচনা-বিশ্লেষণের কোনো অন্ত নেই। শিক্ষাবিদ, দার্শনিক, শিশুরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানীসহ অসংখ্য বিজ্ঞজন শিশু সম্পর্কে ভাবছেন। তাদের সেই ভাবনা অনুযায়ী জাতীয় শিক্ষানীতি-২০১০ এ নির্ধারিত হয় শিশু-শিক্ষার মৌল আদর্শ। শিশুর অপার সম্ভাবনা, তাদের অসীম কৌতূহল, অফুরন্ত আনন্দ ও উৎসাহ নিয়ে মানবিক বৃত্তির সুষ্ঠু বিকাশ সাধনের মৌলিক পটভূমিতে পরিমার্জন করা হয় প্রাথমিক শিক্ষাক্রমের। ২০১১ সালে ...

Read More »

একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে সরকার

Education mawshi

সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে ভর্তির সময় দুই দিন বাড়িয়েছে সরকার। এছাড়া শিক্ষার্থীদের প্রামাণ্যপত্র পরে জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধানদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। এতে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তির সূচি থাকলেও তা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ...

Read More »

যেভাবে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসের জন্য টেলিটকের ইন্টারনেট পাবেন

টেলিটক logo

করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। এরমাধ্যমে ফ্রি অনলাইন ক্লাসের সুবিধা চালু হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। বুধবার টেলিটকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শিক্ষার্থীরা ইউজিসির প্লাটফর্ম বিডিরেনের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে অনলাইনে ফ্রি ক্লাস করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষকরা বিডিরেনের ফ্রি জুম ...

Read More »

একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তি ফি নির্ধারণ

admission

একাদশ শ্রেণিতে এবার শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ কত টাকা ফি নেয়া যাবে, সেই সীমা নির্ধারণ করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। মফস্বল বা পৌর, উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তিতে সেশন ফিসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ১ হাজার টাকা,জেলা সদরে ২ হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত ...

Read More »

বিদ্যালয় খুলতে প্রস্তুতি শুরুর নির্দেশ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত ...

Read More »

একাদশে ভর্তির ফি নির্ধারণ, বেশি নিলে এমপিও বাতিল

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ফি নির্ধারণ করে দিয়ে বেসরকারি কলেজের ভর্তি ফিসহ মাসিক বেতন ও যাবতীয় খরচের বিষয়ে অবহিত করে সংশ্লিষ্ট কলেজে ভর্তির নির্দেশনা দিয়েছে। গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে শুরু হয়েছে একাদশে ভর্তি কার্যক্রম। ভর্তি প্রক্রিয়ার সবগুলো ধাপ শেষ হওয়ার পর আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ...

Read More »

প্রত্যেক জেলায় চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ: শিক্ষামন্ত্রী

Dr-Dipo-Moni-...

সিআরআই এবং ইয়ং বাংলার আয়োজনে শনিবার ৫ সেপ্টেম্বর ‘লেটস টক অন ইয়ুথ এডুকেশন অ্যান্ড স্কিলস’ শীর্ষক এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের যুব সমাজ খুবই সংবেদনশীল। তাদের মনে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম নেয়। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এইজন্য তার বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভোগে। যেমন ...

Read More »

জেএসসি-জেডিসি পরীক্ষাথীদের মূল্যায়ন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে

exam

করোনাভাইরাস সংক্রমণের কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। তবে এসব শিক্ষার্থী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এই খবর জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে ...

Read More »