করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে ১২৪ জন নিজ বাড়িতে ফিরেছেন। এর মধ্যে হাইমচর উপজেলায় ৪৯ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। চাঁদপুর সদরের ২৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বাকিদের বিষয়ে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টা ...
Read More »সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান জাবেদ পাটোয়ারী
বর্তমান আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কয়েকদিনের মধ্যে অবসরে চলে যাওয়া জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন। রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির এই নেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত রয়েছেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ...
Read More »চাঁদপুরে গাঁজার বস্তাসহ দু’জন আটক
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়েনে এক বস্তা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চান্দ্রা ইউনিয়েনের পশ্চিম বাখরপুর গাজী স্কুলের সামনে এই মাদক ব্যবসায়ী মনির গাজী (৩৮) ও শরিফ গাজী (৩৫) কে গাঁজাসহ স্থানীয়রা আটকরে পুলিশে দেয়। ইউপি চেয়ারম্যান খান জাহান আলী পাটোয়ারী বলেন,বাখরপুর গাজী স্কুলের সামনে স্থানীয়রা একবস্তা গাঁজাসহ দুইজনকে আটকে করে। বস্তায় ২৫ ...
Read More »চাঁদপুর জেলা পূর্ণ লকডাউন : বাড়বে সেনা টহল
করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান পরিস্থিতির আলোকে চাঁদপুর জেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলর চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। এতে বলা হয় লক ডাউন কার্যকর হবে আজ সন্ধ্যা ৭ টা থেকে। একইসাথে তিনি চাঁদপুরে লক ডাউন পরিস্থিতি নিয়ন্ত্রন ...
Read More »করোনায় ভালো নেই চাঁদপুরের সাধারণ ব্যাবসায়ীরা
নভেল করোনাভাইরাসে বিশ্বের প্রায় সব দেশই মারাত্মক স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ঝুঁকির কবলে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এর আগে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে সৃষ্ট অর্থনৈতিক কোন সঙ্কটই বিশ্বজুড়ে এতটা আতঙ্ক সৃষ্টি করেনি, যতটা করোনার ধাক্কায় কাঁপছে গোটা বিশ্ব। উন্নত বিশ্বের মোড়ল রাষ্ট্রের পাশাপাশি আমাদের পার্শবর্তী রাষ্ট্র ভারতের অর্থনীতিও ভারসাম্য হারাতে বসেছে। এমন বিশ্ব অর্থনৈতিক মান্দায় আক্রান্ত হতে পারে বাংলাদেশও। বিভিন্ন পণ্যের কাঁচামাল আমদানি ...
Read More »করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে আইসোলেশনে এক তরুণীসহ তিনজন
জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে এক তরুণীসহ তিনজন ভর্তি হয়েছেন। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে ০৮ এপ্রিল বুধবার দুপুরে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ...
Read More »স্থানীয়দের উদ্যোগে চাঁদপুর শহরে দুই এলাকা ‘লকডাউন’
চাঁদপুর শহরে এলাকার স্থানীয় লোকদের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকা লকডাউন করা হয়েছে। বুধবার সকালে শহরের নাজিরপাড়া ও মাদ্রাসা রোড এলাকায় বাঁশ দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় মিন্টু ও মামুন জানান, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এলাকাবাসীদের নিজ উদ্যোগে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেনো ঘর থেকে বের না হয়, সকলে যেনো নিজ ...
Read More »চাঁদপুর ও ফরিদগঞ্জে ওয়ান পারসেন্ট এইডের ত্রাণ বিতরণ
মহামারী করোনা ভাইরাসের (COVID-19) নেতিবাচক প্রভাবের কারণে বিশ্ব যখন হুমকির মুখে সেই মুহূর্তে মধ্যম আয়ের বাংলাদেশের অবস্থা কতইনা ভয়াবহ। যে দেশের অধিকাংশ জনগোষ্ঠী মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। লকডাউন এই পৃথিবীতে সহযোগিতা ব্যতীত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই এই দুর্দিনে সেই সমস্ত অসহায় পরিবারদের সহযোগিতা দিতে এগিয়ে আসছে “ওয়ান পারসেন্ট এইড” তারই ধারাবাহিকতায় চাঁদপুর শহরের বিভিন্ন অলিগলিতে ...
Read More »করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতাল আইসোলেশনে আরো এক রোগী
করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে আরো ১জন রোগী ভর্তি হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনার সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা টেস্টের জন্য। তিনি জ্বর, কাশি ও গলা ব্যথায় ভুগছেন। তার বাড়ি হাজীগঞ্জের রাজারগাঁও এলাকায় (বিস্তারিত পরিচয় তুলে ধরা হেলো না)। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং ...
Read More »চাঁদপুরে সন্ধ্যার পর মানুষ শূন্য থাকলেও দিনে বদলে যায় চিত্র
করোনা ভাইরাস পরিস্থিতিতে চাঁদপুরে সন্ধ্যার সাথে সাথে পুরো শহর শুনশান নিরব হলেও প্রতিদিন দিনের বেলায় মিলছে বিভিন্ন যানবাহন ও মানুষের আনাগোনা। গত কয়েকদিন ধরে দেখা গেছে চাঁদপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে প্রতিদিন সন্ধ্যার সাথে, সাথে পুরো শহর যানবাহন এবং মানুষ শূন্য থাকলেও দিনের বেলায় শহরের চিত্র অনেকটাই বদলে যায়। সকাল হওয়ার সাথে শহরের বিভিন্নস্থানের হাট, বাজার, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur