শনিবার চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতার এই কর্মশালার আয়োজন করেছে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়। চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, দুটি কর্মশালা আজ শনিবার চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা, অপরটি ...
Read More »বৈদ্যুতিক তার চুরির হিড়িক, বিদ্যুৎবিহীন কয়েকটি বাসা
চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরির হিড়িক। এতে করে কয়েকটি বাসা-বাড়ি বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। স্থানীয়রা চোরের উপদ্রব থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। বৃহস্পতিবার রাতে গাজী সড়ক এলাকার চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেইন লাইনের প্রায় ২০ ফুট বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এছাড়া একই এলাকার আলম, শাহাবুদ্দিন বকাউল, নুপুর ও ...
Read More »চাঁদপুর বড়স্টেশনে জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া শুক্রবার (১০ অক্টোবর) বাদ আসর চাঁদপুর বড়স্টেশন মোলহেড, লঞ্চঘাট এলাকা, জামতলা, বকুলতলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ৩টি পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি বলেন, “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে ...
Read More »চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ১২৭ অভিযান, ২৩ মামলা ও ২১ মোবাইল কোর্টে ৩৩ জনকে জেলে প্রেরণ
আবদুল গনি ,১০ অক্টোবর ২০২৫ সারাদেশব্যাপি নদ-নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ-সীমানার এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২২ দিনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ৪ অক্টোবর হতে ৮ অক্টোবর ৫ টা পর্যন্ত দেয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর নৌ-সীমানায় টাক্সফোর্স কর্তৃক ১২৭ অভিযান, মোবাইল কোর্ট ২১ পরিচালনা ও ২৩ টি মামলা দায়ের করা হয়েছে । আজ ১০ অক্টোবর সন্ধ্যায় অভিযানের ...
Read More »চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা
চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ও মেহেদী উৎসব প্রতিযোগিতা–২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ২য় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ নুরুল ...
Read More »চাঁদপুরে ইলিশ চত্বর মোড়ে সংস্কার কাজের ধীরগতি, খানাখন্দে দেবে গেল ট্রাক
চাঁদপুর শহরের প্রবেশদ্বার ইলিশ চত্বর মোড়ে চলমান সড়ক সংস্কার কাজের ধীরগতির কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক ও যাত্রীরা। প্রায় দেড় মাস আগে শুরু হওয়া সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় চত্বরের বর্ধিত অংশে তৈরি হওয়া খানাখন্দকগুলো বৃষ্টির পানিতে ভরে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে টানা বৃষ্টির পর এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়ে বরিশাল জেলার ...
Read More »সুস্থ সমাজ ও যোগ্য জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি
চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা শুধু শরীর ও মনের বিকাশই ঘটায় না, এটি ...
Read More »গত ১৫ বছর শিল্প-সংস্কৃতির সাথে আমরা কাজ করতে পারিনি : অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম
১৪ দিনব্যাপি মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ. কে. এম সলিম উল্ল্যাহ সেলিম। তিনি বক্তব্যে বলেন, একটি জাতি বা দেশ শিল্প সংস্কৃতিতে অংশ নিতে হবে। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি শিল্প সংস্কৃতির বিকাশ ছাড়া জাতি সমৃদ্ধ হতে পারে না।আমাদের সবার আগে ...
Read More »শুধুমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠানই অনলাইনে ইলিশ বিক্রি করতে পারবে : ডিসি
ইলিশের বাড়ি চাঁদপুর— এই নামেই দেশ-বিদেশে পরিচিত এই জেলা। কিন্তু চাঁদপুরের ইলিশের সুনামকে পুঁজি করে কিছু অসাধু চক্র অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছিল। চাঁদপুরের নাম ব্যবহার করে ইলিশ বিক্রির নামে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ব্যবস্থা নিলো জেলা প্রশাসন। এই প্রতারণা রোধে অনলাইন ইলিশ বিক্রেতাদের বৈধতা যাচাই ও নিবন্ধনের উদ্যোগ নেয় চাঁদপুর জেলা ...
Read More »চাঁদপুরে টাইফয়েড টিকা প্রদানে টার্গেট ৮ লাখ শিশু
চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে মিডিয়াকর্মীদের অংশগ্রহনে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এই টিকা প্রদানে টার্গেট শিশুর সংখ্যা ৮ লাখ ৫ হাজার ২শ’ ৪৫জন। বৃহস্পতিবার (৯ অক্টেবার) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। এতে ভার্চুয়ালি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur