Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে সাইবার অপরাধ মামলায় আটক ১

চাঁদপুর

সাইবার অপরাধ মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত  আসামি সাগর মোল্লা (২৫)কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ২৮ মে শুক্রবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাট মতলব রোড থেকে তাকে আটক করেন থানার এ এস আই আব্দুল মোতালেব।  আটককৃত সাগর মোল্লা চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের  হারুন মোল্লার ছেলে।  থানার এ এস আই আব্দুল মোতালেব জানান, সাগর মোল্লার বিরুদ্ধে ...

Read More »

চাঁদপুরে রেলক্রসিং পার হতে গিয়ে ছাত্রলীগ নেতা নিহত

চাঁদপুর

চাঁদপুরে রেলক্রসিংয়ে পার হওয়ার সময় মেহেদী হাসান রুবেল (২৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তাঁর সহপাঠী মোহাম্মদ রাজন খান। ২৯ মে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের মুন্সিবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রুবেল চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের শেখের হাট বাজারস্থ এনায়েত নগর গ্রামের বাচ্চু শেখের পুত্র ও ১৩ নং ...

Read More »

চাঁদপুরে শুক্রবার ৬ জনের করোনা শনাক্ত : সুস্থ ৩০ জন

corona vaccine

চাঁদপুরে শুক্রবার (২৮ মে) আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, মতলব দক্ষিণের ১জন ও হাইমচরের ১জন রয়েছেন। একই দিনে ৩০ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১জন, মতলব দক্ষিণের ৪জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ৪জন,শাহরাস্তির ৬জন ও কচুয়ার ৩জন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৬৭৯জন। এর মধ্যে মৃতের ...

Read More »

র‌্যাবের অভিযানে চাঁদপুরের দুজনসহ গ্রেপ্তার ৫

চাঁদপুর

কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার আমতলী বিশ্বরোড ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। আমতলিতে অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুরে সদর উপজেলার ননীগ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ হোসেন (২৮), তার স্ত্রী জেসমিন (২৬), কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল গ্রামের আবুল হোসেনের ছেলে ফাহিম (২২)। এ অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ...

Read More »

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির দোনাগাজী পদক পেল ১২ জন

চাঁদপুর

স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয় হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ অনলাইন নিউজ প্রোর্টাল ফোকাস মোহানা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পদক তুলে দেয়া হয়।  একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী জয়ন্তী ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ...

Read More »

চাঁদপুরে সেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন দুলাল পাটওয়ারী

চাঁদপুর

চাঁদপুরে নাড়ি ভুড়ি বের হওয়া অবস্থায় জন্ম নেয়া মোহাম্মদ নামের সেই শিশুটির চিকিৎসাসেবা ব্যয়ের দায়িত্ব নিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তার তদারকি এবং আর্থিক সহযোগিতায় ভালো এবং উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে শিশু মুহাম্মদ। জানা যায়, চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার মিলন গাজির স্ত্রী তাসলিমা বেগমের ...

Read More »

চাঁদপুরে ৯ জনসহ করোনা শনাক্ত ৪৬৭২ জন : সুস্থ ২৪জন

corona

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন ও মতলব দক্ষিণের ১জন রয়েছেন। একই দিনে ২৪ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭জন, মতলব উত্তরের ২জন,ফরিদগঞ্জের ৭জন ও হাজীগঞ্জের ৮জন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৭২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২২ জন। সুস্থ হয়েছেন ...

Read More »

চাঁদপুরে বিরল টিউমার নিয়ে শিশুর জন্ম, নবজাতককে রেখে বাপের বাড়িতে মা

চাঁদপুর

চাঁদপুরে এক বিরল টিউমার নিয়ে মোহাম্মদ নামে এক শিশুর জন্ম হয়েছে। ১৪ দিন বয়সী এই নবজাতকের এমন বিরল প্রজাতির টিউমার দেখে তার মাতা তাসলিমা আক্তার ওই নবজাতককে ফেলে বাপের বাড়ি চলে গেছেন। এদিকে এই নিষ্পাপ অবুঝ শিশুকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতাল থেকে বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তার অসহায় চাচা ও ফুফুরা। জানা যায়, চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার মিলন ...

Read More »

চাঁদপুরে পদ্মা-মেঘনার বলে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ

চাঁদপুর

চাঁদপুর মাছ ঘাট দক্ষিণাঞ্চলের অন্যতম মাছ ঘাট হিসেবে স্বীকৃত। এই মাছ ঘাটে প্রতিদিন কয়েক হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে। গত ১৯ মে মধ্যরাত থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে সাগরে দেদারসে ইলিশ ধরছেন। সাগরের ইলিশ বিক্রি হচ্ছে চাঁদপুর বড়স্টেশনের মৎস্য আড়তগুলোতে। আর সেই ...

Read More »

চাঁদপুরে মৎস্য বিভাগের উপকরণ বিতরণ

চাঁদপুর

চাঁদপুরে মৎস্য উন্নয়ন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্ম সংস্থানে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২৭ মে বৃহস্পতিবার বিকাল তিনটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ২০ জন মৎস্যজীবীর মাসে সেলাই মেশিন এবং ২০ জন মৎস্যচাষীর মাঝে অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তরাধীন ন্যাশনাল ...

Read More »