Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া

চাঁদপুর

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আরোগ্য, মুক্তি কামনাসহ অন্য রোগের মৃত্যু বরণকারী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী চাঁদপুর জেলা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক ...

Read More »

চাঁদপুর-রায়পুর ব্রিজের টোল নিয়ে ফেসবুকে বিভ্রান্তি

ব্রিজের টোল

চাঁদপুর-রায়পুর ব্রিজের (গাজতলা ব্রিজ) টোল মুক্ত ঘোষণা করা হয়েছে বলে একটি মহল থেকে ফেসবুকে প্রচার চালানো হয়েছে। বিষয়টি ঠিক নয় বলে জানিয়েছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। ১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ ভূঁইয়া চাঁদপুর টাইমসকে বলেন, ‘চাঁদপুর-রায়পুর ব্রিজের টোল মুক্ত ঘোষণা হয়নি। তবে যে কেউ টোল মুক্তির দাবি ...

Read More »

চাঁদপুরে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমছে

চাঁদপুর

চাঁদপুরে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যু এবং সংক্রমণের হার দ্রুত কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুইজন। আর সংক্রমিত হয়েছেন ১০৮ জন। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি আরো জানান, করোনা ওয়ার্ডে এখন অনেক শয্যা ফাঁকা। গত দুই মাসে ...

Read More »

চাঁদপুরে বিটাকের দুটো প্রশিক্ষণ কোর্স চালু

Bitac-chandpur

চাঁদপুরে আজ ১৭ আগস্ট সকাল ১০ টা থেকে বাংলাদেশ ক্ষুদ্র কুটির ও কারিগরি শিল্প সহায়তা কেন্দ্রের দুটি প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে আজ । চাঁদপুর বিটাকের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম আজ ১৭ আগস্ট দশটায় এ তথ্য জানিয়েছেন। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ তাকার পর আজ দুটি কোর্সে প্রতিটি ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী বেকার যুবক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ ...

Read More »

চাঁদপুরে প্রফেসর পাড়া টিভি কাপ টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া টিভিকাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট সোমবার সন্ধ্যায় প্রফেসর পাড়া মোল্লা বাড়ি মাঠে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম মোল্লার উদ্যোগে উৎসব মূখর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মাতব্বর, সাবেক জাতীয় ফুটবলার আমিন মোল্লা, ...

Read More »

চাঁদপুর খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া

চাঁদপুর

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও নিঃশর্ত মুক্তি কামনায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট সোমবার বাদ আছর চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন পাটোয়ারী। চাঁদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড.সলিম উল্লাহ ...

Read More »

চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ৭ জনের মৃত্যু

চাঁদপুর

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ৭জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ২জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল সোমবার এ তথ্য জানান। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের আব্দুর রউফ (৮২) ও মতলব ...

Read More »

চাঁদপুরে অচিরেই চালু হবে ৫ বেডের আইসিইউ ইউনিট

চাঁদপুর

চাঁদপুরে অচিরেই ৫ বেডের আইসিইউ ইউনিট স্থাপনের কাজ শুরু হবে। এজন্যে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা চলছে। তবে আইসিও সুবিধা চালু করতে পর্যাপ্ত জনবলের প্রয়োজন রয়েছে। এছাড়া রোটেশন ওয়াইজ ডাক্তার, নার্সদের প্রয়োজন আছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর এসব কথা বলেন। ১৬ আগস্ট সোমবার দুপুরে তিনি চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে ...

Read More »

জাতীয় শোক দিবসে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা-কবিতাপাঠ

ZAGGON .........

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ১৫ আগস্ট রবিবার বিকাল ৪ টায় আলোচনা সভা চাঁদপুর শহরের গণি মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হয়। জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও নাট্যাভিনেতা নূরে আলম নূরের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন গণসংগীতশিল্পী মনোজ আচার্যী,নজরুল গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন,শিক্ষক নেতা মোজাম্মেল ...

Read More »

চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তর ২২ মামলায় ৩৬ হাজার টাকা আদায়

শিক্ষাপ্রতিষ্ঠান-

চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে অভিযান পরিচালনা করে । এতে ৫টি অভিযানে ২২টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে। সদর মডেল থানা ও স্ব স্ব থানার পুলিশ বিভাগের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে । ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ...

Read More »