কোভিড-১৯ মহামারির কারণে চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি থেকে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমটি সরকারি নির্দেশ মতো পরিচালিত হয়ে আসছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন ১২ লাখ ৬৭ হাজার ১ শ ২৩ জন মানুষের বিপরীতে মোট টিকা গ্রহণ ২৪ লাখ ৭৯ হাজার ৩ শ ১১ ...
Read More »চাঁদপুরে ১২৩ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে আরও ১২৩জনের করোনার শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬৮জন, ফরিদগঞ্জের ১৮জন, হাজীগঞ্জের ৬জন, কচুয়ার ৩জন, হাইমচরের ৬জন, শাহরাস্তির ৯জন ও মতলব দক্ষিণের ১৩জন রয়েছেন। একই দিনে ৩০জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৫৫টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৪.৬৪%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত ...
Read More »চাঁদপুরে আইনজীবী ও পুলিশের পাল্টাপাল্টি মামলা
চাঁদপুরে পুলিশ-আইনজীবী হাতাহাতির ঘটনার ৮দিন পর পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে দুই পক্ষ থেকে চাঁদপুর আদালতে এবং চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা করা হয়। এরমধ্যে কর্তব্যরত অবস্থায় মারধর করার অভিযোগ এনে চাঁদপুর মডেল থানার এএসআই মোঃ হিমন ইসলাম চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৪০/৪০, তারিখ: ২৪/০১/২০২২ইং। ধারা ১৮৯/৩৩২/ ৩৫৩/ ৩০৭/৫০৬। অপরদিকে ...
Read More »আমরা আর সেশন জটে আটকে থাকতে চাই না
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে ও অবিলম্বে পরীক্ষা চালু করার দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্ত্বর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটির আয়োজন করে চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাজেরা ময়ূরের পরিচালনায় বক্তব্য রাখেন আজমিরা, মনির হোসেন,রাকিব,সুমি ত্রিপুরা,মো.ইবরাহীম, ইব্রাহিম পাটওয়ারি,মোশাররফ। মানববন্ধন শেষে ...
Read More »সেবার মানোন্নয়নে বিএনএসবি চক্ষু হাসপাতালে সমন্বয় সভা
চাঁদপুরে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের সকল চিকিৎসক,প্যারামেডিকস ও কর্মকর্তা-কর্মচারীগণকে নিয়ে এক মতবিনিময় সভা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় করোনা মহামারী পরিস্তিতিতেও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপতালের সার্বিক উন্নয়নের জন্য হাসপাতালের ডাক্তার,প্যারামেডিকস, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। হাসপাতলের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে রোগী সেবার কাজে আরও বেশি মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্্যগণ । সকলের ...
Read More »৫ বছরেও চাঁদপুরে অচল সুইমিংপুল সচল হয়নি
চাঁদপুর জেলার একমাত্র সুইমিং পুলটি দীর্ঘ ৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে চাঁদপুরে ১৪ বছর আগে সুইমিং পুল নির্মাণ করা হয়েছিল। যার নাম দেওয়া হয় অরুন নন্দী সুইমিং পুল । ২০০৮ সালে ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় সুইমিং পুলটি। উদ্বোধনের কয়েকবছর সচল থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ ভাবে অচল। দীর্ঘদিন ধরে সুইমিং পুলের ...
Read More »চাঁদপুরের জেলা প্রশাসক করোনা আক্রান্ত
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ জানুয়ারি সোমবার রাতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। তিনি জানান, রোববার তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। সোমবার দুপুরে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নমুনা প্রদান করেন। পরে রাতেই তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। প্রসঙ্গত, গত ...
Read More »চাঁদপুরে আরও ৮১জনের করোনা শনাক্ত
চাঁদপুরে আরও ৮১জনের করোনার শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৩জন, ফরিদগঞ্জের ১৫জন, হাজীগঞ্জের ৫জন, কচুয়ার ১জন, হাইমচরের ৩জন, শাহরাস্তির ২জন ও মতলব দক্ষিণের ২জন রয়েছেন। একই দিনে ১৫জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭৯টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৯.০৩%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। ...
Read More »চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শোভন, সম্পাদক কাদের পলাশ
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪-এর সাংবাদিক আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডন্ট কাদের পলাশ। সোমবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। এর আগে নির্বাহী পরিষদের সভায় গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক মনোনীত হন প্রবীণ ...
Read More »নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের মতবিনিময়
চাঁদপুরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিজয় মেলা মঞ্চে ও সম্প্রীতির বন্ধন অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় সভাপ্রদানের বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur